somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবুজ পাসপোর্ট বিড়ম্বনা-২

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০১৩ সাল ।
সেপ্টেম্বরের মাঝামাঝি সময় অামি যাচ্ছি ইউরোপে। এবার অামার গন্তব্য ফ্রান্স ।যদিও অামি সেনজেন ভিসা নিয়েছি ঢাকার জার্মান এম্বেসী থেকে।কিন্তু বিশেষ কাজে অাগে অামাকে প‌্যারিস যেতে হবে। কাজ শেষ করে তারপর বার্লিন যাবো।
ভিসা হবার পর একদিন এনামুলকে বললাম , হাতে তেমন একটা টাকা পয়সা নেই। তুমি দেখো কমে কোন টিকেট পাওয়া যায় কিনা ।
একদিন পরেই অনেক ঘাটাঘাটি করে এনামুল বললো , খুব সস্তায় টিকেট পাওয়া গেছে ।মালয়েশিয়ান এয়ারের।
এনামুলের উপর অামার অগাধ অাস্থা । ও অামার বিদেশযাত্রা নির্বিঘ্ন করার জন্য সবসময় টিকেট কনফার্ম করা, ইউরো-ডলার কেনা ,হোটেল বুকিং সবকিছু করে দেয় । যাহোক এবার অামার টিকেট কাটা হয়েছে মালয়েশিয়া এয়ারের । কিন্তু সস্তার যে তিন অবস্থা ,তা হাড়ে হাড়ে টের পেয়েছি কুয়ালালামপুর এয়ারপোর্টে ট্রানজিটের সময় । এজন্য অবশ্য এনামুলকে কোনভাবেই দায়ী করা যাবে না ।
সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা এয়ারপোর্ট হতে মালয়েশিয়ান এয়ার কুয়ালালামপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় । বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায় কুয়ালালামপুর পেৌছে যাই নির্বিঘ্নে।এখানে দেড়ঘন্টার ট্রানজিট। অামি যথারীতি ইমিগ্রেশন শেষে ফ্লাইট শিডিউল চেক করে নেই।ফ্লাইট নাম্বার-৭৮৩ । গেইট নাম্বার ৭ । ডেসটিনেশন প‌্যারিস ।
হাতে তখনো ৫০ মিনিট সময় অাছে।কফি খেয়ে স্মোকিংজোনে ঢুকে পরপর ২টা সিগারেট টেনে এয়ারপোর্টের ভিতর এদিক ওদিক ঘুরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করি। টুং শব্দ হতেই ট্যাবের স্ক্রীনে ভেসে উঠে একজনের মেসেজ। প্লিজ লুক এট ইয়োর বিহাইন্ড । দেয়ার ইজ এ ম্যাক কসমেটিক্স শোরুম।
অামি ঘুরেই চমকে উঠি । সত্যিতো !


বহুবার অামি বিভিন্ন দেশে এই ম্যাকের শোরুম খুঁজেও পাইনি বলে তাঁর জন্য ম্যাক প্রোডাক্ট অানতে পারিনি। এজন্য অবশ্য তাঁর চেয়ে অামারও মর্মবেদনা কম ছিলো না ! দ্রুত শোরুমে ঢুকে বেশ ক'টি প্রোডাক্ট কিনেই অাবার ছবি তুলে ফেসবুকে ইনবক্স করে দেই ।
প্লেন ছাড়ার দশ মিনিট অাগে সিকিউরিটি চ্যানেল পার হয়ে টার্মাকের দিকে এগুতে এক নাকবোঁচা চাইনীজ বংশোদ্ভুত মালয় সিকিউরিটি অফিসার অামার পথরোধ করে দাঁড়ায় । বিনীতভাবে অামার পাসপোর্ট ও বোর্ডিং কার্ড দেখতে চাইলে বিনাবাক্যে দুটোই নাকবোঁচার হাতে তুলে দেই।
অামার এটাচড দুটো পাসপোর্টের সব পাতা উল্টেপাল্টে দেখতে লাগলো । যতোই সে পাতা উল্টায় ততোই তাঁর ভ্রু কুঁচকে অাসতে লাগলো। ১৩/১৪টা সেনজেন ভিসা, অামেরিকার ভিসা তখন অামার পাসপোর্টে শোভাবর্ধন করছে। ঘুরে ফিরে সে বারবার অামার চেহারা দেখে । নাকবোঁচার কান্ডকারখানায় অামি বেশীক্ষন ধৈর্য্য রাখতে পারি না।
- হোয়াট হ্যাপেন্ড মি: ? এনিথিং রং?
- নো স্যার । বাট ইউ অার বাংলাদেশী গাই ! অাই কান্ট বিলিভ , ইউ অার ফ্রিকোয়ান্টলি ট্রাভেলিং অলওভার ওয়াল্ড !
-সো হোয়াট ! ডু ইউ থিংক , বাংলাদেশি পিপল কামিং অনলি মালয়েশিয়া ? দে ডোন্ট গো টু ইউরোপ অর রেস্ট অফ ওয়াল্ড ?
নাকবোঁচা অামার কথার ধরনে সম্ভবত ভয় পেয়ে যায় । দ্রুত পাসপোর্ট ও বোর্ডিং কার্ড ফেরত দিতে পারলেই যেন বাঁচে। অামার হাতে এসব দিয়ে বেশ ক'বার স্যরি টরি বলে সামনে থেকে সরে যায় ।
ফ্লাইট ৭৮৩ অাবার যাত্রা শুরু করে । গন্তব্য প‌্যারিস। ফ্লাইটে অামার প্রথম কাজ হচ্ছে খাওয়া শেষ করে লম্বা ঘুম দেয়া । কম্বল টেনে ঘুমের যখন অায়োজন করছি তখনই বড় ধাক্কা খেলাম।সিট মনিটরের স্ক্রীনে ম্যাপ শো করছে। সেখানে বাংলাদেশের ম্যাপ ।হায় হায় এই ফ্লাইট দেখি বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে ! ৪+৪=৮ ঘন্টার বাড়তি সময় লাগবে অাগে জানলে সস্তার টিকেট কিনতামই না !
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×