কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের শীর্ষ স্থানীয় ইংলিশ মিডিয়াম স্কুল কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (
http://www.cisdbd.org) যথাযথ মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করেছে। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে ২১ ফেব্রুয়ারি সকালে স্কুল প্রাঙ্গণে অবস্থিত শহীদ বেদিতে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক প্রদান করা হয়। স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষার্থীদের সামনে বায়ান্নর ভাষা আন্দোলনের গৌরবোজ্জল ইতিহাস তুলে ধরেন বক্তারা। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলা হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা একুশের ওপর কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করে। অনুষ্ঠানে বাংলা হাতের লেখা ও শুদ্ধভাবে বাংলা ভাষার চর্চাকে উৎসাহিত করতে শ্রেণী ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতার মুল থিম ছিল বায়ান্নর ইতিহাসকে ফুটিয়ে তোলা যাতে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হেড অব স্কুল জিএম নিজাম উদ্দিন বলেন, সবাইকে মাতৃভাষা ও বাংলা সংস্কৃতির প্রতি আরও বেশী যত্নবান হতে হবে। পাশাপাশি প্রাত্যহিক জীবনে এর সঠিক চর্চা অব্যাহত রাখতে হবে।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন