somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুমিল্লার চান্দিনা ও বরুড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের অন্যরকম ভোট যুদ্ধ

১৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা দেশের মতো গত ১১ জুন শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার লক্ষ্যে বর্তমান সরকার স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া ২০১০ থেকে শুরু করে। সারাদেশে ৩৭৭১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মডেল হিসেবে প্রতি উপজেলায় ১টি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বাছাই করা হয়। গত বছর ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে মডেল হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী এই সফলতা দেখে সরকার এ বছরও ৫৫৩টি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১১ জুন সকাল থেকে প্রচন্ড বৃষ্টির মধ্যেও ক্ষুদে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকল শ্রেণীর ৬৫৮ জন ভোটারের মধ্যে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে ঐ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সানজিদা ইসলাম। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন- চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার আহমেদ। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন- মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন চান্দিনা উপজেলা চেয়ারম্যান নাজমুল আহসান মজুমদার রিপন ও ভাইস চেয়ারম্যান মোসলেহ্ উদ্দিন প্রমুখ।

এদিকে, সরকার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোদের প্রতি শ্রদ্বাশীল করার লক্ষ্যে বরুড়ায় গত ১১ জুন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিক্ষা সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া, পানি সরবরাহ ও সংগ্রহ এবং মিডডেমিল ইত্যাদি কাজে বিদ্যালয় কতৃপক্ষকে সহযোগিতা করবে নির্বাচিত কাউন্সিল সদস্যরা। এ নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করেন ৫ম শ্রেণীর ছাত্র নাইম হাসান রাফি। নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসার ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন শিক্ষকরা। ২০ জন শিক্ষার্থীর প্রতিদ্বন্দ্বির মাঝে ৭ জন নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন- সাহিদা রহমান শিফা, সুমাইয়া হক, সাইদ ইবনে মতিন সৌরভ, নাজমুল হাসান পলাশ, শাকিন মাহতাব সাজিন, খন্দকার ফয়সাল আহম্মেদ, ফাতেমা জেরিন মিতু। সুত্র: shomoyerdorpon
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×