মধ্যরাতের ছড়া -২
-মাসুদুল হাসান রনি
১
শীতার্ত রাত উত্তাপ খোজে
তোমার দুটো ঠোটে,
আলিঙ্গনের ক্ষুধায় দেহ
বারুদ হয়ে ফোটে !
২
আমার গ্লাসে তোমার গ্লাসে সোনালী জল ,বরফ কুচি
পিকক বারে সব একাকার তুমি আমি মেথর-মুচি !
৩
.তোমায় ছাড়া দিনে রাতে নি:স্ব কেন লাগে
এই অনুভব হয়নি তো আর তোমায় চেনার আগে !
৪
একদা
...........................
একদা ছেলেটি বলেছিলো
আমি তোমায় ভালোবাসি
মেয়েটি লজ্জায় লাল, নতমুখ তার
ঠোঠের কোনে লেগেছিলো হাসি
ছেলেটি তখন এগারো ক্লাস
বয়েস হবে সতেরো প্লাস
মেয়েটির লাল ফ্রক
ঝুটি বাধা চুল
নাঙ্গা পায়ে কুড়াতো শিউলী -বকুল ।
ছেলেটি আজ ভার্সিটি পাস , বেকার এম.এ
ভুলে গেছে প্রেম ,জীবন যুদ্ধে নেমে !
মেয়েটি সুদুর পল্লীগায়ে পেতেছে সংসার
বুকের ভিতর রিনিঝিনি ,প্রথম প্রেমের হাহাকার !
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





