নীলাভ পৃথিবী.।.।.।.।.।.।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুনর্বার দেখা হলো সেই ঘোলাটে বিবর্ন সময়ের সাথে।স্বাগতম তোমায় এই ছোট্ট চিলেকোঠায়।দুটি জানালা আর একটি চৌকাঠের জরাজীর্ন দরজা।প্রবল বাতাসের অবাধ আনাগোনা ঘরময়,একটি প্রজাপতিও আসে মাঝে মাঝে।চাঁদের আলো সেতো রুপালি চাকচিক্যে জাপটে রাখে সবসময়।শুধু লেবুর সরবতের মতো সরলতম এক চিলতে সুখের চিহ্নমাত্র নেই দুর দুরান্তে কোথাও,এই ছোট্ট কষ্টকুঠুরীতে তো নেই ই।তারপরও এখানেই স্বেচ্ছায় নির্বাসন আমার,দুমড়ে মুচড়ে থাকা স্বপ্নগুলোকে চোখের জলে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাই এখনও।যদি তুমি ফিরে আসো কোনও অবেলায়?তুমি কি করে জানবে বলো নীল নিথরতায় আমার হৃদপিন্ডে কতটা রক্ত জমাট বেঁধে নীলাভ হয়েছে?কোনও এক অজানা সর্বনাশা শংকা আমার স্বপ্নযাত্রাকে দূর্বিসহ করে তুলেছে, পাড়ভাঙ্গার শব্দে পায়ের নীচ থেকে মাটি সরে গিয়ে আমি রুদ্ধশ্বাসে ছুটে চলেছি অতলপূরীতে।যে পথে গিয়েছিলাম সে পথেই ফিরে ফিরে আসি আমি।তবুও তোমার সম্বিত ফিরে আসেনা।হয়তো তোমরা এতেই আনন্দ পাও।একটিবারও ভাবলেনা আনন্দের প্রতিশব্দ বিষাদ,ওখানেও কেউ না কেউ বাস করে, যার পৃথিবীটাও নীলাভ....
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন