ঘনঘোর বর্ষার মেঘলা আকাশ ছিল মন
বিষন্ন বাতাস বইছিল অবিরাম
উৎকন্ঠার কাঁটায় কন্টকিত মূহুর্তে হঠাৎ
বিদ্যুৎ চমকের মত উপস্থিত হলে
আলোর তরঙ্গ অঙ্গে নিয়ে ।
স্বল্পক্ষনের পরিচয়ে অল্পকিছু আলাপেই
আকস্মিক কিছু অনুপম ছোঁয়ায়
মুঠো মুঠো সুখ ছড়ালে দুহাতে ।
আকাশ নির্মেঘ হল বাতাস নির্মল হল-
কষ্টগুলো উবে গেল একের পর এক
উদ্বায়ী কর্পূরের মত
তোমার সাহচর্য্য ।
প্রেম পিরীতি ভালবাসা নয়
নয় বন্ধুত্বের অচ্যুত বন্ধন
তবুও কেন দোদুল্যমান এক দুর্বার আকর্ষনে
দু'টি মন একাত্ম হল অনুক্ত উল্লাসে-জীবনের অনুচ্ছেদে অঙ্কিত হল অত্যুজ্জ্বল স্মৃতি স্বাক্ষর ।
এ মন ছেড়ে চলে যাবে দুরে-দুরান্তরে
আবার কোথাও আঁকবে এরূপ স্মৃতি সুন্দর,
সুধাঘর গড়বে হয়তো কোনখানে ।
আমি একা নির্জনে নিত্যদিন- অদ্যকার অর্জিত স্মৃতিতে বারবার অবগাহন
করতেই থাকব...একাকী...একাকী ।।।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




