somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রানা প্লাজা-ট্রাজেডি এবং জাকাত

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এত দুঃখ কোথায় রাখি? এটি কোন কবিতার লাইন এ মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু ঘটনাটি ঠিক একই রকমের। যতদূর জানতে পারি, রানা প্লাজায় আহত-নিহত পরিবারের সদস্যরা সরকারের যৎ সামান্য সাহায্যও পায় নি। সরকার একে পাস কাটাতে পেরেছে, এটাই তার স্বস্তি। কিন্তু আমাদের অস্বস্তিটা হল, আমরা কোন দিকে যাবো?

ঘটনার উত্তপ্ত অবস্থায় অনেক সাহায্য সাভারের চারপাশে ঘুরে বেড়িয়েছে। সবাই হাত বাড়িয়ে ছিলেন। কিন্তু বাঙালি তো হুজুগে। যতদিন হুজুগ ছিল, মিডিয়ার কভারেজ ছিল, ততদিন সবার মনই এজন্য উছলে উঠেছিল। এখন তো সবই নীরব। যারা দুর্ঘটনার শিকার, শুধু তারা এবং তাদের পরিবার ভবিষ্যতের গাঢ় অন্ধকারকে বুকে করে দীর্ঘশ্বাস ফেলছে। আর হ্যাঁ, ঘটনাচক্রে বা আমাদের চ্যানেলের মাধ্যমে একটি ডাটা এসে পোঁছাচ্ছে ক্ষীতগ্রস্তদের তালিকাসহ। আর ভিতরে ভিতরে কেঁপে উঠছি, কী করব আমরা? কী করার আছে এ মুহূর্তে?

'কারো চিকিৎসা সমাপ্ত হয় নি, কেউ পঙ্গু হয়ে বাসায় বসে আছে। অন্যের গলগ্রহ হয়ে পেট চালানো কারো কারো জন্য সম্ভব হলেও বাড়ির মালিক তাড়িয়ে দিচ্ছে ভাড়া বাকি পড়ার দরুণ। পিতা-মাতাহীন শিশুগুলো আর কাঁদে না, তবে ক্ষিদের তাড়নায় থালা-বাসন নিয়ে রাস্তায় নেমে পড়েছে। যেই শিশুটি স্কুলমুখো ছিল সে এখন টোকাই...।'

রমজানে আমরাও কিছু ফান্ড সংগ্রহ করি। বলে নেওয়া ভাল, সংগৃহীত পুরোটা ফান্ডই দরিদ্রদের শিক্ষা খাতে ব্যয় হয় অত্যন্ত পরিকল্পিতভাবে। এবং তা এতোই অপ্রতুল যে, শিক্ষার্থীদের চাহিদার নিরিখে সারাটা বছর সংকোচিত হয়ে থাকতে হয়। এবারে এই টানাটানির মাঝেই এক সদস্যের প্রশ্ন, রানা প্লাজায় দুর্ঘটনার শিকার মানুষদের উপস্থিত সাহায্য করার চেয়ে দরিদ্রদের শিক্ষা-কার্যক্রম অব্যাহত রাখা বেশি দরকারি কি-না? যেখানে মানুষ খেতেই পায় না, স্বাভাবিক জীবনের এবং চিকিৎসার নিশ্চয়তা পায় না, সেখানে শিক্ষার চিন্তা বিলাসিতা নয় কি? প্রশ্নের পর কোনো উত্তর উচ্চারিত হয় নি, মাথায় আসে না। তবে কাঁদলাম একান্ত নীরবে এবং প্রশ্নের কারণে যে জ্বলন তৈরি হল, তা কীভাবে নিভানো যায়, তা-ই এখন খুঁজছি। প্রশ্নকর্তা সদস্য একটা প্রস্তাব দিল, জাকাতের টাকাটা নির্ধারিত খাতে থাকুক, কিন্তু এতগুলো মানুষকে দুর্দশায় রেখে আমাদের বর্ণিল ঈদের আয়োজন অযৌক্তিক এবং অবশ্যই দুঃখজনক। ও আরো কিছু মন্তব্য করেছে, যা একান্তই ওর ও আমাদের গণ্ডিবদ্ধ ধর্মীয় তত্ত্বকথা। সে-গুলো এখানে না হলেও চলে। কিন্তু ওর প্রস্তাব হল আমরা যারা এসব কর্মের সঙ্গে জড়িত, তাদের এবারের ঈদে একমাত্র দরকারি কাপড় কিনে বাকি টাকাটা সেই সব হতাহত ভাগ্যপীড়িত মানুষজনদের দিয়ে দেওয়া।

জানা মতে, গেল কয় বছর ধরে সার্কেলের প্রায় অর্ধেক সদস্যই ঈদে কোনো জামা-কাপড় নিজের জন্য কেনে না। এ-খাতে যে বাজেট থাকে, এর সবটাই প্রতি বছর গরিবদের মাঝেই বিতরণ করা হয়। কেউ কেউ অবশ্য এটা বই-কেনায় খরচ করে। এবার তাহলে ভাই-বন্ধু, আত্মীয় স্বজনকেও উদ্বুদ্ধ করতে হবে। ঈদের উপহার-আদান-প্রদানে একটু হ্রাস টানতে হবে।

প্রিয় পাঠক, আপনিও আপনার অবস্থান থেকে এগিয়ে আসুন। আপনার জাকাতের একটা অংশ নিজ হাতে ক্ষতিগ্রস্ত সেই সব পরিবারের কাছে পৌঁছে দিন। যদি মনটা তৈরি থাকে, নিজের খরচ থেকেও খানিকটা তাদের দিন। এবারকার ঈদে ভাল কাপড়, নতুন কাপড় নাই-বা পরলেন! একটি বিপন্ন মানুষের মুখের হাসি হাজার নতুন ও দামি কাপড়ের চেয়েও শ্রেষ্ঠ! প্লিজ পাঠক... উদ্যোগী হোন...
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×