
ক্যাপ্টেন, আপনি ছিলেন ১৭ কোটি মানুষের নেতা।আপনাকে সবাই অসম্ভব ভালোবাসতেন। আমার ক্ষুদ্র জীবনে কোন মানুষকে দেখিনি এরকম আকাশচুম্বি ভালোবাসা ও জনপ্রিয়তা পেতে।আপনার সুখে-দু:খে দলমত নির্বিশেষে এ মানুষগুলো হাসতো,কাঁদতো। কিন্তু গতকাল থেকে আপনি হয়ে গেলেন একটি দলের, দেশের একটি অংশের মানুষের নেতা।
প্রিয় ক্যাপ্টেন, রাজনীতি আপনি করতেই পারেন। যে কোন দলের হয়ে নির্বাচন করা বা না করা আপনার সাংবিধানিক অধিকার। আপনার রাজনীতিতে অংশগ্রহনে শুভ কামনা থাকল।
এরপর একটি আশংকার কথা বলব, দলমত নির্বিশেষে আপনাকে ভালবাসার মানুষগুলো গতকাল থেকে দু'ভাগে বিভক্ত হয়ে গেল। খেলোয়াড় মাশরাফি আজীবন সকল ভক্তের অন্তরে থাকবেন। আর রাজনীতিতে আপনি একটি দলের ব্রাকেটবন্দী হয়ে তাদের দলের কর্মী বা নেতা হলেন। কিন্তু ১৭ কোটি মানুষের অবিভক্ত ভালবাসা হারালেন।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


