somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বর যন্ত্র
নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

ইচ্ছেতরী,..............

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইচ্ছেতরী,
সাবলীলভাবে তোমার উচ্ছলতার উত্তাপে দগ্ধ হচ্ছি মুহুরমুহ।তুমি জানো কি, আবেগের স্বপ্নবোঝা অন্তরিত হচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্তে।প্রায়ই আমার দমবন্ধ হয়ে আসে তোমাকে ভালবেসে।কখনও বলা হয়না সেখানে কতটা না বলতে পারার দাবানল ঊর্ধ্বমুখী হচ্ছে।কাল রাত নিরঘুম কাটিয়েছি, এক অজানা শংকা, এক অজানা অপেক্ষায়।আমি চাইলেই তোমার কণ্ঠস্বর শুনতে পেতাম অনায়াসে, কিন্তু কেন জানি সাহসের শক্তিবিন্দু গুলোকে একত্রিত করতে পারিনি মনের আনাচে কানাচে কোথাও।যদি অশুভ কিংবা অশুদ্ধ কোনও শব্দেরা বান ডাকে সেই ভয়ে।আবার ভাবতে পারো ভয়গুলোর ক্রমবর্ধমান স্থুপ আমাকে স্বপ্নবাজ করে তুলেছিল বার বার, বিশ্বাসের ক্ষেত্রফল আকাশের মতো বিশাল এখনও, তাই হাল ছাড়িনি।কি জানি কেন, তোমার ১৫/১৬ ঘনটার অনুপস্থিতি আমাকে অবিচল থাকতে দেয়নি এক মুহূর্তও।শুধু মনে হয় আমার আত্মার ছায়ায় তুমি বেড়ে ওঠো, রোদ ,বৃষ্টি ,ঝড়ে আমাকে আমাকেই আঁকড়ে থাকো।শুনেছি সব পথ ঘুরে তুমি সতিকারের স্বপ্নের পথেই আছো,আমি বাকহারা হয়ে পড়ি,আমি স্বপ্নকাতুর হয়ে পড়ি,তোমার আলোর পথের যে পাশে আধার, সে পাশ ধরে হেঁটে যাবো আজীবন,তোমার হাত ধরে।ইদানিং জীবন টাকে বড় বেশী অনিরাপদ মনে হয়, বড় বেশী স্বপ্নহীন লাগে, যদি আমি কোনও এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়, যদি আমার কণ্ঠস্বর আর তোমার অন্তপুর না পৌছায়,আমাকে খুজে ফিরনা যেন, তুমি শুধু আমার হয়ে একবার সমুদ্র স্নান করে এসো,জোসনার আলোতে অরন্যের বুক চিরে মেঘেদের লুকোচুরি দেখো,কখনও যদি সাধ জাগে সমুদ্রের তীর ঘেঁষে দিগন্তের আবছা আঁধারে জোনাকির মান ভেঙ্গো।কিংবা যদি সময় হয়, একটিবার আমাকে ভালবেসো।জানো কি?আমি আপাদমস্তক তোমাকেই ভালবেসেছি, কখনও ভাবিনি তুমিও ভালবাসবে আমায়, আশাও করিনি।শুনেছি এখন তুমি মাঝে মাঝে কিছু সময়ের জন্য মিস করো আমায়!!!তুমি কি জানো এটা আমার সাত জন্মের ভালবাসা পাওয়ার সমান???যখন কোনও অসম্পুরন উপন্যাসের বুক চিরে আমি মুগ্ধতায় উন্মুক্ত হই,আমার দুচোখ বেয়ে অনায়াসে ঝরে পড়ে বিগলিত সব অভিমান, সেই সাথে ভালবাসাও।এখন আমার জীবনের একটাই চাওয়া, কোনও ভাবেই তোমাকে যদি বুঝাতে পারতাম কতটা ভালবাসি তোমায়...
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×