somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বালক থেকে পুরুষ হওয়ার উপায় !!

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি ঐতিহ্যবাহী সম্প্রদায়ের নাম ঝোসা। এই সম্প্রদায়ের ছেলেদের ‘বালক’ থেকে ‘পুরুষ’ হয়ে ওঠার জন্য পার করতে হয় নানা আনুষ্ঠানিকতা। এ অনুষ্ঠানকে বলে ‘উকালুকা’। এ অনুষ্ঠানের অন্যতম অংশ হলো ‘খতনা’।

বর্ণবাদবিরোধী কিংবদন্তি নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাও ঝোসা সম্প্রদায়ের। তাঁর আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম-এ নিজের খতনার বিষয়টি স্মরণ করেছেন তিনি।
ঝোসা সমাজে খতনা না করলে ‘পুরুষ’ হওয়া যায় না। অর্থাৎ ঝোসা সম্প্রদায়ের যে ব্যক্তি খতনা করবেন না, তাঁর বয়স যতই হোক তাঁকে সমাজে প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে গণ্য করা হয় না। সালিস-বিচার বা সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অনুষ্ঠানেও তাঁকে অংশ নিতে দেওয়া হয় না। কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে খতনা না করার কারণে উল্লেখযোগ্যসংখ্যক ঝোসা বালক মারা যায়।

নেলসন ম্যান্ডেলা তাঁর আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম-এ লিখেছেন, ঝোসা সমাজে খতনা না করলে পুরুষকে পুরুষ বলে স্বীকার করা হয় না। খতনা করার সময় একটি বালক যন্ত্রণা সহ্য করবে, কিন্তু পুরুষ হওয়ার আনন্দে ব্যথা গোপন করবে।

খতনার কারণে মৃত্যু ও অসুস্থ হয়ে পড়ার ঘটনা সত্ত্বেও ঝোসা সমাজে এ বিষয়টি নিয়ে কথা বলা কঠিন। কারণ সমাজে ঐতিহ্যগতভাবে খতনা করার বিষয়টিকে আলাদা মর্যাদা দেওয়া হয়। তবে এটা নিয়ে এখন কথা বলা শুরু হয়েছে। মামিসা এনসিওয়েনি নামের একজন চিকিৎসক বলেন, স্থানীয় তথাকথিত সার্জনদের কাছে খতনা করার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। খতনা করার বিষয়টিকে বাণিজ্যিকীকরণও করা হয়েছে। একজনের খতনা করাতে প্রায় ৪০ ডলার ব্যয় করতে হয়। মামিসা এনসিওয়েনি অভিযোগ করেন, তথাকথিত ওই সার্জনরা বালকদের সুস্থতার চেয়ে অর্থের দিকে বেশি মনোযোগ দেন। তিনি বলেন, ‘আমাদের পত্রিকায়ও বিষয়টি উঠে আসছে। আমার মনে হয়, প্রথা ধরে রাখতে গিয়ে আমরা বালকদের মেরে ফেলছি।’

খতনা নিরাপদ করতে দক্ষিণ আফ্রিকার সরকার ২০১৩ সালে প্রায় ২০ লাখ ডলারের একটি তহবিল করেছে। তবে বিজ্ঞানসম্মতভাবে খতনা করার চেয়ে ঐতিহ্যগতভাবেই খতনা করতে আগ্রহী ঝোসা সম্প্রদায়ের লোকজন। নামকরা একটি প্রতিষ্ঠানে পড়েন সিবুসিসো গাকা। ঐতিহ্যগতভাবেই খতনা করতে আগ্রহী তিনি। এভাবে খতনা করতে গিয়ে গত জুনে তাঁর এক বন্ধু মারা যান। বিষয়টি মনে করিয়ে দেওয়া হলেও গাকা বলে, ‘আমি ঐতিহ্যগতভাবেই খতনা করাব। এভাবেই খতনা করিয়ে সমাজে মর্যাদা অর্জন করব।’
সূত্র: আল-জাজিরা
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×