পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ বলেছেন, যুক্তরাষ্ট্রের ভুল নীতির কারণেই তালেবান সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের ভুল নীতির দায় পাকিস্তান ভোগ করছে। বৃহস্পতিবার করাচিতে যুব সংসদের কনভেনশনে তিনি এ মন্তব্য করেন। আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি না দেয়ার জন্য পাশ্চাত্যের সমালোচনা করে তিনি বলেন, এটিই শেষ পর্যন্ত ২০০১ সালের ১১ নভেম্বরের ঘটনার কারণ হয় এবং এর ফলে নাইন-ইলেভেন পরবর্তী বিশ্বের মূল কাঠামো বদলে যায়। তিনি বলেন, শুধু আমরাই তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিলাম এবং এ জন্য আমরা পাশ্চাত্যের অবিরাম সমালোচনার মুখে পড়ি। কিন্তু শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্তই বাস্তবসম্মত বলে প্রমাণিত হয়। তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তে বিশ্বসম্প্রদায় পাকিস্তানের সমালোচনা করা সত্ত্বেও পাকিস্তান তা থেকে সরে আসেনি। তিনি বলেন, তালেবানের প্রতি আমার সরকারের অব্যাহত সমর্থনের কারণে ভর্ৎসনা করতে ২০০০ সালে পাকিস্তান সফর করেন বিল কিন্টন। তখন আমাকে এ জন্য ব্যাখা দিতে হয়েছিল। যারা আফগানিস্তানে দূতাবাস খুলেছিল, তাদের সবার তালেবানকে স্বীকৃতি দেয়ার ওপর জোর দিয়ে আমি বলেছিলাম, তাদের গ্রহণযোগ্য করার জন্য আমাদের সমন্বিত প্রচেষ্টার এটিই পূর্বশর্ত। সারা বিশ্বের দূতাবাসগুলো দ্বারা বেষ্টিত থাকলে তালেবান সরকার অবশ্যই পদক্ষেপ নিতো। কিন্তু বাকি বিশ্ব তাদের বিচ্ছিন্ন করে রাখে এবং এ ধরনের কৌশলই নাইন-ইলেভেনের ঘটনা জন্ম দেয়। জেনারেল মোশাররফ বলেন, কেউ কেউ বলে থাকে তালেবান আমাদের সন্তান এবং পাকিস্তানই তাদের সৃষ্টি করেছে; কিন্তু তা সত্য নয়। তালেবান সৃষ্টি হয়েছে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করা মুজাহিদীনের কারণে যারা ক্ষমতা সংহত করতে ব্যর্থ হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের পরাজয়ের পর আফগান মুজাহিদদের পুনর্বাসন না করেই স্থলবেষ্টিত দেশটি ছেড়ে যায় যুক্তরাষ্ট্র। এভাবে অবিবেচনার সাথে আলকায়েদার আত্মপ্রকাশে সহায়তা করা হয়। তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোট প্রতিরোধ যোদ্ধাদের দেয়ালের দিকে ঠেলতে থাকায় এবং দেশটির জাতিগত বৈচিত্র্যের প্রতিনিধিত্বকারী সরকার না থাকায় ২০০৩ সালে ফের তালেবানের আত্মপ্রকাশ ঘটে। পারভেজ মোশাররফ বলেন, ‘পাকিস্তানে সেনাবাহিনীর একটি সাংবিধানিক দায়িত্ব রয়েছে এবং রাজনৈতিক দলগুলো পাকিস্তানি জাতির স্বার্থে ভালো সিদ্ধান্ত নেয়নি’। গণতান্ত্রিক সরকারগুলো কখনো ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেনি বলেও তিনি মন্তব্য করেন। - See more at: Click This Link
যুক্তরাষ্ট্রের ভুলনীতির ফলেই তালেবানের সৃষ্টি :
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।