ষাড়টা কী জেনে গেছে দড়িটা কত পলকা!
২১ শে আগস্ট, ২০০৭ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্রামে এক লোক একটা বেশ মোটা তাজা ষাড়কে ততোধিক চিকন একটা দড়ি দিয়ে বাধছিল। পাশে দাড়িয়ে দেখছিল ছোট্ট একটা ছেলে। লোকটি ছেলেটিকে বললো, “জানিস এই ষাড়টি ঘাড়টা একটু মোচড় দিলেই পলকা এই দড়িটা ছিড়ে যাবে। ষাড়টি জানে না জন্যেই দড়িটা দিয়ে একে বেধে রাখা যাচ্ছে। জানলে কোনদিনই একে বেধে রাখা যেত না। গল্পটি আমার নয় জাফর ইকবালের।
এদেশের মানুষও নিতান্ত নিরুপায় হয়ে, রাজনীতিক দলগুলোর অনৈতিকতা, স্বেচ্ছাচারিতায় অতিষ্ট হয়ে সেনা সমর্থিত সরকার মেনে নিয়েছে হাসিমুখে। ঘাড় পেতে মেনে নিয়েছে সরকারের পরিয়ে দেয়া পলকা দড়িটা। কিন্ত জনগনের এই হাসিমুখ বেশীদিন আর থাকলো না। অনেকগুলো প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত আর কিছু সিদ্ধান্তহীনতায় জনসমর্থনের হারটা ক্রমেই নেমে যাচ্ছে নিচের দিকে। এবং ক্রমহ্রাসমান এই জনসমর্থনে সর্বশেষ পেরেকটি সম্ভবত মারা হল আজ।
নিতান্ত তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী ঢা.বির ছাত্রদের সাথে যুদ্ধে জড়িয়ে গেল। সেনাসদস্যরা একবারও অনুমান করতে চাইল না আমাদের গলায় পরিয়ে দেয়া দড়িটা কত পলকা আর আমরা যে ষাড়ের মত না জেনে দড়িটা গলায় পড়ে আছি তা ও না। আমরা জানি মোচড় দিলেই দড়িটা ছিড়ে যাবে। তাহলে ঘাড়টা মোচড় দিতে বাধ্য করা হচ্ছে কেন? নাকি বেরাকে থেকে থেকে সেনাসদস্যদের ধারনা হয়ে গেছে যে, এই ষাড়গুলো জানেই না যে তাদের গলায় পরানো দড়িটা কতোটা পলকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(শালবন ভ্রমণ)২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮
এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।
ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।
পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২

আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো...
...বাকিটুকু পড়ুন
তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন...
...বাকিটুকু পড়ুন