somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেখেয়ালি স্বপ্নেরা পড়ে আছে ওপারের অন্য শহরে

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেখেয়ালি স্বপ্নেরা পড়ে আছে ওপারের অন্য শহরে,যেখানে অনাহুত কষ্ট কে পাশ কাটিয়ে বিমুগ্ধ প্রহরের বিক্ষিপ্ত শৃগালেরা হার মেনেছে গভীর নিঃসঙ্গতায়।নিঃশ্বাসের নির্দলা জটলা মনের অস্থিতে ঘুরপাক খাচ্ছে অনবরত। কিভাবে একরাশ আকাশ ছোঁয়া বিকেল আমার মৃদু বিনয়ের অনুযোগ টুকু আস্তাকুড়ে ফেলে দিলো অকৃত্রিম সুখে?রক্তজবা ফুলে কাল রাতের ঝরে পড়া অস্বচ্ছ শিশির জমিয়ে রেখে এখন আর ভুবন ভাঙ্গার গল্প হয়না, ডাঙায় ফেলে আসা কবিতার পাণ্ডুলিপি মাঝ সমুদ্রের উন্মাদনায় কত আর ভাঙ্গা স্বপ্নকে জোড়া দেবে?যেখানেই তুমি সম্ভাবনার অঙ্কুরের উৎক্ষেপণ দেখবে সেখানেই অবিশ্বাসের মিহিদানা ছিটিয়ে যাবে ভীষণ অবহেলায়।এটাই কি জীবন হওয়া উচিৎ?আমি জানি সাঝের অনুভুতিতে মঙ্গলালোকের অবিচ্ছিন্ন ঘাটতি থেকেই যায় এই অবেলায়।তবুও যদি তোমার অনুর্বর দোদুল্যমান স্বপ্নকাথা আমার বিষাদের স্বাক্ষী হতে পারতো একটিবারের জন্য।আমি অন্ধকারের কোষে কোষে তোমার উচ্ছ্বাসের জানান দিতাম কক্ষপথের এক স্থর থেকে অন্যস্থরে।প্রতিটা স্পন্দন শুধু তোমার হৃদপিণ্ডের অনুরণন হয়ে অনবদ্য প্রেমের গান শোনাতো যতবার শুনতে চাও ততবার ক্লান্তিহীন।এখন আমি স্পষ্ট বুঝতে পারি এক জীবনে যা হইনি এখন তাই হয়,তাই হচ্ছে, যতগুলো সন্ধির টারবাইন আমার হৃদপিণ্ডের গহীন প্রকোষ্ঠের যাঁতাকল রচনা করে গ্যাছে,সবগুলোকে একসাথে উৎসর্গ করলেও আজকের তুমিকে আবিস্কার করতে পারবেনা কোনও মহাকাল।তুমি আমার একটা বিশাল নীলাকাশ মাত্র,তোমার শৈলীতে বিশ্বাসের চারুকলা হয়ে রংতুলি ছোঁয়াই ভীষণ মুগ্ধতায়।তারপরও সেটা রঙ্গিন হয়না,যতবার রং ছোঁয়াই ততবার মনে হয় রঙের ঘাটতি থেকে গেলো বুঝি।আমি জানি তোমাকে রাঙ্গানো হবেনা এ জন্মে আমার।তুমি নিজেই এক অনিঃশেষ সৃষ্টি শৈলী, তোমার কাছে শুধু বিবর্ণ হয়ে বেচে থাকা যায়।জানাই হলোনা কতবার তোমার অমিমাংসীত চোখের সমুদ্রে স্নান করেছি আমি।কখনও তোমার ইচ্ছের দ্বন্দে, কখনও তর্জনী উপেক্ষা করে।এরপর অনিচ্ছের অপদেবতা আমাকে চোখ রাঙ্গিয়ে গেছে ধুসর বেলাভুমিতে আর আমি বেখেয়ালি স্বপ্নের পালক জড় করেছি তোমার না থাকা জুড়ে,যদি আরেকবার আলস্যের আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠে মৃত সুখের অপ্রত্যাশিত ভালবাসাগুলো।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×