somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিংপং

২৫ শে জুন, ২০২০ ভোর ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা অদ্ভুত পিংপং বলের মতো উদ্ভট উল্লম্ফন,
ঘরের মেঝেতে পৃথিবীর দেয়ালে!
তোমাদের পিশাচসিদ্ধ শহরে কার যেনো কর্কশ হাসি,
বাজে প্রতিক্ষণ;
কে ছুঁড়ছে? কেই বা প্রচন্ড জোরে ফিরিয়ে দিচ্ছে এই-
প্রত্যাঘাত! আমিইতো পিংপং; চ্যাপ্টা হবো একদিন,
সেইদিন বিতাড়িত চরিত্র হয়ে মুক্তি কি পাব?
প্রতিদিন রাতে অমবস্যার মতো মাথা করে টনটন!
শুধু জমে যাচ্ছে তীব্র আঘাত,
বুড়ো লালচান ফকিরের চুরমার হওয়া প্রশস্ত বুকে,
টান ঊঠা শ্বাসকষ্টের মতো!
বলতো সে- সমস্ত সুখ এই বনবাসে! অরণ্যে-
বিবাগী হও! চৈত্রের ফকির হলে অন্তর দেখ ভেসে যাবে,
কি রকম সুধা জলে!
তবু লালপেড়ে শাড়ির যুবতীরা কোমরের ভাজে,
অদৃশ্য নৃত্য লুকিয়ে রেখেছিল খাজে, চোখের পাতায়-
কাজলা ভ্রমর!
আমিও বলের মতো ছুটে গিয়েছি; মাতালের মতো-
তাদের পিছে পিছে! পার কৈশোর যৌবন, নুয়ে আছে-
মধ্যজীবন! নেশা কাটে নাই, চোখে লেগে আছে ঘোর,
তবু এখনো সুস্থির নই! একবার তার বুকে মাথা রাখি,
আরেকবার বাণপ্রস্থে পা রাখি! আকাশকে বুকে নিতে,
পাগলের মতো লাফ দেই উঠোনে!
নারী ভাবে এ কোন অবজ্ঞা? কি তার সংগা!
আসলে পিংপং বাড়ি খায় দেয়ালে দেয়ালে,
আমিই তো সেই সাদা ছোট বল; অকারণে লাফালাফি,
অথবা কারো অদৃশ্য পাগলামি; কিছুই নেই করার,
আহত আঘাতের সাথে বিনামূল্যে মিলে যায় প্রত্যাঘাত!
অদ্ভুত! দুদলেই মারে শুধু ভিন্ন নামে!
শব্দে চুরমার হাড়; সপাত! সপাত!
খেলোয়াড় পরিচিতি জানা ছিলো না কখনো,
পাইনা লিফলেট কোনদিন ও!
জানি শুধু নামিয়েছে কেঊ মাঠে, টেবিলের কাঠে,
লাফাচ্ছি এখনো সবকিছু ভুলে; লাফাতেই হবে নিশ্চিত,
দর্শকের আমোদ প্রচণ্ড অচেনা, বুনো,
প্রাচীন পুঁথির মতো অবোধ্য! জ্যন্ত শুধু বোধের আঘাত!
গড়িয়ে পড়ছি সুচারু বলের মতো মসৃণ, বুলেটের মতো
ধারালো বেগের ঝটকায়,
যতোক্ষণ আছে প্রাণ; কে যেন দিচ্ছে ছুঁড়ে,
বনেদী রাজপথে, গলির অন্ধ মুখ থেকে পচা জমা জলে!
একটা পিংপং বল নড়ে আগে পিছে অন্ধ আকাশ,
মুক্তি মৃত্যুতে; বীরত্বের লাফ দিয়ে নিজের ইচ্ছা মতো,
লাভ নেই কোন!
ডাস্টবিনে পড়ে আছে চূর্ণ খুলির মতো সাদা সাদা মাথা,
নাকি মৃত পিংপং! ফেটে গিয়েছে সমস্ত রং!
জটায়ুর পাখা কেটে পড়ে স্তব্ধ বাতাসে; বীরত্ব মৃত!
কে মারে? নাকি খেলে আমোদে প্রমোদে কোন নিরাকার,
জানা নেই সেই খবরের হদিস আমার!


ছবি কৃতজ্ঞতাঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২০ বিকাল ৪:১০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে। 

কত কাজই... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

×