somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বর যন্ত্র
নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

চিঠির ভাঁজে ভাঁজে এখনও জমে আছে উদ্যত অহমিকার নির্বিঘ্ন আত্মপ্রকাশ

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিঠির ভাঁজে ভাঁজে এখনও জমে আছে উদ্যত অহমিকার নির্বিঘ্ন আত্মপ্রকাশ, কখনও আনমনা সুখে ভেসে ওঠে ভালবাসায় নিরুদ্দেশ হওয়া বিব্রত মুখখানা।নোনা বাতাসে বিবর্ণতার জলছাপ বড় বেশী অমলিন তোমার অপ্রাপ্তির বলীরেখায়।বিশ্বাসের প্রতি পরতে এখন অধিকারের ঘুণপোকা, এ কারনেই নিঃশব্দ স্বপ্নক্ষয় তোমার অভিমানকে কখনই বিরামহীন স্বস্তির নিরভরতা নিশ্চিত করতে পারেনি কোনও নিরবতার আবডালে।সুগন্ধির যতই বহুমুখী উৎক্ষেপণ থাকনা কেন, তা কখনই সৌরভের সান্নিধ্য কে অতিক্রম করে নয়।আমি জানি তুমি ভুলেই গেছো বিষ নিঃশ্বাসের অন্তরালে স্বতঃস্ফূর্ত আবেগের আস্ফালন, কখনও শ্রাবনে কখনও রাত্রির অবগাহনে।তোমার পৃথিবীটা সাজানো, গোছানো ,তাই ওখানে অসভ্য অনুপ্রবেশে আমি ভীষণ বিব্রত, জীবন তোমার, স্বাধীনতাও তোমার।তাই ভেবেই নিয়েছি ভুল গ্রহে ভুল করে এ ছিল আমার নিরর্থক উল্কাপাত।প্যাপিরাসের পাতায় এক গোছা ক্ষত অংকন করি এখনও আমি।তুমি নিঃশ্বাস নাও বিনা দ্বিধায়,অবলীলায়।শুধু অস্বস্তির গান শুনিয়ো না আমায়, কথা দিচ্ছি মনের অজান্তে কখনই ছিন্নভিন্ন আশার হাতটা আর বাড়িয়ে দেবোনা তোমার স্বাধীনতার ব্যারিকেড ভেঙ্গে।মায়াজালে বিমোহিত হতেও অবাধ্য হতে হয়, আমিও হই, পরক্ষনেই শুধ্রে নিই, এ তো সে নয়, যার আকাশে মেঘেরাও ঝরে পরে অবিরাম জল হয়ে।যখন অগোছালো মনস্বপ্নে তোমার অকাট্য অবহেলার চোখ রাঙ্গানী ধারন করেছি বকজুড়ে, হাসিমুখে, বিশ্বাস করো তখন ভাবিনি আমি নিম্নমুখি হচ্ছি পৃথিবী ছেড়ে, পায়ের নীচ থেকে মাটি সরে গেলো এক ছলকায়।এ যাত্রায় তরীবিহীন বিরুদ্ধ ছুট আমাকে বিচ্যুত করছে ভালবাসা নামক গোলক ধাঁধা থেকে।আমি প্রানপনে আঁকড়ে ধরে আছি ধরনী জুড়ে বিছিয়ে থাকা দূর্বাঘাসের শাখা প্রশাখা গুলো।একটু একটু করে হারিয়ে যাচ্ছি ভীষণ নির্ভার হয়ে নির্ভর করা স্বপ্নতরীর পাড় ভেঙ্গে।তোমার চোখ ভাবলেশহীন, তুমি নির্মোহ।তাই এ প্রান্তে এখন আর জলোচ্ছ্বাসের ঢেউ ওঠেনা,ভালবাসায় প্রান ও থাকেনা।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জলরেখার নীচে

লিখেছেন তাহমিদ রহমান, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫১

পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।

আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

×