somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ৯

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ জানুয়ারি, ২০১৩:

# ১। মালালা ইউসুফজাই তার টুইটার একাউন্টে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে লিখেছে, "Absolutely gutted Bangladesh cancelled their cricket tour of Pakistan. Thats not tiger move but cat."

কী আনন্দ! এই কইন্যা রে জলদি নোবেল দাও ভাইলোগ!

২। 'আমরা তাদের ব্যাপারে একটা আদর্শিক অবস্থান নেব। তারপর বিবেচনা করা হবে তাদের বিপিএলে খেলার অনুমতি দেওয়া হবে কি-না' -পিসিবি সভাপতি জাকা আশরাফ।

এসব শুধুই ভাব। পাকিস্তানিরা আসবেই আসবে। টাকার লোভে ফিক্সিং এর মত অপরাধ যারা করে তাদের জাকা আশরাফের 'আদর্শিক অবস্থান' দিয়ে ঠেকিয়ে রাখা যাবে না।

৩। শুধু সাঈদী না, অন্য পাকিস্তানি মেশিনগুলো চলছেই!

# গতকাল রাত থেকে ব্লগে-ফেসবুকে সবাইকে নতুন বছরের কাছে নানান কিছু চাইতে দেখতেছি। আমি চাওয়া চায়িতে নেই। আরেহ্ִ, আমি কি ফকির নাকি? আমি বড়লোক। পাঁচ ফুট আট ইঞ্চি বড় লোক। আমি শুধু সবাইকে দেই। নেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা বিনামূল্যে দিয়ে দিলাম।


২ জানুয়ারি, ২০১৩:

# এত বছরে ফেসবুকে সম্ভবত: সবচেয়ে প্রয়োজনীয় কথাটা লিখছি। স্কুলজীবন থেকে আমার খুব কাছের বন্ধু সুমনের মা এর ব্রেইন ক্যান্সার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি। শনিবার অপারেশন। কয়েকব্যাগ " ও নেগেটিভ" রক্ত খুব জরুরী। কারো একটু রক্ত যদি একজন মা কে আর কিছুদিন বাঁচতে দিতে পারে। রক্তের গ্রুপটা বেশ দুষ্প্রাপ্য। সাহায্য চাওয়াটা ছাড়া আর উপায় নেই।

যোগাযোগ: ০১৯২২৩০৪৮৩৮


৩ জানুয়ারি, ২০১৩:

# গতকাল 'ও নেগেটিভ' ব্লাড চেয়ে স্ট্যাটাস দেওয়ার পর তা বেশ কিছুবার শেয়ার হয়েছে। আর তাতে সুদূর নরওয়ে থেকে ফোন করে একজন ঢাকায় 'ও নেগেটিভ' রক্তের খোঁজ দিয়েছেন। এখন শনিবারের অপারেশনের অপেক্ষা। "ফেসবুক-ব্লগ কোনো কাজের কিছু না। সময় নষ্টের উপকরণ।" -এই কথাটা নিয়ে সংশয়ে ছিলাম। কেটে গেছে সংশয়।

ধন্যবাদ সবাইকে।

# অনেকে আছেন যারা ভারত হারলে শেবাগকে গালি দিয়ে অন্তর্নিহিত উচ্ছ্বাস প্রকাশ করে, ভালো কথা, কিন্তু পাকিস্তান হারলে তারা ইউনুস খান বা মালালা ইউসুফজাইকে গালি দিয়ে কিছুই লেখে না। ক্রিকেট পাগল হয়েও আজকাল ভারত-পাকিস্তান, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজেও আকর্ষণ পাই না। হোমপেজে স্ট্যাটাস দেখে কেবল এরকম কিছু ওয়াল চেক করে আসলাম। মালালা ইস্যুতে একটা শব্দও লেখা নেই। ওগুলোকে 'সুশীল স্ট্যাটাস' বলা যেতে পারে। আজকাল পাকিস্তান সাপোর্ট চলে একটা বিশেষ স্টাইলে। সামনাসামনি না। এটাই শত শত ভার্চুয়াল যোদ্ধার অর্জন।

'ছাগু' শব্দটা কপালে লেখা থাকে না। লেখা থাকে ফেসবুক বা ব্লগ ওয়ালে।


৫ জানুয়ারি, ২০১৩:

# @[100000824406564:Amit] পোলাটা আমার এত কেয়ার করে যেটা আমার বৌও করবে কি-না সন্দেহ। তাই ভাবতেছি ওকে আমার ঘেঁটু বানিয়ে রেখে দিব। অবশ্য ওর প্রেমিকা যদি অনুমতি দেয়! ও ওর প্রেমিকাকে যমের থেকেও বেশি ভয় পায় বলেই জানি।

# রমিজ রাজা বলেছে, "The BCB has no major part in international cricket". হুম আমাদের অবদান নেই তো। কারণ:

১। আমাদের দলে আসিফ-আমির-বাটের মত কিছু চোর-ছ্যাছর নেই। বরং আছে মাশরাফির মত 'বলদ' যে বড় টাকায় ফিক্সিং এর প্রস্তাব পেয়ে উল্টো বোর্ডকে জানিয়ে দেয়।

২। আমাদের দলে আসিফের মত প্লেয়ার নেই যে ভীনা মালিক টাইপ কোনো সেলিব্রেটির সাথে স্ক্যান্ডালে জড়াবে। বা আসাদ রউফের মত আম্পায়ার, ইন্ডিয়ান মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে অশ্লীল ছবি তুলবে। আছে শাহরিয়ার-মাশরাফি-সাকিবের মত 'বলদেরা' যারা নিজের প্রেমিকাকেই বিয়ে করে নেয়।

৩। আফ্রিদির থেকেও অনেক ভালো মানের স্পিনার থাকার পরেও বল টেম্পারিং এর অভিযোগে কোনোদিন রফিক-সাকিব-রাজ্জাকদের নিষিদ্ধ হতে হয়নি।

৪। পাইলট-মুশফিকরা কোনোদিন রশিদ লতিফের মত বাম্প ক্যাচ ধরে আউটের আবেদন করেনি। নিষিদ্ধও হতে হয়নি। বরং রফিক ফেয়ার প্লে অনুসরণ করে রান আউটের সুযোগ থাকা সত্ত্বেও তা করেণি।

৫। শোয়েব আখতার যেমন সতীর্থ আসিফকে পিটিয় শায়েস্তা করে সেরকম আমাদের দলে এমন কেউ তৈরি হয়নি এতদিনেও।

৬। শোয়েব আখতারের মত নিষিদ্ধ ড্রাগ নিয়ে, আসিফের মত গাঞ্জা খাওয়া শেখেনি বাংলাদেশি প্লেয়াররা।

৭। সেলিম মালিক বা নাসির জামসেদ স্টাইলে কেউ জুয়াড়ি হতে পারেনি।

৮। ইউনুস-ইউসুফ স্টাইলে ৫/৭ বার অবসর নিয়ে ফিরে আসার রেকর্ড নেই এদেশের ক্রিকেটে।

আসলেই এসব না করলে বিশ্ব ক্রিকেটে অবদান রাখা যায় না। দু:খিত আমরা এভাবে অবদান রাখতে পারেনি। রমিজ রাজা, আপনি কষে লোটা আর পাপনের মুখে একটা চড় মেরে দিয়েছেন। বাই দ্যা ওয়ে, আপনাদের শিক্ষা হয়েছে তো?
Click This Link

৬ জানুয়ারি, ২০১৩:

# 'Writebangla.com' থেকে মুঠোফোন দিয়ে বাংলায় লিখি। গতকাল থেকে অপেরা মিনি দিয়ে ওয়েবসাইটটাতে যাওয়া যাচ্ছে না। 'BanglaText' সাইট থেকে লিখতেও যথেষ্ট ঝামেলা। সাথে এটার কি-ম্যাপও মুখস্থ নেই। বেশ ঝামেলায় আছি। সমাধানকল্পে কারো কোনো পরামর্শ?

# # ১। বিগত কিছুদিন ধরে যেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, একসেপ্ট করি। যাচাই বাছাই ছাড়াই। এখন ফেসবুকে লগ ইন করা কমিয়ে দিচ্ছি। মনে হচ্ছে হয়তো হোমপেজে কোনো ধর্ষকের স্ট্যাটাস পড়ছি। ড্যেলুশন। আসলে দশ বছরের মেয়ের ধর্ষণের কাহিনী পড়লে মাথা কাজ করে না আর!

২। আমি চিরকালই পাকিস্তান বিরোধী। সব সময়ই চাই শালারা হারুক। তবে আজ কেন যানি মনে হয়েছিলো ভারত হোয়াইটওয়াশ হলেও মন্দ হয় না। শুধু শেবাগের মন্তব্যের জন্য না, সীমান্তের নিরীহ লাশ গুলোর জন্যেও।

৩। সুমনের মার অপারেশন সাকসেসফুল। পুরোটা জ্ঞান না ফিরলেও ব্রেইন ক্যান্সারের এমন একটা অপারেশনের পর রেসপন্স ভালোই।

৪। অমিতের বাসায়। উল্টে পাল্টে লিভারপুল আর মাদ্রিদের ম্যাচ দেখি। বার্সার ম্যাচের জন্যও অপেক্ষা করছি।

৫। আবারও বলি, ফেসবুক-ব্লগের বাইরের জীবনটাই সত্যিকারের জীবন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×