প্রতিবারের মতো উন্মুক্ত আকাশে উপুড় হয়ে ভেসে ওঠা প্রান ভঙ্গুর ভালবাসাকে ঋতানৃত করা হয়নি আজ অবধি,কি জানি, মৌসুমের শেষ বর্ষায় মরীচিকার শ্বাসগুলো হয়তো রং পাল্টেছে নীরবে।আত্মসমর্পণেরও নিজস্ব কিছু অসমাপ্ত দুরভিসন্ধি থাকে, বিশ্বাস করো অপার্থিব অনুসন্ধ্যায় বিরহের আবেদনগুচ্ছ আর অনাবৃত কষ্ট বুকে ধরে এক নিঃশ্বাসে প্রত্যাখ্যান করেছি পিত্তি জ্বলা মুখোস্মৃতির বারে বারে ফিরে আসা।প্রতিদিনই নতুন করে বাঁচি,ধরেই নিই এখান থেকেই জীবনের সবগুলো সন্ধ্যা শুরু।থেকে থেকে অন্ধকারের প্রলেপ জমকালো সাঁঝবাতির আনুভূমিক প্রবাহে সমাধিস্থ হয় সময়ের সাথে সাথে।কখন যে নির্লিপ্ত চোখজোড়া স্যাঁতস্যাঁতে জলাভুমির ধার ঘেঁষে সমুদ্র ভ্রমনে অভ্যস্থ হয়ে যায় নিজের অজান্তেই।চয়িত হচ্ছে ভাবধারা জেনেও একটি অনিরভরশীল হাত ধরে হেঁটে চলেছি নিভৃত জনারণ্যের গহীন থেকে গহীনে।অসত্যের অবগাহন আজও অসংখ্য অবিশ্বাসের বিরুদ্ধ সুখ বলে চোখের কোনে অপ্রাপ্তির উপকূল গড়ে চলেছে দিনের পর দিন।সখ্যতার সীমাবদ্ধতায় ভীষণ অস্থিরতা, অবাধ্যতা ও অবহেলা উপেক্ষা করেই প্রতীক্ষার যত বুনো ক্ষত বুকে ধরে ঝাউবন জুড়ে স্বপ্ন বপন করেছি অনন্তকাল।আমার চাপা ক্ষোভের ঊর্জস্বল উদ্গিরন যতটা প্রকট হয়ে তোমার অপারগতাকে হাসি মুখে গ্রহণ করেছে তার চেয়ে দ্বিগুণ ক্রোধে রক্তচক্ষুর বর্ষণ কে অগ্রাঝ্য করেছে রাতের পর রাত।কি আসে যায় তাতে?বিশ্বাস করো এখনও ভর সন্ধ্যায় ঘরে ফেরা পাখিরা গান করে নির্দ্বিধায়,সন্ধ্যাতারায় তাদের আগ্রহ আজন্মকাল শূন্যের কোঠায়।আজও প্রানহীন অলস দুপুর গুলি পথিক হারা স্বপ্নপথে সুখ দুঃখ অদল বদলের ফেরিওয়ালার অপেক্ষায় থাকে।অন্ধকার ভেদ করে সলোক হওয়া মানেই সকাল হওয়া নয়, সকালের নিজস্ব অসামঞ্জস্য রং থাকে, কখনও মন খারাপ করে দেয়, কখনও মনের দুর্বিপাকে নিজেকে সমর্পণ করে দেয়।দিনের আলোর এইসব বৈচিত্র্য যখন মুহূর্তগুলোকে মুগ্ধতায় উন্মুক্ত করে তখন সেটা হয় ভালবাসা।যে ভালবাসা রসায়নের উর্ণা ছাড়াই জীবন কে উষ্ণ করে তোলে, যে ভালবাসা শুষ্কতার মরুদ্যানকেও সরস শ্রাবণের স্বপ্নে বিভোর করে দেয় হাজার মাইলের ক্লান্তি কে অতিক্রম করে।তুমি জেনে রেখো তোমার রুক্ষতার মন্ত্রপাঠ আমার অস্তিত্তের অভিশংসন করে বারে বারে,তোমার প্রত্যাক্ষানের প্রথিত উল্লাশ আমার মাঝরাতের বিকৃত বাসনাকে বৈরি বাতাসে ভস্ম করে আমাকে মোহগ্রস্থ করে তোলে, আমি ভালবাসার আরোহী হই,আমি আবারও ভালবাসতে শুরু করি।
প্রতিবারের মতো উন্মুক্ত আকাশে
জলরেখার নীচে
পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।
আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন
রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D
রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~
সালোকসংশ্লেষণ B-)
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র
চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন
জন্মান্তরের ক্ষুধা

ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা খাদক ছিলেন ?

আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।