somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বর যন্ত্র
নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

পার হয়ে যাচ্ছে দুর্নিবার সব কল্পকথা

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পার হয়ে যাচ্ছে দুর্নিবার সব কল্পকথা,অনেক আয়োজন করেই খোলা আকাশের নিচে অশুদ্ধ কমনীয়তার বাঁধ ভাঙ্গতে বসেছিলাম এবেলায়।শুনেছি মেঘেরাও নাকি অভিমানী প্রজাপতির মতো মুখ ফিরিয়ে নেয় তোমার আমার পাশে বসাবসির ঈর্ষাকাতরতায়,স্পর্শের অনুভূতির কথা না হয় বাদই দিলাম,তারপরও তোমার কণামাত্র অনুগ্রহ আমার গচ্ছিত রাখা অপরিপক্ক শ্রাবনীয় বিরহ অকারন উচ্ছলতার প্রতিবিম্ব তৈরি করে সারাটা স্মৃতি জুড়ে।এককালে ভালবাসার রসায়নের অসামঞ্জস্যতার গড়নপিটন প্রবল থাকা সত্ত্বেও পদাবলীর অনুসরনে ভুলকে বিভ্রাট ভেবে চারপাশ থেকে অপ্রাপ্তির আগাছাগুলো ছুড়ে ফেলেছিলাম অবলীলায়।কে জানতো সহনশীলতার চক্রগতি আমাকেও আগাছা ভেবে দু’পায়ে মাড়িয়ে যাবে যাচ্ছে তাই ভাবে, বিয়োজনের শেষ অনুচ্ছেদে আমিও অঙ্গীকার করেছিলাম ফিরতি পথে চোখের জল রেখে যাবো ধুপ জ্বালানো সন্ধ্যাবেলায়।অনুভুতির স্বপ্নগ্রাস নৃশংস ভাবে কুরে কুরে খাচ্ছে অফুরন্ত নিঃশ্বাসের প্রতিটা বাস্পবিন্দুকে।যতবার আমি তোমার চোখের জয়োন্মত্ত নগ্ন উল্লাস দেখি,প্রতিবারই নিজেকে হারিয়ে ফেলি, মুগ্ধতায় অনিদ্য সব সপ্নগোলক আবিস্কার করি।তুমি বারে বারে বলতে আমি নাকি অপ্রাপ্তি আর অসম্পূর্ণ এক কষ্টের জলাধার, তাই কখনই ভালবাসার প্রাপ্তি স্বীকার করনি তুমি।আমি যুক্তিহীনতার বাধ্যগত ডৌল হয়ে ড্যাবড্যাবে চোখে ক্লান্তিহীন ভাবে মোহগ্রস্থতার বিব্রত বোধ বহন করে গেছি তোমার কপটচারীতার সবগুলো মুহূর্ত বদলের ক্যানভাসে।সকাল সন্ধ্যা,মাঝরাত অবধি তোমার শ্বাসরুদ্ধকর অস্থিরতায় আমার এক মুহূর্তের স্পর্শ তোমাকে ঠিক কতটা উদ্বেলিত করেছিলো জানা নেই, কিন্তু এটুকু বুঝতে পারি আমার আবেগ,অনুভাবনা ও ইচ্ছেশক্তির ঘনত্ব তোমার অবহেলার চারকুঠুরির চয়নীয় প্রচেষ্টা ছাড়া অন্য কিছুই প্রসারিত করতে পারেনি কোনও নীল নির্জনে।চিত্রিত জীবনে বিষণ্ণতার ঔপম্য খুঁজতে খুঁজতে ইচ্ছেগুলো বিকলাঙ্গ হয়েছে।ক্ষত-সংরহনের যত অবিকৃত সুখ তুমি নিজের মাঝে লালন করতে পারনি, তার চেয়ে বহুগুণ ভালবাসার ব্যুৎপত্তি বপন করেছি রাতের পর রাত জেগে। শুধু জেনে রেখো নিস্থব্ধ পৃথিবীতেই বাস আমার, যেখানে বাতাসের উথাল পাথাল সুর যন্ত্র আমাকে বিমুগ্ধ করে যায় আনমনে, তুমি যতবার চিৎকার করে আমায় ডাকবে, ঠিক ততবারই প্রতিধ্বনি শুনতে পাবে,আর্ত চিৎকারে তোমার ওষ্ঠ শুকিয়ে বিবর্ণ রুপ ধারন করবে, কিন্তু প্রতিউত্তর পাবেনা কোনও কালেও।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×