somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্য মিথ অফ 'Born to be'

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সভ্যতার বয়স বাড়ছে সাথে সাথে আমাদের নিজকে প্রকাশ করার রীতিনীতি, ভংগিও পালটে যাচ্ছে। এই বদলে যাওয়া সময়ে মানুষ কি ক্রমশ self deception বা আত্মপ্রতারণার আশ্রয় নিচ্ছে। সামাজিক অবস্থানকে সুসংহত করতে নিজেকে নিজেই ভূগোল বুঝিয়ে নিজস্ব সত্তার বিরুদ্ধে চলে যাচ্ছে। হয়ত আমরা অচেতন মনেই কাজটা করছি। জীবনের সোনালী সময়কাল সংগ্রাম করে যখন কোন একটা অবস্থানে আমরা পৌছাচ্ছি যে অবস্থানের কদর আছে সামাজিক ভাবে, তখন হয়ত লিখছি বায়োতে- “Born to be doctor”, “Born to be an architect”, “Born to be a successful businessman”, “Born to be an entrepreneur” আরো বহু সফল অবস্থানের কথা।

কিন্তু আসলেই কি জীবনের গল্প এটা ছিল। প্রাইমারি স্কুলের সেই দুরন্ত বেলায় যদি একই প্রশ্ন জিজ্ঞাসা করা হতো এবং মুখস্থ রচনার বাইরে মন খুলে কেউ উত্তর দিত, তখন চোখের পিউপিল প্রসারিত করে স্বাপ্নিক উত্তর দিত- “Born to be Batman, Superman, Rambo এমনকি Terminator, Pirates ইত্যাদি”। আরো পিছিয়ে গিয়ে নব্বইয়ের দশকের শিশু কিশোরদের জিজ্ঞাসা করলে তারা সিনবাদ, হারকিউলিস বা শক্তিমান হতে চাইত। এক্ষেত্রে এটা যুক্তি দেয়া যেতে পারে যে সে বয়সের বুদ্ধিবিচার পরিপূর্ণ ভাবে বিকশিত নয় তাই এই কল্পনাগুলোকে বাস্তবের সাথে অসঙ্গতিপূর্ণ হিসেবে নিতে হবে।
আরেকটু এগিয়ে গিয়ে হাইস্কুলের বয়সের কাউকে জিজ্ঞাসা করলে হয়ত সে ভেবে উত্তর দিত। যেটা মোটামুটি সামাজিক সম্মানের সাথে যুক্ত। কিন্তু অধিকাংশ সময় কল্পনায় সে নিজেকে ঢালিউড, হলিউড বা বলিউডের নায়ক নায়িকাই ভাবত। ঐ বয়সে চুল থেকে পোশাকের ফ্যাশনে সে কখনো নিজেকে ভাবত সালমান শাহ আবার কখনো সালমান খান! ক্লাসের শিক্ষকের করা প্রশ্নের উত্তরে মুখস্থ বুলি আউড়ালেও বন্ধুদের আড্ডায় কিংবা একাকী আনমনে সে “Born to be a Hero”। এখানে হিরো মানে ওই মুভির হিরো যে কিনা দুষ্ট লোকদের একাই হাড়গোড় ভেঙ্গে তুষ করে দেয়, নায়িকাকে দোর ভেঙ্গে উদ্ধার করে আনে। তার এই সত্তাও কিন্তু পরবর্তী বয়সে লিখা বা বলা Born to be…. এর সাথে যায়না। অর্থাৎ শৈশব ও কৈশোরে অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই বক্তব্য অনুপস্থিত। এমনকি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর যে হয়ত লেখক হতে চাইত সে পরবর্তীতে ব্যবসায়ী, যে সাংবাদিক হতে চাইত সে হয়ত ব্যাংকের নিষ্ঠাবান কর্মকর্তা কিংবা যে চিকিৎসক হতে চাইত সে হয়ত উকিল। দু একটা ব্যতিক্রম যে নেই তা নয়। তবে সেটা বেশ নগণ্য।

সোজা কথায় জীবনের প্রতিটি ধাপে বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত বাঁধার সাথে সমঝোতা করে আমরা কর্মজীবনে যা হই তার সাথে আগের ধাপগুলোর কোন মিলই হয়ত নেই। থাকলেও সামান্য আছে। এই যে বারংবার ব্যর্থ হয় আমাদের ইগো, তা থেকেই হয়তো জন্ম নেয় ইগো ডিসট্রেস। আমরা নিজস্ব ইগোকে ভোলাতে বের করি এই বুলি- “BORN TO BE……”। যা ইগোর অসন্তোষের বিরুদ্ধে আমাদের নিজস্ব প্রোপাগান্ডা! এর ফলে সাময়িক তুষ্টি আসে হয়ত। হয়ত সত্যিই নিজেকে ডেডিকেটেড করা যায়। আবার এমনো হতে পারে সব থাকা সত্ত্বেও শূন্যতা আঁকড়ে ধরে সভ্যতাকে। আমরা অকারণে হাঁসফাঁস করি, কিন্তু বুঝতে পারিনা কি হয়েছে আমাদের। আমাদের নিজকে ভুলানো প্রোপাগান্ডা দিনশেষে শান্তি দেয়না অনেককেই। মানুষের জন্য উপযুক্ত শব্দ হয়ত- “born to be the fittest of the game of survival”।

সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×