somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবী ভালোবাসে না, ভালোবাসতেও সে জানে না ........

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ করেই ইমু একটা হোঁচট খেলো ..... আর একটু হলেই গড়িয়ে রাস্তায় পড়ে যাবার যোগাড় হতো । এই ধরণের পরিস্থিতিতে পা কতটুকু কাটলো তার দিকে খেয়াল করার চেয়ে বরং একটা আরক্ত লজ্জা রাঙা ভাব চলে আসে মুখে,ইসস কি হাসির একটা বিষয় ! এইভাবে পড়ে যাওয়া, ঠিক জোকারের মত । রাস্তার মানুষ সব দূরে দাঁড়িয়ে ফ্যাক ফ্যাক করে হাসত ।

ইমুমনে হয় কিছুই টের পায়নি, মদ খেয়ে হালকা মাতাল হয়ে মানুষ যেভাবে হাঁটে ইমুও সেভাবে বাকি পথটুকু ঘোরলাগা পথিকের মত করে হেঁটে গেলো । তার পায়ের পাতা বুড়ো আঙ্গুলের কাটা রক্তে ভিজে গেছে, রাস্তায় দুটো দ্রুতগামী যানের সামনে পড়তে যেয়েও সে কোনরকমে বেঁচে যায় ।

এইসময়ের মধ্যে বিধাতা হয়তো একটু হেসে নেন । অধঃস্তনদের ডেকে হয়তো বলেন দেখো বোকা মানুষটার কান্ড দেখো, এইভাবে চললে .......বাসচালকদের দোষ কি আর সবসময় দেয়া যায় ।আজ আমি তাকে না দেখলে ঐ বাসটাই ত হতো তার শেষ স্মৃতি । দেখো, নিজের জীবন সম্পর্কেও এরা কতটা উদাসীন । প্রভুর প্রভু ভক্তি করা ত দূরের কথা ! ! !

ইমু আলতো করে একটু আকাশের দিকে তাকায় । আয়নার মত চকচকে আকাশে তপ্ত সূর্য়ের প্রতিফলন ছাড়া আর কিছুই দেখতে পায় না । হঠাৎ করেই গত দুইদিনের জমানো সকল অশ্রু যেনো একসঙ্গে বেরিয়ে আসতে চায় চোখ দুটি দিয়ে । সায়েনস ল্যাবের ভিতরের মাঠটার এক কোনায় বসেছিলো বলেই হয়তো সে তাড়াতাড়ি চোখদুটি মুছে নেয়ার সময় পায় । কিছুক্ষণ পরপর প্লাবনের স্রোতের টানে ভিজে উঠা চোখে সে চারদিকে একবার তাকিয়ে নেয় ....... ভাগ্য ভালো খুব কাছাকাছি আর কেউ বসে নেই ।

ছোটবেলা থেকেই ইমুমানত, পাপ করলে শাস্তিপেতে হয় । যতটুকু পাপ ততটুকুই শাস্তি..... আর যতটুকু ভালো তার দশগুণ আলো । অথচ তেমন কোন পাপের কারণে নয় বরং নিজের ভিতরে তিলেতিলে গড়া বোকা ভালো মানুষিটার জন্যই আজ তাকে দুনিয়ার এই খোলা মাঠে এভাবে কাঁদতে হচ্ছে ।

হাহ, কিভাবে যেনো তপ্ত কয়েক ফোঁটা জল তার কোলের উপর এসে আঘাত করে এই প্রকাশ্য দিবালোকেও ! ! !


ইমু কোথাকার তুমি কোথায় এসে কাঁদছ ? অঞ্চলে ফেলিয়া রুমাল ফেলছো সিক্ত আঁখিজল । হায়রে পাপী এই বুঝি তোর পাপের শাস্তি । ইমুতার তেমন কোনো পাপের হদিস খুঁজে না পেলেও, ভাবে শতজন্মের জমানো পাপের সেই তবে উত্তরসূরী ! ! ! ভালোবেসে এত জল এত কষ্টের আধার তবে কেনো তার বুকে এইভাবে বিঁধবে ?
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:১৪
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

রুপান্তর

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৭


কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

×