শাহবাগ চত্বরের সাথে আমাদের পরিচয় ক্ষণিকের,অথচ এই ক্ষণিকের বন্ধুই আজকে আমাদের সব,বাংলাদেশ এবং এই দেশের শ্যামল ছায়ায় প্রগাঢ় বাঙ্গালীয়ানা আমাদের সকল আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু,আনন্দ আর সাফল্যের উৎস।মুহাম্মদ (স) আমাদের কেউ নন,ইসলাম আমাদের জীবনে কোন অবদানই রাখল না।আমাদের কল্যাণ আনয়নের সকল চিন্তা-ভাবনা আমরা বামদের হাতে সোপর্দ করে দিয়েছি।
আজকে দেশপ্রেম আমাদের কাছে একটি নাটকের নাম যে নাটকটি মঞ্চস্থ হচ্ছে বাংলার প্রতিটি প্রান্তরে।নাস্তিকরা ‘জয় বাংলা’ বললে সেটা হয় দেশপ্রেম।আর মুসলিমরা ‘জয় বাংলা’ বললে সেটা হয় জামাত-রাজাকারদেরকে সমর্থন করা।শাহাবাগ স্কয়ারে হাজার হাজার তরুণ,তরুণী,শিশু,বৃদ্ধসহ অনেক লোকেরই সমাগম হয়েছে।সেখানে কতজন হিজাব পরিহিতা নারী গেছেন?কতজন নামাজী তরুণ সেখানে গেছে?জাতির জন্য খুবই দুঃখজনক যে তারা শাহাবাগে নিজেদের কোন অবদানকেই প্রয়োগ করতে পারে নি।আল্লাহ্ তা’লা পর্দার যে বিধান নারী-পুরুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন তা শাহাবাগের মোড়ে কখনও অক্ষুন্ন থাকতে পারে না।সেখানে গেলে মুয়াজ্জিনের আজান কানে যাওয়ার কোন সুযোগই নেই।শাহবাগে যে জনসমাবেশ হচ্ছে সেখানে নেতৃত্ব দিচ্ছে বামপন্থী নেতারা।যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে কেন্দ্র করে তারা সাজিয়েছে একটি নীল নকশা।যেই সমাবেশে আল্লাহ্ ও তাঁর রাসুলের নামে কটাক্ষ করে কথা বলা হয়,সেখানে আর যেই হোক একজন মুসলিম প্রতিবাদ না করে থাকতে পারে না।যেই সমাবেশে গান,বাজনাসহ ইসলামে নিষিদ্ধ যাবতীয় সকল বিষয়ের সুসজ্জিত শিডিউল করা থাকে বস্তুত সেই সমাবেশের নেতৃত্ব চলে যায় অভিশপ্ত শয়তানের হাতে।
আর তরুণদেরকে উজ্জীবিত করার জন্য বলা হয় “একাত্তরের হাতিয়ার,গর্জে ওঠ আরেকবার”, “তারুণ্যের জয় হোক” ইত্যাদি।হুম!হাতিয়ার তো বটেই।তবে সেটা শয়তানের হাতিয়ার যা দ্বারা সে মানবজাতিকে ধ্বংস করে চলেছে।আজকে আমাদের কাছে তারুণ্যের সংজ্ঞা হল “যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে নিজের চরিত্রকে বিসর্জন দেওয়া।কিন্তু আল্লাহ্ তা’লার কাছে তারুণ্যের সংজ্ঞা হল-“ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর সময়ে নিজের চরিত্রকে এমনইভাবে হেফাজত করা যেমনটি আল্লাহ্ তা’লা চান।”তরুণের ভিতরে যেটা থাকে সেটাকেই তারুণ্য বলে না রে ভাই।বরং অবাধ্য তরুণের ভিতরের শক্তিকে বলা হয় পাশবিকতা।তারুণ্য মানেই নিয়ন্ত্রণহীনতা নয়।‘তরুণ’ উপাধিটা যেখানে সেখানে যাকে তাকে দেওয়া যায় না।‘তারুণ্য’ কথাটার সাথে জাতির অনেক আশা,চেতনা আর স্বপ্ন জড়িত।‘তারুণ্য’ মানে সীমার মাঝে থেকে নিজের শক্তি আর ক্ষমতাকে অসীমে নিয়ে যাওয়া।আর এর সীমা হল সেটাই যেটা আল্লাহ্ নির্ধারণ করে দিয়েছেন।
যুদ্ধের সময় যারা অপরাধ করেছে তাদের বিচারই শুধু চাই।কিন্তু যুদ্ধের পরে যারা হত্যা,লুণ্ঠন,ধর্ষণ ইত্যাদি অপরাধ করেছে এবং করছে তাদের জন্য হৃদয়ে কোন ক্ষোভ নেই।নাকি স্বাধীন দেশে সকল অপরাধ ন্যায় বলে স্বীকৃত!ধরলাম,এখন যারা ইসলামের কথা বলে তারা সবাই রাজাকার বা দেশদ্রোহী(রাজাকার এবং জামাত-শিবির সনাক্ত করার সহজ উপায়)।সেই আলোকে বলা যায়,দেশে দুটি প্রধান দল রয়েছে।একদল রাজাকার বিরোধী বা দেশপ্রেমী এবং আরেকদল রাজাকারবাদী বা দেশদ্রোহী।মনে করি তারুণ্যের শক্তির স্রোতে দেশদ্রোহীরা ভেসে যাবে।বাকি থাকবে কেবল দেশপ্রেমীরা যেই দেশপ্রেমীদেরকে নেতৃত্ব দেবে বামপন্থীরা।আর তখন দেশপ্রেমী বলতে বোঝানো হবে শুধুমাত্র নাস্তিক আর বামপন্থীদের।যে ইসলামের পক্ষে কথা বলবে সে ই নাস্তিকদের হাতে মারা পড়বে।ইসলামের কথা বললে মারবে, কাজেই ইসলামের সমর্থনে কাজ করলে(নামাজ,রোজা,দাঁড়ি ইত্যাদি) নিশ্চয় আদর করবে না।কারণ যেহেতু দেশপ্রেম হয়ে যাবে নাস্তিকদের একটি ব্র্যান্ড তাই ইসলামের দোহাই দিয়ে নাস্তিকদের সাথে বৈসাদৃশ্যতা প্রদর্শন করার অর্থ হল দেশপ্রেমবিরোধী কাজ করা।তাই তাকেও জামাত রাজাকারদের উত্তরসূরী বলে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।এভাবে একদিন বাংলাদেশ হবে পৃথিবীর মানচিত্রে একমাত্র দেশ যারা কেবল ভাষার জন্য জীবন আর স্বাধীনতার জন্য রক্তই দেয় নি বরং দেশপ্রেমের সর্বোচ্চ দৃষ্টান্তস্বরূপ তারা দেশ থেকে ধর্মকে দূর করে নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠিত করেছে।তখন বাংলাদেশ হবে ইসরাইল এর একমাত্র প্রতিদ্বন্দ্বী।
শাহবাগ চত্বরে তরুণ-তরুণীরা কেবল বজ্রকণ্ঠে তাদের দাবিকেই প্রতিষ্ঠিত করছে না সেই সাথে তাদের অবাধ মেলামেশার যে কিঞ্চিৎ বাঁধা এতদিন ছিল সেটাকেও অতিক্রম করে ফেলেছে।আমরা যেই জিনিসের বাস্তব অভিজ্ঞতা লাভ করি না সেটাকে কল্পনাতেও আনতে পারি না।যেমনঃযেহেতু আমরা বাস্তবে ভূত দেখিনি,তাই কল্পনাতেও ভূতকে আকৃতিস্থ করতে পারি না।আমরা পৃথিবীর পরিসীমাকে বাস্তব অভিজ্ঞতায় আনতে পেরেছি বলেই কল্পনাতে তার চেয়ে বহুগুণ বড় একটি পৃথিবীকে আনতে পেরেছি।একটা পুরুষের শরীর একটা মহিলার শরীরকে অনিচ্ছায় কতগুলো বিন্দুতে স্পর্শ করতে পারে?বাস্তবে যদি অল্প কিছু বিন্দুতে স্পর্শ করে তাহলে কল্পনাতে তো শুধু স্পর্শতেই সীমাবদ্ধ না থেকে কয়েকটি বিন্দুতে ছেদও করে ফেলতে পারে।মানুষের কল্পনা শক্তি এতটাই প্রখর।সেই কল্পনাকে বাস্তবে যারা পরিণত করতে পারে আমরা তাদেরকেই সবচেয়ে সাহসী বলে উপাধি দেই।
আজকে শাহাবাগ চত্বরে জাত নাস্তিকের দল আমাদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করে।দেশ এবং দেশের মানুষের প্রতি তাদের ভালোবাসা আমাদেরকে বাধ্য করেছে তাদেরকে আমাদের প্রিয়ভাজন রুপে গ্রহণ করতে।যিনি তাদেরকে পৃথিবীতে পাঠালেন,হাড়-রক্ত-মাংস-শিরা-উপশিরার মাধ্যমে দেহকে দৃঢ়তা দিলেন,সারা জীবন এক মুহূর্তের জন্যও অক্সিজেন নিজের টাকা দিয়ে ক্রয় করার মত বিপাকে ফেললেন না,প্রথমে সেই সত্ত্বার প্রতি খারাপ ধারণা,পরবর্তীতে তাঁর অস্তিত্ব অস্বীকার এবং তাঁর এবং তাঁর পছন্দের বিষয়াদি নিয়ে কুৎসা রটনা যারা অহরহ করে বেড়াচ্ছে সেই নিকৃষ্ট অকৃতজ্ঞ লোকগুলোই যখন দেশকে ভালবাসার কথা বলে এবং দেশের প্রতিটি মানুষের অধিকারে কথা চিন্তা করে তখন সেটাকে বিশ্বাস করে কল্যাণের মুখ দেখার স্বপ্নে বিভোর হওয়ার মধ্যে আসলে কি কাজ করে?মহানুভবতা নাকি বোকামি?
একটা প্রাপ্তবয়স্ক অলিভ বেবুন এর হাড় গড়ে ১৬ জায়গায় ভাঙ্গা থাকে।আবার অটো মেরামত হয়ে যায় কারণ তাকে সেই ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়েছেন।কিন্তু একজন মানুষের হাত কিংবা পায়ের হাড় ভাঙলে তাকে সপ্তাহ খানেক বিছানায় থাকতে হয়।কই তখন তো অসীম সেই ক্ষমতার অধিকারী মানুষ তার সীমাবদ্ধতাকে ঢাকতে পারে না।তখন কেন তাদের সেই অসীম ক্ষমতা সৃষ্টিকর্তার সীমিত ক্ষমতার আড়ালে বিলুপ্ত হয়ে যায়। এক কণা ভূমির উপর দাঁড়িয়ে থাকার আমার সামর্থ্য নাই সেই আমি বিশ্বব্রহ্মাণ্ডের যিনি একচ্ছত্র অধিপতি তার ক্ষমতা নিয়ে প্রশ্ন করি।পৃথিবীর অধিকাংশ মানুষই বোকা।এত সীমাবদ্ধতা সৃষ্টিকর্তা যাদেরকে দিল তারাই যদি নিজেদেরকে চালাক মনে করে তাহলে তারা প্রকৃতপক্ষে বোকা ছাড়া আর কি?
শাহবাগ প্রান্তরে ছোট্ট এক শিশুকে মাইকে বলতে শোনা গেল “তুমি কে?আমি কে?” “বাঙ্গালী!বাঙ্গালী!” যেই শিশুটি এত হাজার মানুষের সামনে নিজেকে শুধুমাত্র বাঙ্গালী বলে পরিচয় দেওয়ার কারনে সমাদৃত হয়েছে সে কীভাবে নিজেকে পরবর্তীতে মুসলিম হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করবে?বাংলার বীর মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাই তাদের কাছে আমরা ঋণী।তাই নিজেকে বাঙ্গালী বলে পরিচয় দিতে গর্বে বুকটা ভরে যায়।আর মুসলিমরা কি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তেমন কিছুই করেনি যার কারনে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিয়ে জাগতিক সকল সুখকে স্পর্শ করা যায়?
অনেক পত্রিকায় দেখলাম বাংলাদেশের জনগণ নাকি শাহাবাগকে দেখে মিসরের তাহারীর স্কয়ারের কথা স্মরণ করছে।ইশ!আমি যদি এতগুলো বাঙ্গালীর মত হতে পারতাম।কিন্তু আমার বিবেক কখনও তাহারীর স্কয়ার এবং শাহাবাগকে এক হতে দেয় না।
তাহারীর স্কয়ারেও মিসরবাসী বিক্ষোভ আন্দোলনে সমবেত হয়েছিল।তাদের দাবী আদায়ে তারা ছিল ততটাই মরিয়া যতটা আজকে শাহাবাগে সমবেত মানুষের মধ্যে দেখা যায়।তাহারীর স্কয়ারের মর্যাদা রক্ষা হয়েছিল সমবেত মানুষের বিজয়ের মধ্য দিয়ে।কারণ সেদিনকার মানুষ ভুলে যায় নি কতটা দৃঢ় হলে বিজয়কে ছিনিয়ে আনা যায়,সেদিনকার মানুষ ভুলে যায় নি সাফল্য এবং ব্যার্থতার একমাত্র মালিক আল্লাহ্ তা’লা।সেদিনকার মানুষ ভুলে যায় নি তাদের একটি ছোট্ট ভুলে এই মহাসমাবেশ মহাপ্লাবনে পরিণত হতে পারে আর তাই সেদিন সেখানে সমবেত হয়ে মুয়াজ্জিনের আজানে সাড়া দেওয়াকে তারা আন্দোলনের অংশ হিসেবে মনে করেছিল,সেদিনকার মানুষ এক মুহুর্তের জন্যেও ভুলে যায় নি এই আন্দোলন হয়তো দেশকে কিছু দিতে পারবে কিন্তু নিজের ব্যাক্তিসত্তাকে নয়,সেদিনকার মানুষ ভুলে যায় নি পৃথিবীর যেকোনো মানুষের তুলনায় আমার জন্য আমার হেদায়েত সবচেয়ে বেশি মূল্যবান।
আর আজকে আমাদের শাহাবাগ স্কয়ার!!!!!!!দাবী আদায়ের নামে আমাদের এই বেয়ারাপনা একজন খুব কাছ থেকেই পর্যবেক্ষণ করছেন।আর অনেক বেশি কাছে বলেই হয়তো আমরা তাঁর নাগাল পাই না।
আমার বাঙ্গালীয়ানা অমর হয়ে থাক এই শাহাবাগের ধুলিতে।মৃত্যুর পর আমি হব বংশ-পরিচয়হীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




