সবাই বলে বাবা তুমি বহু দূরে চলে গেছ
দুরে, বহুদুরে সব ছেড়ে পৃথিবীর অজানায়
কেউ বলে স্বর্গের দেবতা নিয়ে গেছে তোমায়
বল আজ আমি কোথায় খুঁজবো তোমায়...
বাবা তুমি যে কোথায়
বড় মনে পড়ে তোমায়।
কেউ আজ বলেনা আমায় খোকা পড়তে বোস্
কেউ আর বলেনা এখন হতে হবে রে মানুষ,
তোমার চশমাটা, তোমার ডাইরিটা পরে আছে তেমনি...।
শুধু, তুমি যে কোথায় বড় মনে পড়ে তোমায়।
মা বলেছে, কেউ মারা গেলে হয় ঐ আকাশের তারা,
আকাশের দিকে তাকিয়ে কত ডেকেছি, কত কেঁদেছি
তবুও কেন তুমি দাওনা সাড়া,
কেঁদে কেঁদে দেখো আজ আমি বড় অসহায়...
বাবা তুমি যে কোথায়
বড় মনে পড়ে তোমায়।
কবিতার পেছনের গল্পঃ
আমার আব্বা মারা যান ১৯৯৯ সালের ২৩ মে। ক্লাস ফাইভে পড়ি তখন। স্কুল, কলেজে আমার বন্ধুরা কিছু দরকার হলেই তাদের আব্বার কাছে চাইত, এবং পেয়েও যেত । আমারও আব্বার কাছে অনেক কিছুই চাওয়ার ছিল, কিন্তু...। এই সময়টায় আমার ভীষণ অসহায় লাগত, আব্বাকে ভীষণ মনে পড়ত। হুম, আব্বাকে ভীষণ মনে পড়ে। সত্যি বলছি যাদের আব্বা বেঁচে আছে তাদের মত ভাগ্যবান আর কেউ নয়।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



