রহিমুদ্দীর ভাইয়ের বেটা
ভাস্তে: চাচা! আজ বাজারে গিয়াছিলাম।
চাচা: যাবি না! তো বাড়িতে বসিয়া থাকবি নাকি?
ভাস্তে: একটা কুমড়া লইয়া গিয়াছিলাম৷
চাচা: নিবি না? খালি হাতে বাজারে যাবি নাকি?
ভাস্তে: একটা লোক আসিয়া কুমড়াটার দাম জিজ্ঞাসা করিল৷
চাচা: দাম জিজ্ঞাসা করিবে না? তো কি বিনা পয়সায় কুমড়াটা লইবে?
ভাস্তে: আমি আট আনা চাহিলাম৷
চাচা: আট আনা চাবি না? তো কি মাগনা দিবি অত বড় কুমড়াটা?
ভাস্তে: সে লোকটা দুই আনা বলিল৷
চাচা: বলিবে না? অতটুকু কুমড়া তুমি আটআনা চাহিলেই সে নিবে কেন?
ভাস্তে: আমি বললাম বাপের পুষ্যি কুমড়া খাইছ কোনো দিন?
চাচা: বেশ বলিয়াছিস৷ এত বড় কুমড়াটা বেটা দুই আনা মাত্র দর করিল!
ভাস্তে: এমন সময় এক পুলিশ আসিল৷
চাচা: আসিবে না? তুমি ভদ্রলোকের ছেলেকে বলিয়াছ, বাপের পুষ্যি কোনো দিন কুমড়া খাইয়াছ? দেখ না কী হয়!
ভাস্তে: পুলিশ আসিয়া কুমড়াটার দাম জিজ্ঞাসা করিল৷
চাচা: দাম জিজ্ঞাসা করিবে না? পুলিশ বলিয়া কুমড়াটা মাগনা লইবে না কি?
ভাস্তে: আমি কুমড়ার দাম আট আনা চাহিলাম৷
চাচা: বেশ! বেশ! আমার ভাস্তে! দাম চাহিবি না! পুলিশ দেখিয়া ডরাইবি না কি?
ভাস্তে: পুলিশ দুই আনা দাম করিল৷
চাচা: করিবে না? পুলিশ দেখিয়া তাহারা জিনিসের দামদস্তর জানে না? এতটুকু কুমড়া তার দাম দুই আনার বেশি আর কত হইবে?
ভাস্তে: আমি বললাম বাপের পুষ্যি কুমড়া খাইয়াছ কোনো দিন?
চাচা: বেশ বলিয়াছিস! পুলিশ বলিয়া ডরাইবি কেন? বেটা আট আনার কুমড়াটা দুই আনায় লইতে চায়?
ভাস্তে: তখন পুলিশ আমাকে ধরিয়া খুব মার দিল৷
চাচা: দেবে না? যত বড় মুখ নয় তত বড় কথা? পুলিশের সঙ্গে বাহাদুরি!
ভাস্তে: মারিত মারিতে আমাকে থানায় লইয়া গেল৷
চাচা: থানায় লইয়া যাইবে না? পুলিশকে তুমি অপমান করিয়াছ৷
ভাস্তে: সেখানে গেলে বড় দারোগা আসিল৷
চাচা: আসিবে না? দেখ তোমার ওপর আরও কী দুর্গতি হয়৷
ভাস্তে: বড় দারোগা আসিয়া আমাকে ছাড়িয়া দিল৷
চাচা: দেবে না? তুমি যে রহিমুদ্দীর ভাইর বেটা৷
* পল্লীকবি জসীমউদ্দীন এর লেখা। আজ রস+আলো থেকে তুলে দিলাম। অনেক পুরান জিনিস কিন্তু মজার।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।