আমি কোন রাজনৈতিক দলের সদস্য নয়। আমি একজন সাধারণ নাগরিক হয়ে শাহবাগ নিয়ে কিছু কথা লিখলাম। আজ যদি সত্যি সত্যিই যুদ্ধপরাধীর বিচারের জন্য শাহবাগ সহ সারাদেশে জনগণ আন্ধোলন করে তাকে তাহলে তাদের মধ্যে আমি একজন। কিন্তু আন্দোলনের আগে আমাদের জানতে হবে, এরাকি সত্যিই যুদ্ধঅপরাধী নাকি নাস্তিকদের ষড়যন্ত্রের শিকার।
আজকে যারা আন্দোলন করতেছেন তারা কি একটু চিন্তা করেছেন যে, আমরা কিসের জন্য আন্দোলন করতেছি। নিশ্চয় যুদ্ধপরাধীর। আমাদের দেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে। তখন থেকে যুদ্ধপরাধীর সাথে কোননা কোন আত্নীয়তার সূত্রে আমাদের দেশের জনগণ বসবাস করে আসছে। আজ ৪২ বছর পর কেন এই আন্দোলন??? দেশ স্বাধীন হওয়ার পর আপনাদের এই আন্দোলন কোথায় ছিল??? নিশ্চয় জবাব দিবেন।।
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গণ আন্দোলণ হয়েছে- ধর্ষনের বিরুদ্ধে, ধর্ষকের ফাসি দাবী করে। কিন্তু আমাদের দেশে যে কত নারী ধর্ষিত হচ্ছে তার খবর কি শাহবাগের মত সারাদেশে আন্দোলনরত মানুষদের কানে পৌছয়না। তাদের আন্দোলন তখন কোথায় ছিল??? আজকের ন্যায় যদি তারা অপরাধের বিরুদ্ধে এভাবে আন্দোলনে নামতো তাহলে আমাদের দেশে আর আইনশৃঙ্খলা বাহীনির প্রয়োজন হতনা, কারণ তখন মানুষ ভয়ে অপরাধ করতনা। নিজের বিবেককে প্রশ্ন করুন আজকে আমরা যা করতেছি তা সঠিক/ভূল।। তাই সকলের প্রতি বিনীত অনুরোধ যাচাই বাচাই ও প্রমান সাপেক্ষ যুদ্ধঅপরাধী নির্ধারণ করে বিচার করতে হবে।।
আজকের আন্দোলন দেখে একটা কথা মনে পড়ে যায়, কোন স্থানে ঝগড়া হলে সেখানে অনেক মানুষ জমায়েত হয়ে যায়। কেউ যায় ঝগড়া করতে, কেউ যায় কে ঝগড়া দিছে তা দেখতে, কেউ যায় সমাধান করতে আর বেশির ভাগ মানুষ যায় দাড়িয়ে দাড়িয়ে ঐখানকার কান্ডকারখানা দেখতে।।।
আজ আপনারা কি জন্য শাহবাগ সহ সারাদেশে আন্দোলনের নামে জমায়েত হচ্ছেন তা আপনারা জানেন। কেউ ঘুমের ভান ধরবেননা, যদি ঘুমান সত্যি ঘুমিয়ে থাকেন, একদিন আপনারা সত্যিই সত্যিই জেগে উঠবেন- ইনশাআল্লাহ।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




