somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

.“ উপকারী গাছের ছাল থাকে না ।” :p

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

13 jun 2013
অনেক ক্ষন লেকের ধারের রেলিং ধরে দাড়িয়ে থাকারপর দোকারদার কে বললাম …মামা একটা পান দেওতো !!
- কি দিয়া মামা ??
- খয়ের,কাঁচা সুপাঁরী , লালবাবা, গুরু, আর সুরভী দিয়ে দেও ।

পান চিঁবাচ্ছি এর মধ্যে এক মুরুব্বী একটা চাক্কু এনে একটা গাছের ছাল কাটতে শুরু করলো । বৃক্ষ তুমি ফলে পরিচয় , গাছের ফলের দিকে তাকিয়ে বুঝতে পারলাম এটা অর্জুন গাছ ।
কথায় আছে …..“ উপকারী গাছের ছাল থাকে না ।”
চাচা !! গাছের ছাল তুলছেন ?
- জ্বী বাবা
- চাচা আপনি গাছের ছাল তুলেন , আর আমি আপনার একটা ফটো তুলি ?
- জ্বে আচ্ছা বাবা
লেকের দুই ধারে সুন্দর রাস্তা আরো সুন্দর করে রেখেছে শত শত যুগল নর-নারী । এদের মধ্যেই এক যুগল কে কিছুটা অন্য রকম লাগলো ।যেহেতু যুগলটি একটু স্বাস্থ্যবান ….তাই এদের স্বাস্থ্যবান কোন পাখির জুটি বলা যায় । পান চাবাতে চাবাতে লক্ষস্থীর করলাম উক্ত জুটির উপর , এই বার চোখটা বিক্রম রাঠোরের মত একটু জুম করলাম ।
মেয়েটি খুব উত্তেজিত অবস্থায় তর্করত !! বাম হাতের তালুতে ডান হাতের আঙ্গুল ঠুকে ছেলেটিকে কিছু একটা বোঝাচ্ছে ।
সেই বুঝ ছেলেটি মেনে না নিতে পেরে …. ছেলেটির সামনে থাকা ওয়ালে পা না ঠুকে , ছেলেটির পেছনে থাকা বড় বড় ঘাসের উপর লাথি মারলো । বোঝা যাচ্ছে ছেলেটি ভীতু ।
তারপর আবার বাম হাতের তালুতে ডান হাতের আঙ্গুল ঠুকে ছেলেটিকে কিছু একটা বোঝাচ্ছে ।
তখন ছেলেটি তার বাম হাত দিয়ে নিজেরই ডান হাতে একটা থাবা বসালো । একবার দুবার … তিন বারের বলা্য মেয়েটি তাকে থামিয়ে দিল ।
বোঝা যাচ্ছে উত্তেজনা চরম পর্যায়ে , আমি তখন অসামাজিকের মত …… একপা দুপা করে তাদের কাছে গেলাম ।
- আমি গিয়ে সালাম দিলাম । ভাই আপনারা কেমন আছেন ?
- ভাল । আপনি কে ভাই ?
- ভাই ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মত কিছু পাচ্ছি না তো , তাই ভাবছি আপনাদের নিয়ে একটা স্ট্যাটাস দিব ।
- ভাই আপনার মাথা টাথা খারাপ নাকি ?
- আমি তার কথায় কর্ণপাত না করে বললাম ….. ভাই …..“ উপকারী গাছের ছাল থাকে না ।” আপনি জানেন নাকি ??
- আমার কথা বুঝতে পেরে …. আপুটি হেসে ফেলল ।
- বিশ্বাস না হয় এই দেখেন ……. (চাচার গাছের ছাল তুলার সময় যে ফটো তুলেছিলাম সেইটা দেখালাম )
- আপনি কি আমাকে Mean করে কিছু বলছেন ?
- না ভাই । গাছের ছাল খাইলে নাকি অসুখ সারে , তাই মানুষ গাছের ছাল ছিঁড়ে । But আপনার ছাঁলে কি উপকার হয় , যার কারনে আপনি আপনার হাতের ছাল তুলছেন ? জানতে খুব মেন্চায় ভাই , একটু বলেন Please !!
- আমার কথা শুনে তো আপুটি হাসিতে হাসিতে … ভাইটির গায়ের উপর পরিলো ঢলিয়া ।
বুঝতে পারলাম আপাতত আপুটি আর ভাইয়ের মধ্যকার তর্কযুদ্ধ মিটে গেছ , তাই ওখান থেকে প্রস্থান করিলাম ।

এমন সম্পুর্ন লেকের চারপাশেই অসংক্ষ নর-নারী করিছে প্রেমালাম । আর আমি ভাবিতেছি ………. লেকের ধারে যদি এমন হয় …… তো আমাদের এলাকার ক্যনেল বা নদীর ধার পাইলে তো হ্যেরা গড়াগড়ী খায়তো !!!!!
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×