somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষিত প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণে ঢাকায় ত্রিপক্ষীয় চুক্তি সই

০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং কোন কোন ক্ষেত্রে তাদের মেধা আর সাধারণের চেয়েও বেশি। তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষতার এ যুগে শিক্ষিত প্রতিবন্ধীরা কম্পিউটার শিখে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি বিভিন্ন সেক্টরে অবদান রাখতে পারে। তারা যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ পেলে আর দশজনের মতো হতে পারে আত্মপ্রত্যয়ী। কাজের ক্ষেত্রে তারা যথেষ্ট মনোযোগী বলে বর্তমানে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করাসহ সম্ভাবনাময় ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়েও ক্যারিয়ার গঠন করছে।
আত্মকর্মসংস্থানে শিক্ষিত প্রতিবন্ধীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে তাদের প্রফেশনাল কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে। এর আওতায় প্রাথমিকভাবে তাদের গ্রাফিক্স ও ওয়েব ডেভেলপমেন্টসহ আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে। গত ৩১ ডিসেম্বর ঢাকার আদাবরস্থ সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)-র হেড অফিসে ক্রিয়েটিভ আইটি লিমিটেড (http://www.creativeit-ltd.com), সাইটসের্ভাস (http://www.sightsavers.org/) ও সিএসআইডির (http://www.csid-bd.org/) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্ট রিফাত সাহপার খান, সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, ক্রিয়েটিভ আইটি লিমিটেডের চেয়ারম্যান আতাউর রহমান কাবুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) উপ-পরিচালক সরকার আবুল কালাম আজাদ, ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন, মাই আউটসোর্সিং লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. তানজিরুল বাসার, আহসানিয়া মিশনের ইঞ্জিনিয়ার মো. আবদুস সাদেক সমন্বয়কারী এসটিডি-আরএমজি, ইভা মেরিয়ন, সিস্টেম এনালিস্ট বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ উক্ত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিসিসির উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, আজকের এই সমঝোতা চুক্তি স্বাক্ষর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খুবই কার্যকর একটি পদক্ষেপ। এটা বড় আশার কথা যে, তিনটি প্রতিষ্ঠান প্রতিবন্ধী ব্যক্তিদের আইটিতে দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে উদ্যোগী হয়েছে। আশা করছি, সিএসআইডি ও ক্রিয়েটি আইটি প্রতিবন্ধী ব্যক্তিদের স্কিল ডেভেলভ করবে ও মাই আউটসোর্সিং লিমিটেড তাদের যথাযথ কর্ম সংস্থানের ব্যবস্থা করবে। আগামী তিন মাসের মধ্যে আমরা এর ফলাফল দেখতে চাই।
মাই আউটসোর্সিং লিমিটেডের সিইও তানজিরুল বাসার বলেন, আজকের এই সমঝোতা চুক্তি অনুষ্ঠানে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আমার প্রতিষ্ঠানে এখন থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির সুযোগ সৃষ্টিসহ কোটা নির্ধারণ করবে।
উল্লেখ্য, সিএসআইডির সহায়তায় ইতোমধ্যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে প্রতিবন্ধীদের প্রফেশনাল কম্পিউটার প্রশিক্ষণের বেশ কয়েকটি ব্যাচ সমাপ্ত হয়েছে। যাদের অনেকেই আউটসোর্সিংয়ে কাজ করাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে।

এ সংক্রান্ত আরো সংবাদ লিঙ্কসমূহ-
ইত্তেফাক : Click This Link
কালের কন্ঠ : http://kalerkantho.com/index.php?view=details&type=gold&data=news&pub_no=1116&cat_id=1&menu_id=61&news_type_id=1&index=1#.UOsiKaz_isw
আমার দেশ : Click This Link
সংবাদ : Click This Link
প্রিয় টেক : http://tech.priyo.com/news/business/2013/01/07/7797.html
কম জগত : http://www.comjagat.com/home/news/details/2857
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×