নিউক্লিয়ার যুদ্ধের পরে কোন এক বিল্ডার্স কোম্পানি মানবজাতির কল্যাণের কথা ভেবে ২২০ বছর নিরাপদে থাকার উপযোগী করে মাটির নিচে একটি শহর তৈরি করে। ভবিষ্যত প্রযন্মের জন্য শহরের সব গোপনীয় তথ্য একটি ছোট ধাতব বাক্সে লক করে প্রথম মেয়রের কাছে দেয়া হয়। পর্যায়ক্রমে এক মেয়র থেকে অন্য মেয়রের কাছে এই বাক্স হস্তান্তরিত হতে থাকে। যখন আর মাত্র ৪৭ বছর বাকি ছিল, তখন সে সময়ের মেয়র হঠাৎ মারা যায়। যে কারনে এই বাক্স আর পরবর্তী মেয়রের কাছে হস্তান্তরিত হয় নি।
শহরটি জেনারেটর চালিত বৈদ্যুতিক বাল্ব এর আলোতে আলোকিত থাকতো সবসময়। ২৪৭ বছর পর এই শহরের জেনারেটর আর কাজ করছিল না। তাই শহরটি অন্ধকারাচ্ছন্ন হবার উপক্রম হয়।
লিনা নামের একটি মেয়ে ঘটনাক্রমে সেই বাক্সটি পেয়ে যায়। সে নিয়মাবলী পড়ার চেষ্টা করে কিন্তু সব কিছু বুঝতে পারছিল না। তবুও সে অনুমান করেতে পারে সেখানে শহর থেকে বের হবার উপায় বলা আছে। ভালোভাবে বোঝার জন্য সে ডুন এর সাহায্য নেয়। দুজন মিলে এই বাক্সের রহস্য উম্মোচনের চেষ্টা করতে থাকে।
একপর্যায়ে দুজন জানতে পারে তাদের বাবাও এই শহর থেকে বের হবার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত গন্তব্যে পৌছাতে পরেনি বরং লিনার বাবা পানিতে ডুবে মারা যায়। তারা কি পারবে সেই শহর থেকে বের হয়ে সূর্যের আলো দেখতে?
** যারা Adventure সিনেমা পছন্দ করেন তাদের ভালো লাগবে আশা করি। মনে হয় সবাই দেখে ফেলেছেন।
মিডিয়াফায়ার BRRip ডাউনলোড লিঙ্ক
পাসওয়ার্ডঃ 300mbfilms.com
পার্ট ১
পার্ট ২
পার্ট ৩
পার্ট ৪
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১২ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



