somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসায় অদম্য,প্রান্তহী...........

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যানভাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা রংতুলির আঁচড়গুলো বড় বেশি প্রাণহীন, কি জানি এ হয়তো বিষণ্ণতার প্রানোছছাস মাত্র।এর চেয়ে অনেক বেশী রং পেন্সিল নিঃশেষ করেছি ভালবাসার জলরং আঁকতে গিয়ে।একটা সময় ভাবতে শুরু করেছিলাম, জীবনের বাতিকগ্রস্থ বিরহগাথা আর কখনই ফিরে আসবেনা।এভাবেই ভুবনসুখে বিভোর হয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি নিজেকেই খুজে পেতে চেয়েছিলাম নির্দ্বিধায়।কেনইবা করবোনা?আমি রজনীগন্ধা কিংবা শিউলী ফুলের সুগন্ধে ভালবাসার বিবর্তন চেয়েছিলাম, কিন্তু সবাই এখন অন্যরকম ভালবাসায় অভ্যস্থ,সেকেলে প্রপোজাল মুহূর্তেই অগ্রাহ্য করে আধুনিকারা।তাই নতুন করে ভাবনাগুলো আর জমাটবদ্ধ হওয়ার সুযোগ পায়নি কখনই।শেষ রাতের বৃষ্টি,দুপুরের নির্জনতা,কিংবা শীতের সকালের শিশির এখন আর কারো সময়কে থমকে দেয়না।এখন সবাই কৃত্রিম সুগন্ধি,আর চাইনিজ এর ফসফেট মেশানো প্রেম নিয়ে ব্যাতিব্যাস্ত। বৈপরিত্যের এই জনারণ্যে এখনও আমি রজনীগন্ধা ও শিউলি ফুলের সুগন্ধীর মৌলিকতায় স্থির।কারও ফিরে আসা বা না আসা সময়ের সাথে সমস্রোতে যুগলবন্দি।এতো এতো সস্তা আবেগের ভীড়ে কোথাও না কোথাও ভালবাসা, সুখ, আবেগ, বিরহ, অপেক্ষা ও অনুভবে ঋদ্ধ কেউ একজন ফিরে তাকাবেই,হয়তো তার মনটাও তিক্ত অনুভুতি, ভোতা আবেগ আর না পাওয়ার কষ্টে জমাটবদ্ধ।আমিও সেদিনের অপেক্ষায়, যেদিন কষ্টের বরফ শীতল হবে আর তুমি ভালবাসায় অভ্যস্থ হবে পুনর্বার।কারন কোনও এক শেষ বিকেলে আমি দেখেছিলাম তোমার ঠোঁটের হাসির সমান্তরালে চোখের হাসি।আর যাদের চোখ আর ঠোঁট একসাথে হাসে তারা ভালবাসায় অদম্য,প্রান্তহীন।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

×