আমার এক আত্মীয় এর চোখে ছানি পরেছে। উনার বয়স ৫০ বছর, উনি ডায়াবেটিসে আক্রান্ত। কিছুদিন আগে এক চক্ষু বিশেষজ্ঞ দেখানো হয়। ডাক্তার বিভিন্ন পরীক্ষা করে জানান যে, রোগীর ডান চোখ ৫০% ছানি দ্বারা আক্রান্ত অতিসত্বর অপারেশন করে চোখে লেন্স বসাতে হবে। তবে আসার কথা এই যে, বাম চোখ এখনো খুব একটা আক্রান্ত হয়নি।
অপারেশন ও লেন্স সংক্রান্ত ডাক্তার যা বললেন -
১. লেন্স কয়েক রকমের আছে, তবে কোনটা লাগালে ভালা হবে তা টেস্ট এর রিপোর্ট দেখে পরামর্শ দিবেন। তারপর আমরা যেটা লাগাতে চাইব উনি সেভাবেই ব্যবস্থা করবেন।
২. লেন্স + অপারেশন খরচ মিলিতভাবে বিভিন্ন মূল্যমানের প্যাকেজ আছে।
প্যাকেজ I: ৪০-৬০ হাজার টাকা। লেন্স প্রস্তুতকারী দেশ-আমেরিকা।
প্যাকেজ II: ৩৫ হাজার টাকা। লেন্স প্রস্তুতকারী দেশ- যুক্তরাজ্য।
প্যাকেজ III: ২৩ হাজার টাকা। লেন্স প্রস্তুতকারী দেশ- ভারত।
এরকম আরো কিছু প্যাকেজ রয়েছে। যেহেতু প্যাকেজ মুল্যে অপারেশন খরচ সংযুক্ত তাই শুধু লেন্স এর দাম কত সেটা জানা সম্ভব নয়।
--------
অন্য এক সূত্রে, আমার এক পরিচিত জন কিছুদিন আগেই উনার মা এর ছানি অপারেশন করিয়েছেন চট্টগ্রামে। বিভিন্ন টেস্ট, লেন্স ও অপারেশন মিলিয়ে সর্বমোট খরচ পরেছে ২০ - ২২ হাজার টাকা। লেন্সটি ছিল আমেরিকান। শুধু লেন্স এর মূল্য ছিল ৭-৮ হাজার টাকা।
এখন আমার প্রশ্ন হলো-
১. লেন্স আসলে ভালো কোনটা?
২. ১নম্বর আমারিকান লেন্স এর মূল্য ৪০-৬০ হাজার নাকি ৭-৮ হাজার টাকা?
৩. আমেরিকান লেন্স যদি সবচেয়ে ভালো হয়ে থাকে তবে তারা কি বিভিন্ন price range এর লেন্স বানায়? নাকি ডুপ্লিকেট লেন্সও বাজারে আছে?
৪. তুলনামূলক সাশ্রয়ী লেন্স লাগালে ভবিষ্যতে কোন সমস্যা হবার সম্বাবনা আছে কি?
৫. আসল লেন্স চেনার উপায় কী? কোথায় পেতে পারি?
যদি আপনারা কেউ এই বিষয়ে জানেন কিনবা আপনাদের পরিচিত ঢাকায় কোন ভালো অভিজ্ঞ চক্ষু ডাক্তার থাকে তবে প্লিজ জানাবেন। অগ্রীম ধন্যবাদ। ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



