রাস্তায় পড়ে থাকা সিগারেটের মোথা গুলো শুকছিল টমি! ভদ্র ভাষায় যাকে ফিল্টার বলে আর কি!
দেখছিল এতে খাবার কিছু আছে কিনা! বেচারাকে কে বোঝাবে এতে আর কিছু নেই! এ ছাই এর ও উচ্ছিষ্ট!
ও আচ্ছা টমি হচ্ছে কুকুর ছানার নাম। তার নাম আসলে টমি না! কুকুর প্রজাতিকে দেখলেই কেন যেন মানুষ টমি বলে ডাকে! তাই আমিও নাম দিলাম টমি!
সে যাই হোক, বেচারার কংকালসার দেহ দেখে মায়া হল। একটা ব্রেড কিনে দিলাম তাকে।
পাশ থেকে হঠাৎ কি একটা যেন দৌড়ে আসল। আররেকটা কংকালসার ছানা! নাহ এটা কুকুর ছানা না, মানুষেরই শিশু!
টমির মুখ থেকে আধ খাওয়া ব্রেডটা সে কেড়ে নিয়ে গেল। বুঝলাম ক্ষুধা কি জিনিস তখন!
রাতে পলাশীতে হাঁটছিলাম, বুয়েট সোনালী ব্যাংকের গেটের পাশের আস্তাকুঁড়, আমরা যেটার গন্ধ সহ্য করতে না পেরে রাস্তার অন্য পাশ দিয়ে হেঁটে যাই, সেই আস্তাকুঁড়ের পাশে দিয়ে দেখলাম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে একজন মানুষ। আচ্ছা তাকে কি ঐ পচা নোংরা গন্ধ স্পর্শ করেনা?
বুঝলাম অসহায়ত্ব কি জিনিস। এসব মানুষের জন্যে কিছু করতে বড় ইচ্ছে করে।
হে ঈশ্বর আমাকে অনেক ভাল রেখেছ তুমি। অনেক ভাল, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার প্রতি কৃতজ্ঞ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


