আমাদের বাপ চাচারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে তাই আমরা বাঙ্গালী। আমরা স্বাধীন, আমরা মুক্ত। আমরা নিজেদের বাঙ্গালী বলে গর্ভবোধ করি। আসলেই কি আমরা মনে প্রাণে বাঙ্গালী হতে পেরেছি। আগে দেশটা ছিল ইংরেজদের দখলে, সেটা পরে পাকিস্তানি হানাদারের দখলে সর্বশেষে দীর্ঘ নয় মাস যুদ্ধের বিনিময়ে দেশ স্বাধীন হলো। স্বাধীন হয়েও আজ আমরা নিজেদের কাছে পরাধীন সমাজের প্রভাবশালীদের, ভিত্তশালীদের, বখাটেদের হাতে সবচেয়ে পরাধীন আজ আমরা রাজনৈতিক নেতাকর্মী ও আমলাদের হাতে। দেশটাকে তারা নিজেদের সম্পদ মনে করে নিজেদের মতো করে চালাচ্ছে নিজেদের প্রয়োজনে। তারা দেশের কথা ভাবে না, তারা ভাবেনা জনগনের কথা। কি হবে এই রাজনীতিবিদদের দিয়ে। আমরা কেন বার বার উদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেই? অথচ আমরাই পারি তাদের পরিহার করতে। কোথায় আছে নিরাপত্তা? আপনি ঘর থেকে বের হয়ে অফিসে যাবেন আপনি নিশ্চিন্তে অফিসে যেতে পারবেন না। হয়তো কোন রাজনৈতিক চক্রে পরে আপনার প্রাণটা যাবে নয়তো কোন রোড এক্সিডেন্ট নয়তো সময়মতো অফিসে যেতে পারবেন না। আর যদি কোন অপমৃত হয় তবে দেখা যাবে রাজনৈতিক কোন এক দল এসে বলবে সে আমাদের কর্মী ছিল, তাকে হত্যা করা হয়েছে তার বিচার চাই। তৈরী হয়ে গেলে রাজনৈতিক ইসু্। নয়তো যারা যনগনের জান মালের রক্ষক, সেবক সেই সব সদস্যদের দ্বারা আপনার সৈভাগ্যে বয়ে আনতে পারে কয়েক বছরের জেল। নষ্ট হয়ে যাবে আপনার জীবন। আজ আমার আপনার মা, বোন, মেয়ে রা স্কুল, কলেজে যেতে পারছে না নির্ভাবনায় গার্জিয়ানরা সব সময় দুঃশ্চিন্তায় থাকেন তার মেয়ের জীবনে যেন কোন কলঙ্গের বোজা না নেমে আসে। ভাবতে অবাক লাগে কত বড় নরপশু হলে একটি অপ্রাপ্ত বয়স্ক, ছোট্ট শিশুকে ধর্ষণ করতে পারে। অথচ যে সব শিশুদের ধর্ষন করছে সে সব শিশুদের দেখলে আদর করতে ইচ্ছে করে। অথবা মাঝে মাঝে মনে হয় ইশ এই রকম একটি ফুটফুটে শিশু যদি আমার থাকত। আজ দ্রব্য মূল্যের নাভিশ্বাসে মধ্যভিত্ত পরিপারের লোকজন চক্ষু লজ্জার ভয়ে না পারছে বাচতে, না পারছে মরতে। আজ তাদের সন্তানদের তিন বেলা খাবার দিতে রিতিমত হিমশিম খেতে হচ্ছে। পারছে না কোন ভাল স্কুলে/কলেজে শিক্ষা দিতে। সেইখানেও উচ্চভিত্ত তথাকথিত রাজনৈতিক/আমলাদের ভর্তি বানিজ্য নাজে ডোনেশন দিতে হচ্ছে সেই পরিমানটাও কোন কোন ক্ষেত্রে ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা। আমাদের আর কি কি দেখতে হবে এ দেশের স্বাধীন মাটিতে। অথচ যদি একটু নজর দিই বহিঃবিশ্বের দিকে তাহলে সেই চিত্র হবে বাংলাদেশের বিপরীত চিত্র। অথচ সেই সব দেখেও আমাদের দেশ পরিচালনার দায়িত্ব যারা নেন তাদের কারোই লজ্জা হয় না। অথচ তারা কিছু দিন পর পর সেই সব বহিঃবিশ্বে ভ্রমনে যান এসে বড় বড় কথা বলেন। যত সুবিধা যেন উচ্চ বিত্তের জন্য আর বাকীরা সব যা-তা। আসুন সবাই বাচার মত বাচি। সব সময় ন্যায়ের পক্ষে থাকি, ন্যায় পথে চলি, অন্যায়ের প্রতিবাদ করি। যেমনি করেছিল পাক হানাদার বাহির উপর। আরেকবার স্বাধীন করতে হবে দেশের যত নরপিচাশ, সকল অবৈধ ক্ষমতার ব্যবহারকারী, দুচ্চোর, জুলুমবাজদের হাতথেকে। আমার/আমাদের জন্য নয় পরবর্তী প্রজ্মদের জন্য। তাই বলি "বাঙ্গালী তুমি বাচতে শিখো, নইলে মরো"
আলোচিত ব্লগ
দি আনহোলি ট্রিনিটি

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।