somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ১৭

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ ফেব্রুয়ারি, ২০১৩:

# ফেসবুকে কালে ভদ্রে দু'-একটা স্ট্যাটাস ইংরেজিতে লিখতাম। খালেদা জিয়া ওয়াশিংটন টাইমসে ইংরেজিতে কলাম লেখার পর সেটাও বাদ দিলাম। শান্তিতে ঘুমাও ইংরেজি ভাষা!

# ১। আজ পড়লাম ফারুকীর 'টেলিভিশন' নাকি তুর্কি সিনেমা 'ভিজোনটেলের' এর কাহিনীর অতি সামান্য পরিবর্তিত রূপ। কাহিনী সত্য কি-না জানি না। যদি তাই হয় তাহলে শুধু ফারুকী না, আনিসুল হকের উপরও চূড়ান্ত হতাশ!

২। গতকাল রাতে ফ্রেন্ডলিস্টের একজন তার এক বাল্য বন্ধু মারা যাওয়ায় স্ট্যাটাস দিয়েছে। আমি দেখার মুহূর্তে সেখানে ২৩ টা লাইক, ২ টা কমেন্ট। কথা হলো ২৩ টা লাইক থেকে কী বোঝা যায়? মানে তার বন্ধু তালিকার ২৩ জন এই মৃত্যুতে খুশি?

৩। পড়লাম, নোকিয়া নাকি আর সিম্বিয়ান ফোন বানাবে না। তার মানে বর্তমানের Nokia C5-00.2 ফোনটা দিয়েই শেষবারের মত সিম্বিয়ান ব্যবহার করছি। পরের ফোনটা হতে যাচ্ছে উইন্ডোজ বা অ্যান্ড্রয়েড।

৪। ভ্যালেনটাইন ডে আসতে ঢের বাকি অথচ এখনই এটা নিয়ে বিভিন্ন জনের টু-টা কানে আসছে। এমনকি ১৩ তারিখে হরতাল হলে কী ব্যবস্থা নিতে হবে সেটাও!

৫। ভাষার মাস শুরু হলো আজ। ভাষা শহীদদের সাথে কৃতজ্ঞতা 'অভ্র'র সৃষ্টিকর্তা মেহেদি হাসান খান কে, যার জন্যই অনলাইনে বাংলা লেখা এত সহজ হয়ে গেছে। এই স্ট্যাটাসটাও অভ্রতেই লিখলাম।


২ ফেব্রুয়ারি, ২০১৩:

# আজকে জোহানেসবার্গ টেষ্টে পাকিস্তানের মত মাত্র ৪৯ রানে অলআউট হলে বা গত পরশুর ওয়েস্ট ইন্ডিজের মত পার্থ ওয়ানডেতে ৭০ রানে অলআউট হলে এতক্ষনে নি:সন্দেহে বাংলাদেশের টেষ্ট এবং ওয়ানডে স্ট্যাটাস নিয়ে একঝাক শব্দবানের বিরুদ্ধে আমাদের কাটাকুটি খেলায় ব্যস্ত থাকতে হতো।


৩ ফেব্রুয়ারি, ২০১৩:

# আমি আইপিএল অপছন্দ করি না। শুধু তামিম-সাকিবই এটার এক এবং অন্যতম কারণ না। আরেকটা কারণ হলো বিশ্বকাপ ছাড়া সাধারণত এত পছন্দের আর এতগুলো তারকা খেলোয়াড় একসাথে দেখার আর পথ নেই। ক্যালিস-হাসি-পিটারসেন-ভিলিয়ার্স-জয়বর্ধনে-সাঙ্গাকারা-গেইলের ব্যাটিং যেমন উপভোগ করি তেমনি স্টেইন-মুরালি-ভিটোরি-নারিন-মরকেলদের বোলিংও। বিপিএল শুরুর আগে, 'খুলনা রয়েল বেঙ্গলস' নামে আমার স্থানীয় দলটা সৃষ্টির আগে আইপিএলেরই ফ্যান ছিলাম সেটা স্বীকারও করি। ম্যাকগ্রা-ভিটোরি-ভিলিয়ার্সদের কারণে 'দিল্লি ডেয়ারডেভিলস' দলটাকে সাপোর্টও দিতাম।

কিন্তু দিন আসলেই বদলেছে। আইপিএলে আকর্ষণ ঢের কমে গেছে। তবে আজকের নিলামের কিছু অংশ দেখেছি। আর তাতে দেখলাম সাউথ অস্ট্রেলিয়ার অচেনা অজানা পেসার কেন রিচার্ডসন ৭ লাখ ডলারে বিক্রি হলো অথচ গত এক বছর ধরে তাবৎ ব্যাটসম্যানের ঘুম হারাম করা ফিল্যান্ডার থাকলো 'আনসোল্ড'! শ্রীলংকার হয়ে মাত্র ১ টা আন্তর্জাতিক ম্যাচ খেলা সেনানায়েকে বিক্রি হলো ৬ লাখ ২৫ হাজার ডলারে আর কদিন আগে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে টি২০ তেই দুর্দান্ত সেঞ্চুরী হাকানো মার্টিন গাপটিল থেকে গেলো অবিক্রিত! জ্যাকব ওরামের ক্যালিবারের অলরাউন্ডার প্রথমবার অবিক্রিত থাকার পর দ্বিতীয় ধাপে বিক্রি হলো বেস প্রাইস মাত্র ৫০ হাজার ডলারে। মিলিয়ন ডলারে বিক্রি হলো মাত্রই কদিন আগে থেকে অস্ট্রেলিয়া দলে খেলা গ্লেন ম্যাক্সওয়েল! আর রিকি পন্টিং-মাইকেল ক্লার্করা বিক্রি হলো বেস প্রাইসে। তাদের টাকা দিয়ে তারা উলুবনে মুক্তা ছড়াচ্ছে তাই এসব নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু যখন দেখবো রিকি পন্টিং-জ্যাকব ওরামকে বসিয়ে মূল একাদশে খেলছে গ্লেন ম্যাক্সওয়েল, সাকিবের জায়গায় সেনানায়েকে তখন এসব সহ্য করে টিভির সামনে থাকা স্রেফ অসম্ভব হয়ে যাবে ঠিক যেমন বিপিএলে চন্দরপলের জায়গায় মাসাকাদজা বা স্টার্লিংকে দেখলে আমার ইদানিং যা হয় আর কী!


৪ ফেব্রুয়ারি, ২০১৩:

# হরতাল দিয়ে যানবাহন চলাচল ঠেকানো গেলেও ফাঁসির রায় ঠেকানো যায় না রে চান্দু!

# তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল আর ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে নিয়ে ট্রাইবুনাল গঠন করা হয়নি, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এই মামলায় সাক্ষী দিতে পারেনি। সর্বোপরি সৌদি প্রধান আবদুল্লাহ-বিন-আব্দুল আজিজ এই মামলার রায় ঘোষণা করেনি তাই রাজাকার কাদের মোল্লার এই বিচার আন্তর্জাতিক মানের না। সেকারণে রাষ্ট্রযন্ত্রের এই ষড়যন্ত্র প্রতিহত করতে আগামীকাল সারা দেশব্যাপী হরতাল ডেকেছে জামায়াত-শিবির। এবং সর্বশেষ খবরে জানা গেছে বিরোধী দলীয় নেত্রী আমেরিকান প্রভুর কাছে ন্যায় বিচার চেয়ে ইতিমধ্যে ওয়াশিংটন টাইমসে ইংরেজিতে কলাম লিখতে বসে গেছেন।


৫ ফেব্রুয়ারি, ২০১৩:

# এতগুলো খুন করার পর, লিটারের পর লিটার রক্ত ঝরানোর পর, খুন-ধর্ষনের ৫ টা অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ার পর ট্রাইবুনাল একার্থে ঘোষণা করেছে কাদের মোল্লাকে 'সামান্য' অপরাধের জন্য আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে, প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থ দিয়ে রাজাকার কাদের মোল্লাকে ১৫ বছর আপ্যায়ন করা হবে, রোগ-বালাই হলে বিনা খরচে এদেশের ডাক্তার দিয়ে তার চিকিৎসা-স্বাস্থ্য পরীক্ষাও করানো হবে।

একজন প্রিয় স্যার আছেন। উনি বলেন, একটা বখাটে যতগুলো গালি জানে, আমিও প্রায় ততগুলোই জানি। কিন্তু ওর সাথে আমার পার্থক্য সে মুখে উচ্চারণ করে আর আমি করি না। আমিও সেটা মেনে চলার চেষ্টা করি। তবে এবার বলতে বাধ্য হলাম, এই ট্রাইবুনাল এবং এই রায় দু'টোর উপর স্রেফ মুতে দিলাম।

# ময়মনসিংহের এক কোনায় বসে কী-বোর্ড চাপতে আর ভাল্লাগছে না। শাহবাগ টানছে। হাজার মানুষের সাথে হাঁক দিয়ে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়তে ইচ্ছে করছে। রক্ত প্রবাহে স্লোগান উঠেছে, ফাঁসি চাই!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×