অশ্লীলতামুক্ত প্রতিবাদের পক্ষে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমিও প্রচলিত সব ধর্মে অবিশ্বাসী। শুনেছি বুয়েটের অনেক শিক্ষক কড়া ধার্মিক। বিজ্ঞানে যথেষ্ট শিক্ষার পরে এটা কি করে সম্ভব আমার মাথায় আসে না। যুক্তির সাথে বিশ্বাসের সঙ্ঘাত হলে যুক্তি না মেনে উপায় নেই, কারণ আমাদের পরিপার্শ্বের জগৎ চলে যুক্তিভিত্তিক বিভিন্ন আইন-কানুন অনুসারে। বিশ্বাস জীবন ধারণের প্রয়োজনীয় সামগ্রী হাতে এনে দেয় না।
থাবা বাবা রাজীবের মর্মান্তিক মৃত্যু আমাকে ব্যথিত করে। কিন্তু আমি তাঁর ব্লগের যে কটা লেখা পড়্লাম, তাতে যুক্তি খুঁজে পেলাম না, শুধু চরম অশ্লীল ধর্মদ্বেষী কিছু জোক জাতীয় লেখা পেলাম। এটা ধর্মবিশ্বাসীকে আহত করতে বাধ্য, এবং পড়ে মনে হয় সেটাই তাঁর উদ্দেশ্য। বিষাক্ত সাপও মানুষের ক্ষতি করে না, যদি তার গায়ে পা দিয়ে চাপ না দেয়া হয়।
হুমায়ুন আজাদও 'পাক সার জমিনে' অনাবশ্যক অশ্লীলতার আমদানী করে যুক্তিবোধহীণ কিছু মানুষকে ক্ষেপিয়ে দিয়েছিলেন। আমার প্রার্থনা করবার কোন ফোকাস নেই, শুধু আশা করতে পারি - যে শাহবাগে কোন খারাপ ঘটনা ঘটবে না। আমি প্রাণদন্ডের সমর্থক না হলেও এই তরুণদের সাথে আছি যতক্ষণ তারা নিজের আবেগকে সভ্যভাবে উপস্থাপন করবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন