লাবণ্য,
কত দিন হয় তোমায় দেখি না, শোনা হয় না সেই মিষ্টি কণ্ঠস্বর।
তুমি কি আমায় পুরোপুরি ভুলে গেছো, না কি অভিমানের অবসান ঘটাতে পারনি।
আমিও পারিনি আমার আবেগি হৃদয়ের, তোমার দেওয়া অপমানের ক্ষত গুলো মুছতে।
রাগ থাকা ভালো কিন্তু মেয়েদের এতো রাগ থাকা ভালো না।
তুমি জানো, যে মেয়ে খুব বেশি রাগ করে,
সেই মেয়ে রেগে গেলে তাকে মানুষ কি বলে?
আমি তোমায় তা বলতে পারবো না, খুব বাজে একটা শব্দ।
নিজেকে খুব বুদ্ধিমান আর একাকি ভাবতে খুব ভালো লাগে।
তুমি সত্যিই একটা বোকা, একা কখনো সুখি হওয়া যায় না।
অনেকটা তালি দেওয়ার মত।
যেমন, এক হাতে তালি বাজে না,
তেমন একাকী থাকা গেলেও সুখি হওয়া যায় না।
জীবনে অনেক বাঁধা আর যন্ত্রণার সাথে যুদ্ধ করতে করতে আজ আমি ক্লান্ত।
তাই চেয়েছিলাম তোমার পাশে থেকে সে ক্লান্তি ভুলে সুখি হবো।
কিন্তু সে স্বপ্ন কখনো পূরণ হবার নয়, এর জন্য তুমিই দায়ি।
জানি,
জীবন তোমাকেও অনেক কিছুই দেখিয়েছে।
তাই চেয়েছিলাম সব কষ্টের অবসান ঘটাতে,
কিন্তু তোমাকে বোঝাতেই পারলাম না কতটা ভালবাসি।
তুমি কি কখনোই বুঝবে না আমার ভালোবাসা।
আসবে না ফিরে, আমি এখনো স্বপ্ন দেখি তোমায় ঘিরে।
লিখাঃ নিশীথের নিশাকর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




