somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কখনও স্বপ্ন বিচূর্ণ করে কখনও জীবন

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অযথাই বিভ্রান্তির বুনো শোক রূপকথার রঙ্গপথে শুন্যতা প্রাপ্তির অনুযোগ এঁকে অনন্তে একীভূত হচ্ছে।রাত বিরাতে অভ্যাসের অনুশীলন আর বিক্ষুব্ধ অন্ধকূপে ক্রোধের অভ্যুত্থান এখন আর বড় বেশী এলোমেলো করে দেয়না হিরন্ময় রোদের আতপ উত্তাপও।সভ্যতার নিখাদ নীড়ে উদ্ভ্রান্ত চাতকের সে কি উদ্দিপ্ত আনাগোনা।তৃষ্ণার্ত বুকে মুক্ত আকাশে জলরাশির ঢেউ ভেঙ্গে এখনও প্রানপন ছুটে চলে অন্ধকারের বিচ্যুতিতে পিয়াসার পূর্ণতায়।কোনও এক অনন্য সন্ধ্যায় বিভাজনের ফসিল ঘনীভূত জোসনা ভেদ করে অপ্রকাশিত স্বীকারোক্তির শুদ্ধতা খুজে ফেরে প্রানহীন কংকাল শহরের আদ্যোপান্তে।শাশ্বত জীবন ছাপে রংহীন ঘুণপোকাদের দৌরাত্ম্য।বাটার বান এর সাথে চা পান করে অনির্দিষ্টকালের জন্য দুপুর পার করে দেওয়া তামাটে তরুনের প্রেমে নিমঘ্ন তরুনীর হঠাৎ সম্বিত ফিরে পাওয়া সতিই কি কেমোফ্লেজ?নাকি কারুকার্যহীন কদর্য পথ জুড়ে প্রতিদিনের অনবদ্য বেচে থাকা। কখনও সখনও মহাতীত কালের অস্বচ্ছ ধুলো জমেছে আমৃত্যু স্বপ্নে, চোখে নয় আদতে।অবধারিতভাবে দুর্বল অনুনয়কে পেছনে ফেলে তোমার অনর্থক ছুটে চলা যতবার কপটচারীতার প্রমান করুক না কেন তোমার চোখের দু কোন জুড়ে ভালবাসার স্ফুলিঙ্গ এখনও নতুন নতুন গল্পের জন্ম দেয়, কারন তোমার প্রিয় রং এখনও ক্রিমসন রেড।আমি আমাকেই অভ্যস্থ করি অনুচিত মুখোশে,বিকৃত প্রতিবিম্বে।তুমিও জানো আমিও জানি, অনুভূতির দেয়াল ফুঁড়ে কষ্টের উন্মেষ অর্থহীন ভালবাসায় একত্রিত হয় সময়ের সাথে সাথে।চরকির মতো স্বপ্ন ঘোরে থেমে থাকা জীবনের স্তব্ধ মহাকাশ জুড়ে।নির্ভরতার শুল্ক কড়ায় গণ্ডায় চুকিয়ে দিয়ে নির্বিবাদে হেঁটে চলেছি ঘুমহীন নিবিড় সড়ক বেয়ে শীতলতার স্বস্তি প্রাপ্তির আশায়।পৌরাণিক সব মুগ্ধতা দ্বিধার কাটা হয়ে চারিদিক থেকে ছুটে আসে অরন্য ভেদ করে, কখনও স্বপ্ন বিচূর্ণ করে কখনও জীবন।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×