শিক্ষা জাতির মেরুদণ্ড,আর শিক্ষকরা মানুষ গড়ার কারিগর।
আজকে কমন একটা বিষয়ের অবতারনা করতে চাই। আর সেটা সরকারি কলেজ শিক্ষকদের নিয়ে।ভালভাবে বলতে গেলে প্রথম শ্রেণীর গেজেটড অফিসার।দু-একটা সংক্ষিপ্ত ঘটনা বলিঃ
“কলেজে একটা বৃত্তির জন্য আবেদন করার কথা।আমাদের বলা হয়েছিল ছবিসহ সকল কাগজ পত্রাদি সত্যায়িত করতে হবে।নিয়ম অনুযায়ী এক স্যারের কাছে গেলাম-
‘স্যার, আসতে পারি?’
-কি চাও?
‘স্যার কিছু সত্যায়ি......ত...’
-না না ।এখন বিজি আছি পরে আসো।(স্যারের পত্রিকা পড়া শুরু)।
তারপর গেলাম আরেক স্যারের কাছে...
‘স্যার আসবো?’
-কেন?কি দরকার?
‘স্যার কিছু সত্যায়িত করার ছিল’
-না না।এখন হবে না। যাদের কাছে প্রাইভেট পড় তাদের কাছে যাও।এখানে কি?
...স্যারের শেষের কথায় কিছুটা বিস্মিত হলাম।এই ধরনের উত্তর আশা করিনি। ভাবলাম আমরা কোন দোষ করলাম কিনা?যাহোক, কলেজ জীবনের অনেক জায়গায় এই ব্যাপারটা পর্যবেক্ষণ করলাম। প্রাইভেট না পড়ি, তাতে কি? আমরাতো তার কলেজেরই ছাত্র!!!স্যার কি নিয়ম বহির্ভূত কোন কাজ করলেন?
--- আরেকটা ছোট্ট ঘটনা। আপুকে নিয়ে গেলাম কিছুদিন আগে তার কলেজে।আপুরও ওই টাইপের কিছু সত্যায়িত করার ছিল।আপু এক রুমে গেল। সেখানে ৫/৬ জন শিক্ষক ছিল।ক্লাস আওয়ার না হওয়ায় প্রায় সকলেই মোটামুটি অবসরে আছেন। যাহোক, আপু স্যারের কাছে যেতেই স্যার বললেন,এখন পারবনা, অন্যদিকে দেখ। তার পাশে বসে থাকা আরেক স্যারও একই উত্তর দিলেন। আপু কিছুটা বিরক্ত হল।তখন রুমের একপাশে বসে থাকা এক বয়স্ক শিক্ষক আপুর বিষয়টা খেয়াল করলেন।তিনি আপুকে ডেকে বললেন, মা! এদিকে আসো। তোমার কোন কাগজ কি সত্যায়িত করতে হবে?আপু তার কাগজ পত্রাদি স্যারকে দিল। স্যার সত্যায়িত করছেন,আর কিছুটা বিরক্ত বোধ করছিলেন পাশে বসে থাকা শিক্ষকদের প্রতি। সত্যায়িত করতে করতে স্যার নিজে নিজেই বললেন it’s not fair!!! শিক্ষকদের এমনটি করা উচিত হচ্ছেনা।
এই হল আমার ক্ষেত্রে দেখা দুটো ঘটনা ।নিত্যদিনই এই ধরনের সমস্যায় পরছে অনেক শিক্ষার্থী। খুব কম সময়ের জন্য হলেও আমাদের জীবনের গুরুত্বপূর্ণ ভীত তৈরিতে কলেজ শিক্ষকরা অনেক বড় ভুমিকা পালন করে থাকেন।কিন্তু তাদের এই ধরনের আচরণের কারণে সাধারণ শিক্ষার্থীদের অন্তর থেকে তাদের প্রতি শ্রদ্ধাবোধ ক্রমশ কমছে বৈ বাড়ছে না।অভিযোগ আছে অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে প্রাইভেট বা কোচিং ব্যবসা করে অর্থ উপার্জনে ব্যস্ত থাকেন। অনেকে পেশা বর্হিভূতভাবে এনজিও, ব্যবসা, ঠিকাদারি ইত্যাদি কাজ করেন। রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রভাব-প্রতিষ্ঠার চেষ্টা করেন অনেক শিক্ষক। আবার প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব স্তরেই কিছু কিছু শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ আছে যা তাদের পেশাগত মর্যাদা ও নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যাদের কাছ থেকে আমরা মানুষ গড়ার পাথেয় খুজে পাই,সেই শিক্ষক সমাজের প্রতি যদি তুচ্ছ কারণে মানুষ শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলে তাহলে তার দায় দায়িত্ব কি ওই শিক্ষদেরকেই নিতে হবে না?????.....................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


