পৃথিবীর সবচেয়ে আনন্দদায়ক কাজগুলোর একটি হল নিজের সম্বন্ধে লেখা।কাজেই বোঝা যায় মিথ্যা আর তোষামোদে ভরপুর।অনেক দিন অপেক্ষা করেছি এই অংশটা লেখার জন্য।কিন্তু লেখি নাই,পাছে লোকজন হাঁসাহাঁসি করে।আমাদের আশেপাশের লোকজন খুবই যন্ত্রণাদায়ক।একটা মানুষকে তারা ভালবাসবে সেটা যে কারণেই হোক কিন্তু কোনদিন বুঝতে দেবে না।খালি এখানেই শেষ না, যেই কারণে ভালবাসা আবার সেই কারণকেই সবার সামনে নিজের কাছে সবচেয়ে ঘৃণ্য কাজ হিসেবে প্রচার করে।একেবারে লেঞ্জ সাহেবের সুত্রের অনুরূপ।
যখন স্কুলে পড়তাম তখনকার কিছু কথা লেখার ইচ্ছা ছিল।কিন্তু লেখা যাবে না।ঐসব দিনের স্মৃতি মনে পড়লে নিজেই হাঁসতে হাঁসতে কাবু হয়ে যাই আর অন্যরা!!!!!!!তবে চিন্তার কিছু নাই সামনের দিনের স্মৃতিগুলাও খুব একটা বিনোদনের সীমা অতিক্রম করবে না বলে আশ্বস্ত করছি।
কলেজ থেকে শুরু করি;
মাত্র কলেজের গণ্ডীতে পা রাখলাম।আমার বাবার কথা অনেক দিন পর একটু স্মরণে আনতে চাচ্ছি।তাকে শুধু স্মৃতির ফ্রেমেই রাখা ভালো।তার সম্বন্ধে বলতে গেলে শুরুতেই শেষ হয়ে যাবে।তাই শুরুটা বাদ দিয়ে কেবল শেষটাই লেখা হবে,এতে সহানুভূতি বাড়বে।তবে বাবাকে চিনতে আমার অনেক সময় লেগে গিয়েছিলো।তার ভালো কারণও ছিল।জীবনের যেই বয়সটা বাবাকে চিনার জন্য সবচেয়ে ভালো সময় ঠিক সেই সময় একদিন আমার অতি ব্যাস্ত বাবা আমাকে ডেকে বললেন-“আব্বু শুনো!তোমার জীবন তুমি তোমার মতো করে সাঁজাও।তুমি যা চাইবে তাই পাবে।”বাবাকে চিনতে আমার কষ্ট হয়েছিল এই কারণেই যে জীবনে কোনদিন তার এই কথার সত্যতা আমি খুঁজে পাই নি।জীবনে একটা শার্টও নিজ হাতে কিনতে দেয় নি।
সেদিন ছিল ১৫ই অক্টোবর,২০০৮;বাবার খুব শরীর খারাপ।সকালে কলেজ থেকে এসে দেখি অবস্থা খুবই গুরুতর।পরিচিত এক ডাক্তারের কাছে গেলাম।ডাক্তার বললেন-“তোমার মামা চাচাদের যে দাপট তোমার বাবার কিছু হলে আমাকে আস্ত রাখবে না।তুমি বরং উনাকে হসপিটালে নিয়ে যাও।”একাই নিয়ে গেলাম হসপিটালে বাবাকে।ডাক্তার বললেন-“তেমন কিছু হয় নি।চিন্তার কিছু নেই,বিকালের মধ্যেই নিয়ে যেতে পারবে।”কিন্তু সেই দিন বিকালে আর বাবাকে নিয়ে ঘরে ফেরা হল না,ফিরতে হল রাত ১০ টায়।মরদেহ পরিবহনকারী গাড়ি করে।মৃত্যুর আগে বাবা তার একটা স্মৃতি দিয়ে গেছেন আমাকে।আর সেটা হল তার বিশাল হাতের বিধ্বংসী থাপ্পড়।তবে সেইবার তার থাপ্পড়টা তেমন জোরালো হয় নি।হওয়ার কথাও না।
যা হোক আমি ছোট বেলা থেকেই সব খারাপ ঘটনার মধ্যেই ভালো কিছু খুঁজার চেষ্টা করতাম।সেটা আমার বাবাই আমাকে শিখিয়েছেন।বাবার মৃত্যু যেকোনো সন্তানের জন্য সবচেয়ে দুঃখজনক ঘটনা হলেও সেই দুঃখ ভুলতে আমার দেরী হয় নি।বাবার শেখানো সূত্রটা বাবার উপরই প্রয়োগ করলাম।বাবার মৃত্যুতে আমার যে লাভটি হয়েছে তা হল এই ঘটনার মধ্য দিয়ে আমি মাকে চিনেছি।সেই সাথে চিনে নিয়েছি আমার চারপাশের মানুষদেরকেও।যা হোক বাবা সম্বন্ধে কিছু বলবো না এমন প্রতিশ্রুতি দিয়েও কোন লাভ হল না।অনেক কিছু বলে ফেলেছি তার সম্বন্ধে।ইচ্ছে করলে লেখাগুলো মুছে দিতে পারতাম কিন্তু কেন জানি মুছতে ইচ্ছে করছে না।বাবাকে কখনও বলতে পারি নি ‘তোমাকে ভালোবাসি’।তবে একবার বাবার জন্য একটা গিফট কিনেছিলাম।কিন্তু দেওয়া হয় নি কারণ বাবা গিফটটি পাওয়ার আগ মুহূর্তে আমার সাথে খারাপ ব্যবহার করেছিলেন(আমার বাবার খারাপ ব্যবহার বলতে ছিল থাপ্পড়)।সেই গিফটটি আবার আমার দেওয়ার আগেই আমার দুষ্ট ছোটবোন ভেঙ্গে ফেলে।আজ যখন আমি এই না বলা কথাটা বলবো তখন সেই কথাটার আর কোন জাগতিক প্রভাব থাকবে না।না থাকুক,সবকিছু লাভ ক্ষতির মধ্যে রাখলে হয় না।“abbu I love you,doesn’t metter wheither you stay here or hereafter.”
আম্মু সম্মন্ধে শুধু একটি কথাই বলবো।আর সেটা হল আমি আমার আম্মুর যে কোন কথা কানে তুলতে তিন সেকেন্ড সময় নিতাম,পক্ষান্তরে আব্বুর কথা কানে তুলতে সময় নিতাম কয়েক মাইক্রোসেকেন্ড।
এতক্ষন যে কথাগুলো বললাম তার প্রত্যেকটি একটি সত্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাই সত্য কথার পরিমাণ অনেক বেশি।যেটুকু কথা মিথ্যা বলেছি তাতে আমি অনুতপ্ত নই কেননা এই মিথ্যা কারো মাথাব্যাথার কারণ হবে বলে মনে করি না।
বিঃ দ্রঃএতক্ষণ শুনলেন আমার দুঃখ সুখের মিশ্রিত কাহিনী।এবার শুধুই সুখের কাহিনী শুনবেন।
গল্পের দ্বিতীয় অংশের শুরুটা আমার মাথায় আনতে চাই না।মাঝপথ থেকেই শুরু করা যাক।হঠাৎ করে এক কাজিনের সাথে প্রণয়ে জড়িয়ে পড়েছিলাম।সে এক বিশাল কাণ্ড।এ পর্যায়ে অনেকে ভাবতে পারেন লেখকের লজ্জা শরম নাই।কিন্তু ঘটনা সত্য নয়।লেখকের লজ্জা শরম খুবই উচ্চ প্রকৃতির আর সেটা বুঝতে একেবারে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।কাজিনের নাম বলতে চাচ্ছি না।সেই সাথে বিষয়টাকেও বেশি দূর জানাতে চাচ্ছি না।পাঠকদের কৌতূহলে লেখকদের সম্ভবত সবচেয়ে বড় সার্থকতা।কেউ যদি বেশি কৌতূহলী হয়ে থাকেন তাহলে নিজেরা মনে মনে কল্পনা করতে থাকেন কি হয়েছিল আমাদের প্রণয়ের।ধারণা ভুল হওয়ার চান্স খুব কম।কারণ প্রণয়ের কাহিনী বেশিরভাগ ক্ষেত্রে একই রকম হয়।আমি শুধু শেষেরটুকু বলে আপনাদেরকে সাহায্য করতে পারি।প্রবোধকুমার সান্ন্যাল সাহেবের কথা আমার জীবনে ফলে নি।তিনি বলেছিলেন,“পুরুষের প্রেম নারীকে কাঁদায় আর নারীর প্রেম পুরুষকে উন্নত করে।”ওই ঘটনা নিয়ে আর ভাবতে চাই না।ভাবার সময়ও নেই।আমি এখন খুবই ব্যাস্ত।এত ব্যাস্ততার মধ্যে পড়ে থাকা ডায়েরীর ভাঁজ হওয়া পৃষ্ঠা উল্টানোর কোন যৌক্তিকতাই দেখি না।
এবার চলবে আসল ট্র্যাজেডি;
জীবনে এনেক কিছু দ্বারা প্রভাবিত হয়েছি।অনেক কিছুই হতে চেয়েছি।কিন্তু লাভ ক্ষতির হিসেব করতে গিয়ে কোন কিছুর সাথেই বেশি দিন সম্পর্ক রাখি নি।মেধার লড়াইয়ে সবসময়ই নিজেকে পিছিয়ে রেখেছি।তার পিছনে উপযুক্ত কারণও আছে।সময় পেলে বলবো।মেধাবীদেরকে সবসময় এড়িয়ে চলে শেষ পর্যন্ত মেধাবীদের রাজ্যেই বাসা বাঁধতে হল।আমি এখন বিশ্ববিদ্যালয়ের চত্বরে হাঁটাচলা করি।চিন্তা করলাম ভাগ্য যদি এতই ভালো তাহলে এবার নিজেকে একটু মেধাবী প্রমাণ করেই দেখানো যাক।কয়েকদিনেই হাপিয়ে উঠলাম।ভালোমত বুঝে গেলাম এটা আমার কাজ না।ইউনিভার্সিটি গোল্ড মেডেলিস্ট হওয়ার স্বপ্ন আমার ছিল কিন্তু খুব অল্প সময়েই স্বপ্ন ভঙ্গ হল।
তারপর এলাম লেখালেখির জগতে।কবিতা লেখার অভ্যাস থাকলেও সেটা বাদ দিয়েছি অনেক আগে।সব কবিতাই কীভাবে যেন প্রেমের কবিতা হয়ে যেত আমার।প্রথমে ব্লগে লেখা শুরু করি।আমি শুধু লিখেই যেতাম।কারো লেখা পড়তাম না,কারো পোষ্টে কমেন্টও দিতাম না।তারপরও কি মনে করে যেন ব্লগওয়ালারা আমাকে নীতিমালা ভঙ্গের দাঁয়ে ব্লগ থেকে বের করে দিল।অনেকে বলে লেখালেখিতে নাকি আমার প্রতিভা আছে।এক স্যার আমাকে বললেন-“তোমার যে মেধা আছে সেটা যদি তুমি একাডেমিক লেখাপড়ার পিছনে ব্যায় করতে তাহলে অনেক ভালো করতে।”আমি উত্তরে বললাম-“স্যার!আমার মেধা যেই জায়গায় ঠিক সেই জায়গাতে ব্যায় করছি বলেই আপনি আমার মেধার পরিচয় পাচ্ছেন।”কিন্তু স্যার নাছোড়বান্দা।সেই স্যারকে আসল সত্যটা বুঝাতে পেরেছিলাম।
অনেক পড়ে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেই,পরীক্ষা দেওয়ার পর এ প্লাস আশা করি।কিন্তু রেজাল্ট দিলে দেখি পাস নিয়েও টানাটানি হয়ে যায়।আর যখন কোন কাজ থাকে না তখন সময় কাটানোর জন্য কোন প্রস্তুতি ছাড়া একটা বিষয় নিয়ে লেখি,কিন্তু পাবলিশ করার সাথে সাথে দেখি লেখা হিট।রেজাল্ট ভালো না হওয়ায় আমি খুব একটা চিন্তিত নই,কিন্তু জগত সংসার চিন্তিত।রেজাল্ট এর কারনে সবখানেই কেস খেয়ে যাই।কোন ভালো কিছুতে অংশ নিতে গেলেই সবার আগে জিজ্ঞেস করা হয় ‘রেজাল্ট কি?’তখনই বুঝতে পারি বর্ণপ্রথা একটু অন্যভাবে আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে(এটা একটা মনীষীর কথা।আসলে আমি কেবল মনীষীদের কথাই কপি করি।এমনও হতে পারে আমি যার কথা কপি করি সে ই মনীষী)।মাঝে মাঝে বলতে ইচ্ছা করে “আমি ঘৃণা করি সেই সমাজকে আর সেই সমাজের সমর্থনকারীদেরকে যারা একটা ছাত্রের সমগ্র মেধাকে তার একাডেমিক রেজাল্ট এর মধ্যে আবদ্ধ করে রেখেছে”।কিন্তু বলা হয় না।তবে গুরু টমাস আলফা এডিসন এর কথাটা খুব মানি।“আগামীকাল আমার পরীক্ষা কিন্তু আমার কোন চিন্তা নেই কারণ একটা কাগজ কখনও আমার ভবিষ্যৎ গড়তে পারে না”।
যেহেতু লেখক হিসেবে সমাজে একটা স্বীকৃতি পেয়েই গেলাম তো ভাবলাম-“আমার এখন সমাজকে পরিবর্তন করতে হবে,মানুষদেরকে ভুল থেকে তুলে আনতে হবে।তাদের ভুলগুলো ধরিয়ে দিতে শুরু করলাম।একদল সংশোধিত হল আরেকদল দিল রামধোলাই।আমি কেমন লেখক,কোন বিষয়ের লেখক সেটা জানতে হলে আমার লেখাগুলো পড়া ছাড়া উপায় নাই।আর আমি কেমন মানুষ সেটা জানতে হলে আমার সাথে কথা বলতে হবে।লেখা দেখে বুঝতে চাইলে ধোঁকা খেতে পারেন।কারণ লেখার ভাষা আর কথার ভাষা সবসময়ই আলাদা।
বিঃদ্রঃ১>>>এতক্ষণ আমার সম্বন্ধে যা কিছু জানলেন সবই সত্যি।তবে একটু দর্শন টাইপের ফাপরামি করেছি শুধুমাত্র নিজের অবস্থান নিয়ে খুবই সন্তুষ্ট থাকার কারনে।
২>>>কিছু জিনিস আমি কারো সাথে শেয়ার করতে অপারগ।সেটা কেবল গ্রুপে শেয়ার হয়।সেই গ্রুপটা আবার ক্লোজড।গ্রুপের সদস্য মাত্র দুইজন।একজন আমি আরেকজন সৃষ্টিকর্তা।এই গ্রুপ হ্যাক হওয়ার কোন চান্স নাই।
৩>>>একজন বিচক্ষণ মানুষের প্রতিটা ইশারাই পলিটিক্স।আমি বিচক্ষণ মানুষ নই।তবে চাই আমার প্রতিটা ইশারাই যেন পলিটিক্স হয়।
একেবারে সোজা সাপটা ভাষায় নিজের সম্বন্ধে কিছু কথা বলতে চাই;
আমি একজন মুসলিম;জন্মসুত্রে এবং উত্তরাধিকার সূত্রে।হানাফি,মালিকি,শাফেয়ী,হাম্বিলি কিংবা আহলে হাদিস,সুন্নী,সালাফী কোন পরিচয়ে পরিচিত হতে আমি অভ্যস্ত নই।জানার ইচ্ছা আমার চিরন্তন।জানানোর ইচ্ছাও ব্যাপক।ইসলামের বিশুদ্ধ জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করতে চাই।আমি কারো অবহেলায় লাঞ্ছিত হই না,কারো প্রশংসায় উদ্ভাসিতও হই না।আমার প্রতিটি কাজ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য।আমার কাছে তেমন কোন অস্ত্র না থাকলেও যুদ্ধে বিজয়ী হওয়ার বিরাট আশা নিয়ে বসে আছি।
“আর যে ব্যাক্তি বন্ধুত্ব রাখবে আল্লাহর সাথে,রাসুলের সাথে এবং মুমিনদের সাথে,তবে তারা আল্লাহ্রই দলভুক্ত এবং নিঃসন্দেহে আল্লাহ্র দলই বিজয়ী।”(মায়িদাহ ৫:৫৬)
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




