রুগ্ন অলস বাঘটিকে জাগানো কী খুব জরুরী?
৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উনিশশ’ নব্বইয়ের দিককার কথা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি। ক্যাম্পাসে তখন বাম রাজনীতিকদের রমরমা অবস্থা। হাতে গোনা কয়েকজন শিবির কর্মী বিভিন্ন হলে আত্মগোপন করে থাকত। আমরা সাধারন ছাত্ররা তো দুরের কথা খোদ যারা রাজনীতি করতো তারাও জানতো না যে, কারা শিবির করতো আর তাদের সংখ্যাই বা কত? তবে এটি নিশ্চিত যে এ সংখ্যাটি ছিল একেবারে হাতে গোনা।
এটি একটি চুড়ান্ত সত্য কথা যে, সংখ্যালঘুরা সর্ব্বোচ্চ শক্তি অর্জন না করা পর্যন্ত আত্মগোপন করেই থাকতে চায়। যেমনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির কর্মীরা সেদিন থাকতে চেয়েছিল, আর আজ জাতীয় রাজনীতিতে জামাতীরা যেভাবে থাকতে চাচ্ছে। ঠিক সেরকম একটি সময়ে রাজশাহী মেডিকেল কলেজে নামাজের ইমামতি নিয়ে শিবিরের সাথে বামদের সংঘর্ষ হলো দিনের বেলা আর রাতের বেলা রাজশাহী বিশ্বিবদ্যালয় ক্যাম্পাসে রুগ্ন অলস বাঘটিকে জাগিয়ে দেবার জন্যে হামলা করা হল শিবিরের ওপর। আসলাম, আজগারকে হত্যা করা হল। আসলাম আজগার তো গেল ঠিকই, কিন্তু রুগ্ন অলস বাঘটি জেগে উঠলো । তার পরের কিচ্ছা তো সবারই জানা। একে একে বামদেক খেয়ে ফেললো, ডানদেকও খাই খাই সে প্রসংগ আর একদিন।
তাই বলি, রুগ্ন অলস এ বাঘটিকে জাগানোর এত প্রচেষ্টা কেন? এদেশে এ রুগ্ন অলস বাঘটি তো কোনদিনই সুস্থ সবল হতে পারবে না। ইতিহাসতো তাই বলে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ৯:৪৮

তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক...
...বাকিটুকু পড়ুন
আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে...
...বাকিটুকু পড়ুন
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুন