somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘৃণার আস্ফালন এবার থামুক!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেই একই ইস্যু গা ঘিন ঘিন করা অশ্লীল শব্দবাণ নির্লজ্জ আনুগত্য।
ইন্ডিয়া আর পাকিস্তান! পাকিস্তান আর ইন্ডিয়া!!
পাকিস্তান কে নিয়ে মাতামাতি করার মত লোক এই সময়ে আমাদের জেনারেশনে আর দেখি না, বাংলাদেশ যখন থেকে ক্রিকেট বিশ্বকাপ খেলা শুরু করল তখন থেকে এদেশে দু চারজন ছাড়া কেউই পাকিস্তান কে সাপোর্ট করে না, এটা বাস্তবতা। "পাকিস্তান" আজ অতীত শুধু রাজনৈতিক তুরুপের তাস, এক মৃতপ্রায় হত যৌবন কঙ্কালসার। তাদের অত্যচার, অনাচার, গণহত্যার বিরুদ্ধে আমাদের একটাই উত্তর "স্বাধীন বাংলাদেশ"! আমাদের অর্জিত, ইন্ডিয়ার দয়া নয়, তাঁদের অবদান অনস্বীকার্য, তাঁর ঋণ শুধিয়েছি অনেক।তবে এ ও সত্যি তাঁদের প্রাপ্তি ঋণ এর চেয়ে ঢের বেশি। পরাজিতদের সমস্ত অস্র, সমস্ত গোলাবারুদ, সমস্ত সম্পদ কার পকেটে গিয়েছে?
এখনও পর্যন্ত আমরা দিয়েই যাচ্ছি, আরও দিতেই থাকবো, লুটপাট হয়ে যাব তবু থামবো না। থালা বাটি ঘটি তালপট্টি সব দিয়েও বুঝি সে ঋণ শোধ হবে না!

এ কেমন দেশপ্রেম!

অপরদিকে এখন যদি রাজাকারদের সব্বাই একজোট হয়ে হাজারও চিল্লায়, এদেশ কি পাকিস্তান হবে? সম্ভব? শুধুই বালখিল্য রাজনৈতিক জজবা। কিন্তু আমরা ইন্ডিয়ার অধীন-রাষ্ট্র হয়ে যাওয়ার পথে আছি এবং কদর্য ভাবে হয়ে গেছি অনেকটা, সেটা নিয়ে ভাববার আছে। এ বাস্তবতা! এ পাপ! বড় পাপ হে! তাই পাকিস্তান কে নিয়ে পরে থাকলে হবে না। এইতিহাস ভুল্লে চলবে না, কিন্তু এই আবেগ ভিন্ন স্রোতে পাঠিয়ে দিয়ে কেল্লাফতে করে দিচ্ছে অসুস্থ্য রাজনীতি তা বুঝবার কিংবা বলবার মত লোক আজ হাতে গোনা। কিছু বলতে গেলেই, পাকি দালাল নয়ত ইন্ডিয়ার দালাল নয় ছাগু। এসব শব্দ বলতে ঘৃণা হয়, আমি কোনদিন "ফাকিস্তান" কিংবা "রেন্ডিয়া" বলিনা। এটা আমার শিক্ষা। এ আমাদের ঐতিহ্য। আমি বাংলাদেশি! আমি এই জাতীয়তায় বিশ্বাসী, এই ছাপ্পান হাজার বর্গমাইল আমার দেশ "বাংলাদেশ"। এই দেশ আমার চিন্তা চেতনা। এ দেশের হিন্দু, বৌদ্ধ, ক্রিস্টান, মগ, মুরং, চাকমা, সাঁওতাল সব বাংলাদেশি।

এই আমার চেতনা! সমাজ কে আমরা কি দিচ্ছি, দেশ কে কি দিচ্ছি? সেটা নিয়ে ভাবুন। নিজের জায়গায় কাজ করে যাওয়া দেশপ্রেম। পৃথ্বীর অনেক কয়টা দেশ ঘুরেছি, এই রকম ফ্যানাটিক দেশ প্রেম কোথাও দেখি নি। নিজের কাছা খুলে অন্যদেশকে দিয়ে দিতে কোন দেশ কে দেখিনি। এত নির্লজ্জ বিচারহীন সমাজ কোথাও নেই। লাখো সমস্যা আমাদের এর মাঝে এসব হীন দলাদলি, দালালী আমাদের কে আরও নিচে নিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষা অধপ্তিত, আমাদের সংস্কৃতি স্থবির কাল বিশেষে ধর্ষিত, সাহিত্য হাস্যস্পদ, নিরাপত্তা শূন্যের কোঠায়, অর্থনীতি লুণ্ঠিত, সামাজিক ন্যায়বিচার শুধু শক্তিমানদের জন্য। লজ্জা হয় না? কিসের পাকিস্তান কিসের ইন্ডিয়া? দেশ কে নিয়ে ভাবুন, আপনার সন্তান কে নিয়ে ভাবুন।

কিছু গারল আছে ভাব দেখানর জন্য বলে আমি "হিন্দি বুঝি না" (এদিকে দিন মান হিন্দি গান শুনে যাচ্ছে) গান্ডু! পাশের দেশের ভাষা না বোঝা দেশপ্রেম না, সেটা জানা দরকার এতে ক্ষতি নেই, ইন্ডিয়ার নীতি আমাদের জন্য ভালো নয় তার মানে এই নয় তাদের সব কিছু ঘৃণা করতে হবে, তাদের মানুষদের ঘৃণা করতে হবে, এ নেহাতই মূর্খের দর্শন। তেমনি ভাবে আমরা যারা ইতিহান জানিনা তাদের জানা উচিত পাকিস্তানের সিভিল সোসাইটির অনেকেই '৭১ এ সোচ্চার হয়ে ছিল গণহত্যার বিরুদ্ধে। আমাদের এই ঘৃণার সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিৎ। এই ঘ্রিনাকেই পুঁজি করে ডোনালান্ড ট্রাম্পরা শেষ খেলায় বাজি জিতে যাচ্ছে!
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×