একদিন টাকা দিয়ে কিনে নেবো পৃথিবীর সকল ভালোবাসা ।
তারপর ।
তারপর কোনো এক সুউচ্চ সবুজ পর্বতের উপর থেকে ফেলে দেবো তোমাদের সকল ভালোবাসা । যেনো পাশ দিয়ে বয়ে চলা গভীর গিরিখাদের উম্মত্ত স্রোতে সলিল সমাধি ঘটে এইসব প্রতারিত ভালোবাসাবাসির ।।
তখনকার ভালোবাসাহীন পৃথিবী নিশ্চয়ই আজকের এই মিথ্যে, স্বার্থপর, লোভী আর প্রতারিত ভালোবাসার পৃথিবীর তুলনায় ঢের ভালো হবে ।।
আজকের ভালোবাসা টাকায় বিকোয়, তাই টাকা দিয়েই কিনে নেবো তোমাদের সকল ভালোবাসা ।
জানি তাতে একটুকু লজ্জাও তোমরা পাবে না ।
তোমাদের সবকিছুই তোমাদের স্বার্থসিদ্ধির হাতিয়ার । তাই টাকা দিয়েই একদিন কিনো নেবো তোমাদের সকল স্বার্থ ।
তারপর ।
তারপর স্বার্থহীন , নির্লোভ ভালোবাসাহীন এক পৃথিবীতে আমি নতুন করে গাঁথবো তোমাদের সকল প্রতারিত ভালোবাসার মালা ।।
সারা পৃথিবী প্রতারক হলেও
বলবো না তুমি প্রতারক
সত্যি সত্যি তুমি প্রতারক হলেও
ভাববো না তুমি প্রতারক
ভাববো এটা প্রতারিত ভালোবাসা,
প্রতারিত পৃথিবী ।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


