somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরিয়ন ফার্মার আইপি- দ্বিতীয় দিনেও ব্যাপক সাড়া

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ওরিয়ন ফার্মার আইপিওতে ব্যাপক সাড়া লক্ষ করা গেছে। প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদনের প্রথম দিনে হরতাল ছিলো। তবে হরতালের পর আজ এর আইপিওতে বিনিয়োগকারীদের সাড়া আগের দিনের চেয়ে বেড়ে গেছে।

সরেজমিনে শেয়ারনিউজের প্রতিবেদক প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদন করতে বেশ কয়েকটি ব্যাংকের সামনে বিনিয়োগকারীদের এ ভিড় লক্ষ্য করা গেছে। আবেদন করতে আসা বিনিয়োগকারী আলমগীর হোসেন বলেন, আশার করি মন্দা বাজারে এ প্রতিষ্ঠানটি বাজারে ভালো পারফর্মেন্স করবে। তিনি বলেন, সম্প্রতি বাজারে আসা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে দেখা যায় তারা বেশ মুনাফা করেছে। আর বাজারে আসা নতুন প্রতিষ্ঠানগুলোর ভালো পারফর্মেন্স এ প্রতিষ্ঠানটিতেও থাকবে এমন আশায় আইপিওতে আবেদন করছি।

বিনিয়োগকারী হাফিজুর রহমান বলেন, দীর্ঘ মন্দায় ব্যাপক লোকসানে রয়েছি। ক্ষতি থেকে কিছুটা বেরিয়ে আসতে আইপিওতে আবেদন করতে এসেছি। যদি আইপিও বিজয়ী হই তবে কিছুটা হলেও ক্ষতি থেকে বের হতে পারবো।

আইসিবি ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির আইপিওতে এ আবেদন করছে।

এর আগে গতকাল ৬ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদন শুরু হয়েছে। আবেদন গ্রহণ করা হবে ১০ জানুয়ারি পর্যন্ত। তবে প্রবাসী বাংলাদেশীদের জন্য আবেদনের সুযোগ থাকছে ১৯ জানুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে ৪ কোটি শেয়ার ছেড়ে ২৪০ কোটি টাকা উত্তোলন করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৫০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা এবং ১০০টি শেয়ারে মার্কেট লট।

৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ি প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ৫.৫৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ৭৬.৮৭ টাকা (সম্পদ পুর্ণ:মূল্যায়নসহ)। আর সম্পদ পুর্ণ:মূল্যায়ন ব্যতীত শেয়ারপ্রতি সম্পদ ৬১.৪৩ টাকা। প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×