somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিরিকময় দুপুর

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিরিক-১

নিজেকেই চিনতে পারিনি আজো
অভিমানী বালিকা , তোমাকে চিনবো কি করে !
------------------
১০.০৮.২০১৬
জামতলা

লিরিক -২

ভালোবাসায় সব কিছু হয়ে যায় প্রিয়
আমার চোখে যেমন তুমি অদ্বিতীয় !
--------------------
১০.০৮.২০১৬
জামতলা

লিরিক-৩

ভাষার বণর্নায় তুলে আনা কঠিন তোমাকে কণ্যা
শুধু বলি রুপে নয় , সৌন্দয্যেও তুমি অনন্যা।
------------------
১১.০৮.২০১৬
জামতলা

লিরিক -৪

কোন কারন ছাড়াই যখন দেখি তোমার বিষন্ন কালো মুখ
পৃথিবীটা দুলে ওঠে আমার হারায় সব আনন্দ ও সুখ ।
-------------------
১১.০৮.২০১৬
জামতলা

লিরিক- ৫

ভুলতে চেয়ে পারিনি , তুমিও পারো না
তাই বলে কি আবার আসবো ? এ যে ভুল ধারনা !
------------------
১১.০৮.২০১৬
জামতলা

লিরিক-৬

ছেড়ে যাবার সময় তুমি বড্ড রকম ক্ষতি করে গেছো আমার
পরিপাটি ঘর এলোমেলো আজ, ঠিক থাকে না কাপড়- চোপড়, জামা'র!
--------------------------
১১.০৮.২০১৬
জামতলা

লিরিক-৭

যে শহরে তুমি নেই , সেই শহর আমার কাছে মৃত
তুমিহীনা সবই বিষময়, এমন কি জল, সুধা, অমৃত।
----------------------------
১২.০৮.২০১৬
জামতলা

লিরিক-৮

তুমি দিয়েছিলে ভালোবাসা , আমি কেঁড়েছিলাম লজ্জা
বন্ধুর বাসায় রুম ডেটিংয়ে হযেছিল প্রথম বাসর শয্যা!
--------------------------
১২.০৮.২০১৬
জামতলা

লিরিক-৯

আমাকে বাঁধবে আচঁলে তোমার এমন আচঁল কই
যদি ভালোবেসে নাও টেনে বাঁধা পড়বো নিশ্চয়ই ।
---------------------------
১২.০৮.২০১৬
জামতলা

লিরিক -১০

তোর জন্য কি হয়েছিলাম ঘরছাড়া, তোর জন্য কি দেশান্তরি
সেই তুই পাখির মতন উড়ে গেলি, ফেলে সব স্মৃতির ছড়াছড়ি।
------------------------------
১২.০৮.২০১৬
গলাকাটা

লিরিক - ১১

ভালোবেসেই কেউ কেউ খুনি হয়
কেউ আবার দেবদাস, কবি, গুনি হয়!
--------------------------
১২.০৮.২০১৬
গলাকাটা

লিরিক -১২

তোমার প্রতি আমার ছিল ভালোবাসার ভীষন ব্যাকুলতা,
কি লাভ বলো বেঁচে থাকায়, তুমিহীনা চাই না অমরতা !
---------------------
১২.০৮.২০১৬
জামতলা

লিরিক-১৩

ছিলো তোমার আমার ভালোবাসা, তোমার আমার প্রেম
সব কিছু হায় রঙিন ছিলো, স্বপ্নের ভিতর ডুবেছিলেম !
---------------------------------
১৩.০৮.২০১৬
বারিস্তা লাভাজ্জা
কারওয়ান বাজার, ঢাকা

লিরিক -১৪

তোমার অবহেলা আমায় বাধ্য করেছে প্রেমের কবর খননে,
বিষাদমুক্ত হতে বিষের পেয়ালায় চুমুক দিয়ে আত্মহননে !
-----------------------------
১৩.০৮.২০১৬
জামতলা

লিরিক -১৫

নির্ঘুম এ রাতে জেগে আছে শ্রাবনের চাঁদও
হুইস্কিও ব্যর্থ ঘুচাতে অন্তরের বিষাদও!
-------------------
১৩.০৮.২০১৬
জামতলা

লিরিক -১৬

আমি বললাম চলো পদ্মায় । তুমি বললে থাক
আর কটা দিন পরেই যাবো, বিয়েটা হয়ে যাক।
---------------------
১৩.০৮.২০১৬
জামতলা

লিরিক -১৭

যতোটা না ক্ষিপ্রগতির বাঁদর ছিলাম, তুমি ছিলে উল্টো ধীর স্থির শামুক
ব্লাউজের বোতাম, ব্রা'র হুক খুলে আবিস্কারের নেশায় ছিলাম আমি বড্ড কামুক!
----------------------------------
১৪.০৮.২০১৬
জামতলা

লিরিক - ১৮

আমাকে ভুলতে তোমার সময় লাগেনি এক মুহুর্ত
আমার লাগছে সময় মুছে দিতে সব, দুরবীন সম দুরত্ব !
-------------------------
১৫.০৮.২০১৬
জামতলা

লিরিক -১৯

কি এমন জাদু ছিলো তোমার দু' চোখের নিরব চাউনিতে
নিমিষেই হৃদয় পুড়ে যায় , আগুন লাগে সেনা ছাউনীতে।
-------------------------
১৬.০৮.২০১৬
জামতলা

লিরিক -২০

আমি না হয় কস্ট চেপে এলোমেলো ভবঘুরে করছি জীবন যাপন
সুখী হতে পেরেছিস কি তুই ভুলে আমায় নি:সঙ্গতাকে করে আপন?
--------------------------
১৬.০৮.২০১৬
জামতলা

লিরিক -২১
যাও পাখি বলো তারে
সে যেন ডুইবা মরে !
--------------------------
১৬.০৮.২০১৬
জামতলা

লিরিক -২২

আকাশজুড়ে ঘন কালো মেঘ জমেছে এই বুঝি নামলো বৃস্টি
আজকে না হয় ভিজবো দুজন , আসুক জ্বর, হোক না কিছু অনাসৃস্টি!
-----------------------------
১৭..০৮.২০১৬
জামতলা

লিরিক -২৩

সেই তুমি অচেনা হলে হৃদয় থেকে শরীরের সব আবিস্কৃত-
সত্য জেনেছিলাম বলেই স্বপ্ন ছিল ঘরের, সমস্তই আজ মৃত!
-----------------
১৮.০৮.২০১৬
জামতলা

লিরিক-২৪

ভালোবেসে ভুল করিনি , এখন কেনো অপাঙতেয় ভাবছো এই অামাকে
খোদার কসম ,অানবো তুলে । পারলে ঠেকায় ,বলে দিয়ো তোমার বাবা-মাকে ।
----------------------------
১৮.০৮.২০১৬
বাংলামটর

----------------------------------------------------------------------------------------------------------------
বঙ্গবন্ধু
-মাসুদুল হাসান রনি

কাঁদছে আকাশ কাঁদছে বাতাস
কাঁদছে নদী কার জন্য?
জনক বিহীন সব যেন আজ
বিরান ভুমি , অরন্য।
----------------------
১৫ . ০৮.২০১৬
জামতলা
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

×