somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছুই জানি না,তবুও সব জানি;

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








“এই নিয়েছে ওই নিলো যাঃ!কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে,কাটছি সাঁতার বিলে
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।”
শামসুর রহমানের কবিতার এই লাইনগুলো আমাদের স্বভাবের সাথে খুব যায়।বিশেষ করে কোন খবর বিশ্বাস করার ক্ষেত্রে।তাক লাগানো কোন ঘটনার ক্ষেত্রে যাচাই বাছাই না করে বিশ্বাস করা এবং সেটাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আমাদের জুরি নেই।মূলত সেই কারণেই আমাদের চারপাশে যে সব ঘটনা প্রচারিত হয় তার বেশিরভাগই গুঁজবে পরিণত হয়।তাও ভালো দেরীতে হলেও গুঁজবটাকে শনাক্ত করা গেল।আরও একটি কথা প্রচলিত আছে আমাদের সমাজে “দুঃসংবাদ বাতাসের আগে আগে ধায়”।কথাটা আসলেই সত্য।একটা সত্য ঘটনা চারিদিকে বিস্তার লাভ করতে যতটা সময় লাগে একটা গুঁজব ছড়াতে তার চেয়ে অনেক কম সময় লাগে।এভাবে কারো কাছ থেকে কোন খবর শোনামাত্র সেটার সত্যতা যাচাই না করে ছড়িয়ে দিয়ে সমাজে যতটা অরাজকতা সৃষ্টি করা যায় আর কোন উপায়ে সেটা করা সম্ভব বলে আমার মনে হয় না।আর এতে খুব সময় বা শক্তি কোনটারই প্রয়োজন পরে না।
চেইন বিক্রিয়া সংঘটিত হওয়ার পর যেমন চলতেই থাকে এবং বিপুল পরিমানে নিউক্লিয়ার শক্তি জমা হতে থাকে এখানেও তাই।তবে শুধু শক্তির জায়গায় জমতে থাকে বিভ্রান্তি।আর স্বচ্ছ প্রকৃতির অস্বচ্ছ জ্ঞানী যারা আছেন তারা অত্যন্ত সুচারুভাবে এটাকে সমাজে চালু রাখেন এই বলে যে-“যাহা রটে,তাহা কিছুটা বটে”।
এবার একটু ভিতরে দৃষ্টিকে আচ্ছন্ন করি; যে সকল খবর শুনলে প্রথম দফায় বিশ্বাস হতে চায় না শুধুমাত্র এর দুর্বল বাস্তবতার কারণে সেই খবরগুলোকেও বিশ্বাসযোগ্য করা হল অনেক বেশি মাত্রায়।কোন খবর বলার সময় যদি বলা হয় “একটি গবেষণায় দেখা গেছে” তাহলে সেই খবরের বাণিজ্যিক মূল্য অনেকাংশে বেড়ে যায়।এভাবে বেওয়ারিশ খবর প্রচার করতে আমরা ভালবাসি।যদিও আমাদের মনে অনেকসময় এসব খবরের প্রতি খুব একটা প্রতিহিংসা থাকে না তারপরও মনকে শান্ত করার জন্য এভাবে যে প্রচারণা আমরা চালাই সেটা বন্ধ করা উচিত।কেননা এতে অনেকসময় নিজেরা ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি অনেকলোককে ক্ষতিগ্রস্থ করি।মনে করুন,আপনি কারো কাছ থেকে একটি খবর পেয়ে তা দশজন লোককে জানিয়ে দিলেন,একই ধারাবাহিকতায় সেই দশজন আরও একশজনকে খবর ছড়িয়ে দিল এবং পরবর্তীতে আপনি জানতে পারলেন খবরটা মিথ্যা ছিল।আপনি না হয় সঠিক খবর জেনে গেলেন কিন্তু যেই দশজনকে আপনি ভুল তথ্য দিয়েছেন তাদেরকে কোথায় খুঁজে পাবেন?অর্থাৎ আপনি অজ্ঞতাবশত কিছুলোককে বিপদে ফেলে দিলেন।যদিও এটাকে ভুলের পর্যায়ে রাখা হয় তবুও এই ভুলই পরবর্তীতে অন্যায়ের জন্ম দেয়।
সাবধানতার তাগিদে এমন হতে পারে আপনি কোন মাধ্যম বা কোন মানুষের কাছ থেকে একটা সংবাদ পেয়েছেন এবং সংবাদটা খুবই গুরুত্বপূর্ণ।আপনার কাছে সুযোগ নেই সেটাকে যাচাই করার,তখন দেখতে হবে খবর মাধ্যমের পরিসংখ্যান।যদি একই মাধ্যম অতীতে দশটা নির্ভুল খবর দিয়ে থাকে তাহলে তাদের দেওয়া খবর বিশ্বাস করা যৌক্তিক।কেননা যে দশটা খবর নির্ভুল দিতে পারে সে ১১তম খবরটাও নির্ভুল দেবে বলে বিশ্বাস করা যায়।তারপরও সম্ভব হলে যাচাই করে নেওয়াই সর্বোত্তম।আরও একটি উপায় হতে পারে খবরদাতার চরিত্র যাচাই করা।ইসলামের দৃষ্টিতে দুর্বল এবং অসচ্ছল চরিত্রের অধিকারী মানুষের দেওয়া তথ্য বিশ্বাস করা খুব কঠিন।আল্লাহ্‌ তা’লা বলেন-
“হে মুমিনগণ!কোন পাপাচারী যদি তোমাদের কাছে কোন বার্তা নিয়ে আসে,তাহলে যাচাই না করে সেটাকে প্রচার করো না।যাতে তোমরা অজ্ঞতাবশত কোন সম্প্রদায়কে ক্ষতিগ্রস্থ না করো এবং পরে এর জন্য অনুশুচনা না করো।”(হুজুরাত ৪৯:৬)
আরও একটি বিষয় হল কেউ যদি অন্য কারো কোন খবর নিয়ে আসে তাহলে তৃতীয় ব্যাক্তির উচিত সেটাকে এড়িয়ে যাওয়া।আপত্তিকর খবরের ক্ষেত্রে যদি তথ্যগুলো সত্যিও হয় থাহলে সেটা হয়ে যাবে গীবত,আর যদি মিথ্যা হয় তাহলে সেগুলো হল অপবাদ।দুইটিই ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যম।অবশ্য যদি এতে ব্যাক্তিগত কোন শত্রুতার বিপরীতে বৃহত্তর স্বার্থ কাজ করে তাহলে ভিন্ন কথা।
আমাদের মধ্যে আরও একটি সংক্রামক ব্যাধি হল অনুমানভিত্তিক কথা বলা ও কাজ করা।ক্ষেত্রবিশেষে নিজের অনুমানকে প্রাধান্য দেওয়া এবং তাকে ছড়িয়ে দেওয়া জঘন্য একটি অভ্যাস।
“হে মুমিনগণ!তোমরা অধিক অধিক ধারণা করা থেকে বিরত থাক,কেননা কিছু কিছু ধারণা গুনাহ।এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয়াদি অনুসন্ধান করো না,এবং একে অপরের পশ্চাদে নিন্দা করো না।”(হুজুরাত ৪৯:১২)
অতি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেও শত্রুতা সৃষ্টি নিজ চোখে দেখেছি শুধুমাত্র একে অপরের গোপনীয় বিষয়াদি অন্যের সাথে শেয়ার করার কারণে।আমার আশেপাশে আমার বয়সী ছেলেদেরকে দেখেছি একে অন্যকে অশালীন নামে ডেকে আনন্দ উল্লাস করতে।কথায় কথায় একে অন্যকে গালি দিয়ে মুখবিকৃত করতে।ক্লাসের মাঝখানে কোন মেয়ে বাইরে চলে গেলে পরবর্তী সময়ে তার প্রস্থানের রহস্য উদঘাটনে মেতে থাকে ক্লাসরুম।চলতে থাকে অনর্থক অশ্লীল আনন্দোল্লাস।এমন অনেকের মুখোমুখি হয়েছি যারা সামান্য ভুল বুঝাবুঝিতে এক নিঃশ্বাসে ১০-১২ টা গালি দিয়ে দিতে পারে হাসিমুখে।এসবই হল আমাদের অশ্লীল চিন্তাজগতের নিয়মিত প্রতিফলন।
এসবের মূল কারণ হল ধর্মীয় অনুশাসন থেকে নিজেদেরকে আলাদা করা।আমাদের মনুষ্যত্বও এখন যায় যায় অবস্থা।আরেকজনকে অপদস্থ করে উল্লাস করা কখনও সভ্য মানুষের নীতি হতে পারে না।ধর্মের কথা না হয় চিন্তা করার সময় আমাদের নেই কিন্তু সমাজ পরিবর্তনের জন্য তো আমরা সবাই মরিয়া।সেই সমাজের স্বার্থে এবং সমাজের মানুষের স্বার্থে আমরা কি নিজেদের পশুত্বকে নিবৃত্ত করতে পারি না।আমরা সবাই চাই কেউ যেন আমার সম্মানহানী না করে,কেউ যেন সবার সামনে আমার গোপন বিষয় ফাঁস করে আমাকে অপদস্থ না করে,আমি যত অন্যায় করি না কেন সবাই যেন সেটা গোপন করে আমাকে সমাজে টিকিয়ে রাখে,আমি যেমনই হই না কেন কেউ যেন আমার সম্বন্ধে খারাপ ধারণা না করে।এটা কীভাবে সম্ভব? যেখানে আমি নিজেই কাউকে সম্মান দেই না,কারো কোন দোষ পেলে আমিই সবার আগে সেটা অন্যদেরকে জানিয়ে দেই,অন্যের সম্বন্ধে খারাপ ধারণা করে যখন নিজের চিন্তাকেই কলুষিত করি।যেসব সমস্যার কথা বললাম আমি জানিনা ধর্ম ছাড়া অন্য কোথাও এর সমাধান পাওয়া যাবে কিনা।গেলে অবশ্যই সমাধান দিয়ে দিতাম।
এটা কেন আমার ভিতরে কাজ করে না যে আমার কৃতকর্মের ফল আমাকে ভোগ করতেই হবে।পৃথিবীতে না হোক,অন্যকোন জগতে।আল্লাহ্‌ আমাদেরকে অমূলক ধারণা থেকে বিরত থাকার তৌফিক দান করুন।নিজেদের বুদ্ধি মেধা এবং সুদৃষ্টিভঙ্গির সর্বাত্মক প্রয়োগে আমরা ব্রত হই।অন্যের সম্মানের প্রতি দৃষ্টি রেখে একটি সুন্দর সমাজ গঠনের ক্ষমতা যেন আমরা পাই।ইন্দ্রিয়সমূহকে তাদের যথাযোগ্য কাজে আমরা ব্যায় করি। আমিন।।।।
“যেই বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হইয়ো না।নিশ্চয় ইন্দ্রিয়দেরকেও তাদের কাজ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে।”(আল-ইসরা ১৭:৩৬)


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×