কাজী নজরুল ইসলাম তখন তার গ্রামে খুবই জনপ্রিয়।পত্রিকায় তার লেখা নিয়মিত ছাপা হত।তার অসাধারণ কবি প্রতিভায় সারা গ্রাম তখন মুগ্ধ।ঠিক এমন সময় একজন লোক তাকে সামনের এমপি ইলেকশনে দাঁড়ানোর পরামর্শ দেন।নজরুলও ভাবলেন আমার জনপ্রিয়তা তো একেবারে তুঙ্গে,একবার দাঁড়িয়েই দেখি কি হয়।তো নির্বাচনী প্রচারণা কাজে যখন তিনি নৌকা করে যেতেন তখন নদী তীরে হাজার হাজার মানুষ তাকে হাত নাড়িয়ে অভ্যর্থনা জানাত।এ অবস্থা দেখে নজরুল ভাবলেন,এমপি তো তাহলে বোধ হয় হয়েই গেলাম।কিন্তু নজরুলের আশা পূরণ হল না।নির্বাচনে সে বিপুল ভোটে পরাজিত হল।এই ঘটনার পর নজরুল বলেছিলেন,“আমারে নাহি ভালোবাসো,শুধু ভালোবাসো মোর গান।”
নজরুলের সময়কার মানুষ বুঝতে পেরেছিলেন যে,গান কিংবা কবিতায় প্রতিভা থাকলেই গ্রাম চালানো সম্ভব নয়।যে ব্যাক্তি ভালো সাহিত্য রচনা করে সে জাতি পরিচালনায় সমান কৃতিত্ব নাও রাখতে পারে।কিন্তু আমাদের আজকের আধুনিক সমাজের চেহারাটা একটু অন্যরকম।দেশের বিভিন্ন স্তরে যে সকল মন্ত্রীবর্গ বসে আছেন তাদেরকে দেখলেই সেটা বোঝা যায়।গণতান্ত্রিক ভোটাধিকারের ভিত্তিতে যারা এসকল মন্ত্রীদেরকে নির্বাচিত করেন আমি মূলত তাদের কথাই এই অনুচ্ছেদে আনতে চাচ্ছি।
আমাদের গোটা জনশক্তির একটা বিশাল অংশের মধ্যে রয়েছে ‘জি হুজুর!জি হুজুর’ ভাব।কেউ যদি কোন ব্যাক্তির নামে ভালো বা মন্দ কোন মন্তব্য করে তার আশেপাশের মানুষ তাতে দাঁয়সাড়া ভাবে সাঁয় দেয়।একসময় যখন কারো নামে মাইকে বেশি প্রচারণা চালানো হত তখন আমজনতা অবিভুত হয়ে যেত।আর তাদের অবিভুতির ফলাফল হতো উক্ত ব্যাক্তির নির্বাচনে জয় লাভ।তারপর আস্তে আস্তে বাড়ল প্রতিদ্বন্দ্বী।সবার নামেই জোর প্রচারণা।আমজনতার মধ্যে বাড়ল কনফিউশন।কিন্তু তাতেও সমাজের চিত্র বদলালো না।কনফিউজড জনগণ ঠিকই বেঁচে নিলো কাকে তারা তাদের মূল্যবান ভোটটি দিবে।তবে খুব বেশি মেধা খাটিয়ে যোগ্য যে ব্যাক্তিকে ভোট দিল সে হল তার আত্মীয় বা বন্ধু কিংবা পরিচিত কোন প্রার্থী।সেই নির্বাচনে জয়লাভ করে নেতাজি তো আঙুল ফুলে কলাগাছ,এলাকার সাথে সাথে বৃহদার্থে দেশেরও বাজল বারটা।এর ফলে ভোগান্তির স্বীকার হল কারা?
নেতাজির নেতামি শেষ হল।সেই সাথে বুঝতে পারল পরবর্তী নির্বাচনে শুধু মাইকিং করে ভাত খাওয়া যাবে না।শুরু হল লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট ভিক্ষা এবং ঝুড়ি ভর্তি জনকল্যাণের প্রতিশ্রুতি।এই পদ্ধতিতে কাজ হল।গতকালের রাগান্বিত জনতা তাদের সকল পুরনো স্মৃতি ভুলে গিয়ে প্রার্থীদের ব্যাবসার চাকা সচল রাখল।চেইন বিক্রিয়া পেয়ে গেল সংঘটিত হওয়ার উপযুক্ত ক্ষেত্র।প্রথমে আমার বাবা,তারপর আমি,তারপর আমার ছেলে,নাতি এভাবে রাজনৈতিক ক্ষমতার চাকাকে নিজের করে রাখলাম।ফলাফল যা হওয়ার তাই,যেটা আমাদের চোখের সামনে।আমার প্রশ্ন, এই যে সমাজের ধীরে ধীরে অন্ধকারের দিকে ছুটে চলা,এই দোষ কাদের?’গনতন্ত্র মুক্তি পাক’ শ্লোগান দিয়ে সকল শ্রেণীর মানুষ ভোটের কাতারে দাঁড়িয়ে গেল।তাদের মধ্যে মূর্খ মানুষের সংখ্যা কম নয় বরং শিক্ষিতের চেয়ে বেশীই হবে।ইচ্ছামত ভোট দিয়ে উপহার দিলাম গণতন্ত্রকে তার কাঙ্ক্ষিত মুক্তি।
আসলে গণতন্ত্র কথাটির অর্থ কি?যদি গণতন্ত্র অর্থ হয় এমন যে দেশের সর্বসাধারণ ভোটে অংশগ্রহণ করবে তাহলে চলুন আমাদের বাস্তব জীবনে সেই সংজ্ঞার পূর্ণ প্রতিফলন দেখি।দেশে যখন নির্বাচন হয় তখন চারিদিকে একটা উৎসব উৎসব আমেজ থাকে।বিশেষ করে তাদের মধ্যে যারা শুধুমাত্র ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে একটা সীল মারার জন্য তীর্থের কাকের মত অপেক্ষায় থাকে পাঁচটি বছর।এদের বেশিরভাগ হল অক্ষরজ্ঞানহীন বা সোজা কথায় অশিক্ষিত যারা জানেই না গণতন্ত্র কি।ঠিক আছে ভাই তাদের স্বাদ পূরণ হল।আর যারা শিক্ষিত তারা মুলত ভোট দানকে তাদের নাগরিক অধিকার মেনেই সততার সাথে ভোট কেন্দ্রে যায়।এই শিক্ষিতদের ভেতরেও আরও একটি শ্রেণী আছে যারা ভোটকেন্দ্রে যায় কিন্তু কোন দলকে ভোট দেয় না অর্থাৎ না ভোটে সিল মারে।না ভোট দেওয়াই যদি উদ্দেশ্য থাকে তাহলে ভোট কেন্দ্রে যাওয়ার দরকারটাই বা কি ছিল?
যা হোক তারপরও থেকে যায় অনৈতিকতার হিংস্র থাবা,ভোট জালিয়াতি এবং কারচুপি। ভোট নির্বাচনের ফলাফল দেওয়ার পর একদল অন্যদলের উপর ভোট জালিয়াতির অভিযোগ আনে।তাহলে গণতন্ত্র গেল কোথায়?সাধারণ মানুষের কাছে গণতন্ত্র মানে ভোট দেওয়ার অধিকার।পক্ষান্তরে ক্ষমতাসীনদের কাছে গণতন্ত্র হল একটা গেইম।গণতন্ত্রকে তাই সংজ্ঞায়িত করাটা খুব কঠিন।এটা নির্ভর করে সামাজিক স্তরবিন্যাসের উপর।
গণতন্ত্র বলে সকল ক্ষমতার উৎস জনগণ কিন্তু আমরা দেখি সকল ক্ষমতার উৎস সরকার।সরকার যদি এমন কোন সিদ্ধান্ত নেয় যেটা জনগণ মানতে না পেরে আন্দোলন করে তাহলে সেই আন্দোলন সরকার সর্বশক্তি দিয়ে রুখতে চেষ্টা করে।যারা আন্দোলন করে তারাও পরবর্তীতে ভোগান্তির স্বীকার হয়।তাই অন্যান্য দেশের কি অবস্থা তা জানি না কিন্তু আমাদের দেশে সরকার যে সকল ক্ষমতার উৎস তা ই নয় বরং জনগণের ভূত ভবিষ্যৎও সরকার এর হাতে।তারপরও ‘একনায়কতন্ত্র’ কথাটি চেপে রেখে আমরা একে বলি গণতন্ত্র।
আর যদি গণতন্ত্র কথাটির অর্থ হয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে কোন বিষয়ের নিষ্পত্তি করা তাহলে একটু প্ল্যাটফর্মটা বদলানো দরকার।একবার আমাদের এক শিক্ষক ক্লাসে এসে বোর্ডে একটা অনুচ্ছেদ লিখলেন।তারপর তিনি জিজ্ঞেস করেন এখানে কতগুলো শব্দ আছে।প্রায় ৭০% ছাত্রই বলল ৭৫ টি।আর মাত্র ৩০% ছাত্র সঠিক উত্তর দিয়ে বলল অনুচ্ছেদটিতে ৭৬টি শব্দ আছে।তাহলে গণতন্ত্রের একটা সাধারণ রূপ পাওয়া গেল।ধরুন,সংখ্যাগরিষ্ঠ অশিক্ষিত একটি জনগোষ্ঠীতে একদল লোক আছে যাদেরকে জিজ্ঞেস করা হল ১+১=?,তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ভুল উত্তর দিল আর অল্প সংখ্যক মানুষ সঠিক উত্তর দিল।তাহলে গণতন্ত্রের সিস্টেম অনুযায়ী ভুল উত্তরটাই হবে সঠিক উত্তর।তাহলে গণতন্ত্রের চোরা রাস্তা দিয়ে একটা মিথ্যাচার মুক্তি পেয়ে গেল।
আমি একটা খুব সিলি উদাহরণ দিলাম।উদাহরণটি সাদামাটা এবং কম তাৎপর্যপূর্ণ হলেও এই পদ্ধতিতেই কিন্তু সমাজে অনেক মিথ্যাচার এবং অনৈতিকতা মুক্তি পেয়ে যাচ্ছে।গণতন্ত্রের এই রূপরেখা যে প্রথম আমার মাথায় এসেছে তা কিন্তু নয়।দেশের প্রতিটি সচেতন মানুষ হোক শিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত প্রত্যেকে নিশ্চয় এই ব্যাপারটাকে অনুধাবন করেছেন।কিন্তু শিক্ষিত এবং অর্ধশিক্ষিতদের বাইরে যারা আছেন তাদেরকে নিয়েই যত সমস্যা।যারা না জানে গণতন্ত্রের সংজ্ঞা না জানে মুক্তির সংজ্ঞা অথচ গণতন্ত্রের মাঝেই নিজেদের মুক্তিকে খুঁজে বেড়ান।
গণতন্ত্রকে অনেকে অনেকভাবে সংজ্ঞায়িত করেছেন।ডেমোক্রেসি কথাটি মুলত ৫ম শতাব্দীর একটা ধারণা।তারপর থেকে এখন পর্যন্ত অনেকবার অনেকভাবে তার রূপ বদলিয়েছে।বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এর নীতিমালা পরিবর্তিত হয়েছে।কিন্তু ফলাফল কখনই আশানুরুপ হয় নি।কোন একসময় হয়তো সংজ্ঞাটা খুব গ্রহণযোগ্য ছিল।সংজ্ঞাটা দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন।তিনি যা বলেছিলেন আজকের সমাজে সেই সংজ্ঞার কোন ভিত্তি নেই।তিনি বলেছিলেন,“গণতন্ত্র হল জনগণের জন্য, জনগণ দ্বারা গঠিত জনগণের সরকার।” উইনস্টন চার্চিল বলেন ,“আজ পর্যন্ত পৃথিবীতে অনেক ধরনের শাসনব্যাবস্থা নির্মিত হয়েছে এবং ভবিষ্যতেও হবে।গণতন্ত্রকে কখনই একটি সুষম শাসনব্যাবস্থা হিসেবে চিহ্নিত করা যায় না।প্রকৃতপক্ষে পৃথিবীতে যত ধরনের শাসনব্যাবস্থা আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হল গণতান্ত্রিক শাসনব্যাবস্থা।”
এডমন বার্ক এর সংজ্ঞাটি আমার কাছে সবচেয়ে প্রনিধানযোগ্য মনে হয়।এডমন বার্ক বলেন ,“প্রকৃত অর্থে গণতন্ত্র হল একপ্রকার রাজতন্ত্র।একে কখনই নৈতিক শাসনব্যাবস্থার ভিতরে অন্তর্ভুক্ত করা যায় না।এটি একটি অনৈতিক এবং দুর্নীতিগ্রস্থ শাসনব্যাবস্থা।”বার্ক মুলত এরিস্টটল এর মতবাদকেই সমর্থন করেছেন।তিনি বলেন ,“গণতন্ত্র হল তিনটি অসৎ শাসনব্যাবস্থার মধ্যে একটি।(অপর দুটি হল গোষ্ঠীশাসন এবং স্বৈরশাসন)”
আজকে মুক্তির সংজ্ঞা খুঁজতে খুঁজতে আমরা অস্থির।মার্ক্সবাদ,লেনিনবাদের পর আমরা এখন গণতন্ত্রের মুখাপেক্ষী।কিন্তু সেই মুক্তিই যে জায়গায় সংরক্ষিত আছে সেই মুহাম্মদবাদের দিকেই আমাদের আর যাওয়া হল না।গণতন্ত্র আসলে মঙ্গলময় কিনা সেটা যারা বুঝতে পারেন সেই শিক্ষিত লোকেরাও নিজেদেরকে ইসলামের শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখছেন।ফলশ্রুতিতে সমস্যা ধরা পড়ছে কিন্তু সমাধান পাওয়া যাচ্ছে না।আবেগের বশে গনতন্রকে সামনে রেখে আমরা আমাদের শাসক নিয়োগ দিচ্ছি,পরবর্তীতে অনুশুচনায় ভুগছি,দেশের স্বার্থে এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থে সংবিধান গড়ছি এবং ভাঙছি।সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে ধর্মপালনে এত বাঁধা।ধর্মকে যারা মানুষের মাঝে প্রচার করে তাদেরকে নানা অজুহাতে মৌলবাদী উপাধি দিয়ে কারাগারে প্রেরণ এগুলো কি উগ্র জাতীয়তাবাদের নগ্নরুপ নয়!দেশের শিক্ষিত মানুষ ,যারা কেবল আধুনিক শিক্ষা নয় কুরআনের শিক্ষায় শিক্ষিত,তাদেরকে দ্বারা গঠিত হবে দেশের সরকার।শুধু তাই নয় যেই সরকার গঠিত হবে সে হবে জনগণের সেবায় নিবেদিত।সমাজের আইন সংবিধান বদলাবে কুরআনের সংবিধানের আলোকে।আর এটাই হল সঠিক রাস্তা এবং মুক্তি বলতে যেটা বুঝায় সেটা লাভের একমাত্র উপায়।
আল্লাহ্ আমাদেরকে নিজেদের ক্ষুদ্র স্বার্থ থেকে সরে এসে বৃহত্তর স্বার্থের দিকে ঝুঁকার ক্ষমতা দান করুন।সকল সমস্যা এবং মুক্তির একমাত্র পথ হিসেবে ইসলামকে বেঁচে নেওয়ার মানসিকতা দান করুন।আমীন।।।।
“তোমাদের ব্যাক্তিগত এবং পার্থিব জীবনে এমন কোন সমস্যা আসতে পারে না যা আসার পূর্বেই আমি এই কিতাবে লিপিবদ্ধ করি নি,এমনটি করা আমার জন্য খুবই সহজ।”(আল-হাদিদ ৫৭:২২)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




