somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমরা যারা অধর্মব্যবসায়ী

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথমেই কম্পু বিজ্ঞানের শিক্ষক হিসাবে (ডাহা মিথ্যা) আমি তোমাদেরকে জানাতে চাই যে, অধর্মব্যবসায়ী কথাটি দুভাবে পার্সিং হতে পারে । (১) অ/ধর্মব্যবসায়ী ও (২) অধর্ম/ব্যবসায়ী। আমি কোন অর্থে বলছি, তা পরিষ্কার করতে চাই না, কারণ পরিষ্কার জিনিস আমার পছন্দ না। পরিষ্কারের সাথে ওজু, গোসল এসবের সম্পর্ক আছে। এগুলো আমি ভয় পাই -- ঠান্ডা লেগে যাবে, সীজন বদলাচ্ছে তো!

তোমরা বল ধর্ম সব অলীক গল্পে ঠাসা। কিন্তু তোমাদের লেখা সাইফাই গল্পও অনেক অসম্ভবে ভর্তি, যেমন অতীতে টাইম ট্রাভেল। তুমি যদি পেছনে গিয়ে তোমার ঠাকুর্দাকে খুন করে আস, জন্মাবে কি করে এই কাজ করতে? নিছক বিনোদন ভাবতে পার, মোটেই বিজ্ঞান নয়। বেশ, ধর্মের (আসলে শুধু ইসলামই তো খারাপ ধর্ম তোমাদের কাছে, আমি জানি) কথাগুলোকেও না হয় বড় কারো হিতোপদেশ ভাবলে, কোন অলৌকিক অস্তিত্বের প্রয়োজন নেই। অনেক ভালো কথা আছে। তার মধ্যে আত্ম-নিয়ন্ত্রণও আছে, নিজের সারা দিনের কৃতকর্মের হিসাব নিকাশের কথা আছে। প্রার্থনা নাই করলে, একটু চিন্তা করলেও তো পার।

যেমন ভাবতে পারো, এই যে আমি দিনের পর দিন আমার পদটা আঁকড়ে রেখেছি, আমি কি আসলে তার উপযুক্ত? এই যে আমি ২০০টা সাইফাই গল্পের বই বাচ্চাদের হাতে ধরিয়ে দিয়ে বড়লোক হয়ে গেছি, তার চেয়ে চারটা ভালো গবেষণা পেপার লিখে ছাপালে ভালো হতো না? এই যে নাদান বাচ্চাদেরকে ঢং করে রাতের বেলায় ল্যাবে গিয়ে পিসি সল্ডার করে দেখিয়ে "স্যার কি মহৎ পরিশ্রমী শিক্ষক" উপাধি অর্জন করেছি, তার চেয়ে তাদেরকে নিয়ে বিশ্ব মানের কিছু গবেষণা করলে ভালো হতো না? তারা তা সিভিতে দেখিয়ে ভালো জায়গায় চান্স পেত, যেটা একটা সত্যিকারের ভালো শিক্ষকের কাজ।

তোমরা সব ছেলেমেয়েদের রবীন্দ্রসঙ্গীত শুনতে বল। তারা শোনে না, কে বলল তোমাদের? তবে সবার সঙ্গীত-রুচি তোমাদের পছন্দ মত হতে হবে, এই দাবী কি জুলুম নয়? তোমরা হিজাব পছন্দ কর না, ভালো। অন্যদের কেন পরতে বাধ দেবে, সবাই কেন তোমাদের নিকট-আত্মীয়াদের মত সমুদ্র সৈকতে স্বল্পতম বসন পরে মহাকালোদের (ইশ, বর্ণবাদী হয়ে গেল, ইসলামেও মহাপাপ, অথচ বাঙালীদের মজ্জাগত) ঘাড়ে চড়ে খিল খিল করবে? অনেকের তো তা দেখে গা ঘিন ঘিন করতেই পারে।

তোমরা একুশে ভোরে ফুল দিতে যাবে, তোমাদের পোষালে যাও, আমাকে বাধ্য করতে চাও কেন? এই লম্বা লাইনে খালি পায়ে হাটা কি বিজ্ঞান সম্মত? এটা কি ধর্মীয় পূজা রিচুয়াল হয়ে গেল না? আমি না হয় সেই সময়টা বাড়িতে বসে বরং কিছু বাংলা শিখলাম, যাতে কেউ আমার ভাষায় কোন ভুল না পায়। সেটাই কি আমার মাতৃভাষার প্রতি বেশি ভালোবাসা দেখাবে না?

তোমরা দাড়ি-টুপি দেখলে ক্ষেপে যাও, কিন্তু বিদেশী গুণীলোকদেরও (বিশেষত ইহুদী) দাড়ি টুপি ছিল ও আছে। এটা কি একটা এমন ফান্ডামেন্টাল খারাপত্বের চিহ্ন হতে পারে, যে তোমাদের লেখা সব বইতে ভিলেনের মুখে দাড়ি, মাথায় টুপি? বাচ্চাদের এই সব আজব সাধারণীকরণ শেখানো কি অনৈতিক কাজ নয়?

তোমরা মুক্তি যুদ্ধের কথা বল। এমন কি ১৭ পাতায় তার পুরো ইতিহাস লিখে ফেল। ব্যাপারটা কি এত সোজা ছিল, জটিলতা ছিল না? তোমরা সবাই যারা ১৮ বছরের বেশি ছিলে, কই গেলে না তো সেই যুদ্ধে, বরং রাজাকার নানাদের আশ্রয়ে থেকে গেলে। এত বছর পরে হঠাৎ এত দরদ উথলে উঠল? ভালো ব্যবসার সন্ধান পেয়ে গেছ, তাই?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×