somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেরুজিন একটি বইয়ের নাম

২২ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে বইয়ের নাম মেরুজিন, তার প্রচ্ছদ হবে কাল্পনিক অথবা অলৌকিক। কিন্তু নীলাঞ্জন কর্মকারের কবিতার বই মেরুজিনের প্রচ্ছদে বড়ই হতাশ হলাম। শস্তা মনে হয়েছে বড়। চলতি কোলকাত্তাইয়া আঁতলামি। বরং বইয়ের ভেতরের অলংকরণ ঋজুতর এবং সহ্যসীমার মধ্যে অবস্থান করে। জানি বইয়ের অলংকরণ বা প্রচ্ছদ বাংলা কবিতার বইয়ের সমালোচনায় প্রধান আলোচ্য বিষয় হতে পারে না। কিন্তু যেহেতু মেরুজিনের কবিতাগুলির কোন শিরোনাম নেই, এমনকি কোনও সংখ্যা বা পরিচিত অক্ষরেও সূচিত নয় কবিতাগুলি; তাই প্রত্যেক কবিতার উপরের আয়তক্ষেত্রাকার ছবিগুলিকেই প্রত্যেক কবিতার সূচক ধরে নেওয়া যেতে পারে। এই কারণেই এ বইয়ের কবিতার সাথে সাথেই এই বইয়ের অলংকরণও পাঠকের মনোযোগ দাবী করে।

এবার দেখা যাক বইয়ের ভেতর আর কী রইল। সূচিপত্র নেই, তাই গুনে দেখা গেল মোট ২৪টি কবিতা, প্রবেশক কবিতাটা গুনতিতে ধরলে ২৫। ‘স্মৃতির পথ ধরে একটি বিকেল হুইসল/ দিতে দিতে চলে যায় ইডেন রোডের দিকে.../ ... আর, কে যেন ডাকে। সাদা পাৎলুন পরে/ এ-ছাদ থেকে ও-ছাদ... ও-ছাদ থেকে সে-ছাদ...’ এই সূচনায় বইটির অন্যান্য কবিতা সম্পর্কে একটা নির্মেদ প্রত্যাশা তৈরি হয়।
বই, বিশেষতঃ কবিতার বই, আমি শেষ থেকে শুরু করি। ‘গভীর ঘুমের ভিতর একদিন নীলাঞ্জন নামে/ একটি যুবক মরে যাবে। আর তাকে কফিনে মুড়ে/ তালাবন্ধ করে একটি স্মারক-চাবি রেখে দেওয়া হবে/ কফিনের পাশে।’ বইয়ের নামের কারণেই কিনা জানি না, এ কবিতায় জীবনানন্দকে বড় বেশি মনে আসে। ‘গভীর ঘুমের ভিতর নীলাঞ্জন নামে একটি/ কফিন শুয়ে আছে।’ –এর কাছাকাছি নয় কি রূপসী বাংলার মৃত্যুভাবনা? কিন্তু যে কবি পশ্চিমবাংলার বাণিজ্যিক কবিতার নিয়ম উপেক্ষা ক’রেই নিখাদ গদ্যে কবিতা লিখছেন, তাঁর কবিতাকে এককথায় জীবনানন্দগোত্রীয় বলাটা অবিচার হবে। তাই একের পর এক পড়লাম কবিতাগুলি।
কবিতাগুলির মধ্যে একটা চেনা ফর্ম আছে। একটা কবিতার মানচিত্র অন্যটার থেকে খুব আলাদা নয় অধিকাংশ ক্ষেত্রেই। ব্যাপটিস্ট মিশন, স্ট্রবেরি, তুলোচাষ, পাদ্রী, আইরিশ টেবিল, গ্রিক যুবতি, পাইনের সারি, ম্যাপল গুঁড়ি, কার্নিভাল, মিশনারি – এইসব বিদেশি চিহ্নগুলি নীলাঞ্জনের কবিতার আপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। কবিতা পড়তে পড়তে মনে হয় মধ্য ইউরোপের শুঁড়িখানার সামনে লন্ঠনের মত অনুজ্জ্বল চোখ মেলে আছি। বা এই বাংলারই নাম-না-জানা শীর্ণ নদীর ওপর দুর্বল সেতুর ওপর দাঁড়িয়ে আছি হেমন্তের সন্ধ্যায়। কিন্তু স্পষ্টভাবে সেই সেতু আমাদের চেনা ভূগোলের অন্তর্ভুক্ত নয়। কবি যখন জানান – ‘এই নদী উপত্যকার গাছগুলিতে গত আশ্বিনের/ ভায়োলিন বাঁধা আছে’, তখন আশ্বিনের উল্লেখ থাকলেও এই কবিতা পড়ি বাংলা থেকে অনেক দূরের কোনও আবহে বসে। আমাদের পরিচিত গাছে বড়জোর বেহালা দেখা যেতে পারে, কিন্তু ভায়োলিন কখনও নয়। বা ‘দূরে রেফারিহীন খেলার মাঠ বরফে আবৃত, কুয়াশার ভিতর থেকে ভেসে আসছে একটি ফুটবল’ – ফুটবল বাংলার প্রিয় অনুষঙ্গ হলেও বরফ আবৃত মাঠের কথায় ইউরোপ বড় বেশি মনে পড়ে যায়।
এই বইয়ের কবিতাগুলির নির্মাণে কবি দেশি চিন্তনে বিদেশি মাত্রার সচেতন ব্যবহার করেছেন। আর এই কাজে সাহায্য করেছে প্রত্যেক কবিতার ওপরে আঁকা সোমনাথ বসু ঠাকুরের ছবিগুলি। ফলতঃ গড়ে উঠেছে একটা সার্থক মানসভূমি, যেখানে কবিতাগুলি খাপ খায়। মেরুজিন বইয়ে এটাই নীলাঞ্জনের অন্যতম সাফল্য। পাঠক, জেনে রাখুন, এটাই কবির প্রথম কবিতার বই। এ বইয়ে জন্মদিনে পায়েস রাঁধা হয় অবশ্যই, কিন্তু তার সাথেই সে পায়েস পাঠানোর বাসনা পোষণ করা হয় অচিন মিশনারিগুলিতে।
সব মিলিয়ে কবিতাগুলির নিজস্ব সুর আছে। যে সুর পশ্চিমবাংলার বর্তমান বাজারচলতি কবিতাভাষা থেকে বেশ কিছু দূরে অবস্থান করে। কিন্তু ধারাবাহিক পাঠে ক্লান্তি আসে। ক্রমাগত ভিনদেশি শব্দপুঞ্জের সাথে বোহেমিয়ান সুরে সমস্ত কবিতা একই তারে বাঁধা মনে হতে থাকে। যা যে কোনও কবির জন্যেই অস্বাস্থ্যকর। ‘অর্থহীন শুয়ে থাকি বিছানায়’, ‘এখন মশারিও তো কবরের মতো লাগে’ – মতো বাক্যের পুনঃ পুনঃ যাতায়াত এবং আশ্বিন, হেমন্ত, বিকেল, বিষণ্ণতা, গভীর মাংস ইত্যাদির নিয়মিত কোলাজ অবধারিতভাবেই কবিতার অন্দরে জীবনানন্দকে মনে পড়িয়ে দেয়।
তবু এই কবির পরের বই পড়ার জন্যে উন্মুখ অপেক্ষায় রইলাম। যিনি লিখতে পারেন – ‘ক্ষুধার্ত ছাত্রেরা/ হামা দিয়ে উঠে আসে এক অলীক তোরণের কাছাকাছি’; তাঁর কব্জির জোর নিয়ে অন্ততঃ কোনও সন্দেহ থাকা উচিত নয়।

এই সমালোচনাটি মাসকাবারি ডট কম-এর মার্চ ইস্যুতে প্রকাশিত হয়েছে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×