রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন রাসায়নিক দ্রব্যের গুদাম থেকে বিপজ্জনক ২০ ধরনের দাহ্য পদার্থ সরানোর জন্য সরকারের বেঁধে দেওয়া দ্বিতীয় দফার সময়সীমাও শেষ হয়েছে বৃহস্পতিবার। ব্যবসায়ীরা বলছেন, জায়গার অভাবে সরকারের নির্দেশ মানতে পারেননি তাদের অনেকে।
ওদিকে সরকার বলছে, এজন্য আর সময় বাড়ানো হবে না। ৩০ সেপ্টেম্বরের (বৃহস্পতিবার) পর থেকে নির্দেশ আমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ওই ২০ ধরনের দাহ্য রাসায়নিক পদার্থ হলো- অ্যাসিটোন, বিউটাইল অ্যাসিটেট, আইসো-বিউটানল, ডিএল-২৫৭৫, ইথাইল অ্যাসিটেট, ইথানল, হেভী অ্যারোমেটিক, আইসো-প্রোপাইল অ্যালকোহল, মিথানল, বিউটানোন, মিথাইল আইসো বিউটাইল কিটোন, এন-প্রোপাইল অ্যাসিটেট, প্রোপাইল অ্যালকোহল, প্রোপাইলিন গ্লাইকল, ফ্লেক্সো গ্রাভিওর, টলুইন, থিনার-বি, রিডিউসার, জাইলিন এবং ডাই অ্যাসিটোন অ্যালকোহল।
এসব রাসায়নিক পদার্থ গামেন্ট, টেক্সটাইল, উড পলিশ, ডায়িং এবং প্লাস্টিক শিল্পে ব্যবহার করা হয়।
সরেজমিনে দেখা গেছে, পুরান ঢাকার নিমতলীর বি কে গাঙ্গুলী সড়ক, আগামাসি লেন, আগাসাদেক সড়কসহ অন্য কয়েকটি সড়কে অবস্থিত গুদাম ও দোকান থেকে ব্যবসায়ীরা এসব রাসায়নিক পদার্থ সরিয়ে নেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিমতলীর অগ্নিকাণ্ডের পর ব্যবসায়ীরা নানা সমস্যায় পড়েছেন। সরকার বলছে, রাসায়নিক পদার্থ সরিয়ে নিয়ে অন্যত্র ব্যবসা করতে। কিন্তু সব ব্যবসায়ীর তো অন্যত্র জায়গা নেই।
"তাই সরকার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেও অনেক ব্যবাসায়ী দাহ্য রাসায়নিক পদার্থ সরিয়ে নিতে পারেননি"
গত ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে আগুনে পুড়ে শতাধিক লোকের মৃত্যু হয়। স্মরণকালের ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের পর ওই এলাকা থেকে রাসায়নিক দ্রব্যের গুদাম থেকে দাহ্য পদার্থ সরিয়ে ফেলার উদ্যোগ নেয় সরকার।
এরপর ১৭ জুন শিল্প মন্ত্রণালয় ওইসব বিপজ্জনক দাহ্য পদার্থ সরিয়ে নিতে ব্যবসায়ীদের দুই মাস সময় বেঁধে দেয়।
ওই সময় শেষ হওয়ার পর গত ১৭ অগাস্ট ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা সভায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে পুরান ঢাকার রাসায়নিক দ্রব্যের গুদাম থেকে ওইসব দাহ্য পদার্থ সরিয়ে ফেলার নির্দেশ দেন শিল্পমন্ত্রী দীলিপ বড়?য়া।
শিল্পমন্ত্রী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া আছে ৩০ সেপ্টেম্বরের পর ২০ ধরনের দাহ্য পদার্থ কোনো ব্যবসায়ী রাখলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে।
"ব্যবসায়ীদের আর কোনো অজুহাত শুনতে চাই না। সময়ও বাড়ানো হবে না।"
তিনি জানান, জেলা প্রশাসক তাকে জানিয়েছেন, কয়েকজন ব্যবসায়ী কিছু পদার্থ সরিয়ে নিলেও অন্যরা সরকারের নির্দেশ মানেননি।
এ বিষয়ে বাংলাদেশ পেইন্টস ডাইস অ্যান্ড কেমিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় ৮০ শতাংশ ব্যবসায়ী ২০ ধরনের রাসায়নিক পদার্থ সরিয়ে নিয়েছে। যারা এখনো সরাতে পারেনি তারা দ্রুত সরিয়ে নেবে।"
ওই সব পদার্থ সরিয়ে কোথায় রাখা হয়েছেѠজানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
আব্দুস সালাম বলেন, "এ শিল্পকে রক্ষা করতে হলে অন্যত্র জায়গা প্রয়োজন। সরকার ট্যানারি শিল্পের মতো এ শিল্পের জন্যও ঢাকার আশপাশে জায়গা ব্যবস্থা করে দিলে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবে।"
পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান বুধবার বলেন, "তিন-চারদিন আগেও নিমতলী এলাকায় গিয়ে দেখা গেছে সরকারের নির্দেশ অনুযায়ী ব্যবসায়ীরা গুদাম ও দোকান থেকে রাসায়নিক পদার্থ সরিয়ে নেয়নি।"
তিনি বলেন, "এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আতঙ্কের কারণে ওই এলাকা থেকে অনেকে বাসা পরিবর্তন করে চলে যাচ্ছে।"
এ পরিস্থিতিতে সরকারের কঠোর তদারকির ওপর গুরুত্বারোপ করেন আবু নাসের খান।
রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন রাসায়নিক দ্রব্যের গুদাম থেকে বিপজ্জনক ২০ ধরনের দাহ্য পদার্থ সরানোর জন্য সরকারের বেঁধে দেওয়া দ্বিতীয় দফার সময়সীমাও শেষ হয়েছে বৃহস্পতিবার। ব্যবসায়ীরা বলছেন, জায়গার অভাবে সরকারের নির্দেশ মানতে পারেননি তাদের অনেকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়... ...বাকিটুকু পড়ুন
আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন
একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।
আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন
বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?
অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।