মঙ্গল থেকে পতিত উল্কাখণ্ড ‘ব্ল্যাক বিউটি’ গ্রহটির বিবর্তন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের গবেষক দল দাবি করেছে, ২০১১ সালে সাহারা মরুভূমিতে পাওয়া ১১ আউন্স ওজনের এ প্রস্তরখণ্ডটি হয়তো মঙ্গলপৃষ্ঠে সৃষ্ট মানুষের হাতে আসা প্রথম গ্রহাণু এবং মঙ্গলের অন্যান্য প্রস্তরখণ্ড থেকে এ গ্রহাণুটিতে দশগুণ বেশি পানি আছে বলে জানান বিজ্ঞানীরা। খবর বিবিসি ও এএফপির।
এক বছরেরও বেশি সময় ধরে নিবিড় পরীক্ষা-নিরীক্ষার পর নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক কার্ল অ্যাগি জানান, এ গ্রহাণুটি ২১০ কোটি বছরের পুরনো। গ্রহাণুতে জলীয় উপাদানের আধিক্য প্রমাণ করে, এটি যখন গঠিত হয় তখন মঙ্গলপৃষ্ঠে পানির অস্তিত্ব ছিল।
সাধারণভাবে মনে করা হচ্ছে, প্রাথমিক যুগে মঙ্গলপৃষ্ঠে প্রচুর পানি ছিল। পাঁচ ঘন সেন্টিমিটারের এ উল্কাখণ্ডটি থেকেই মঙ্গলের অতীত ইতিহাস জানা যাবে বলে ধারণা করছেন গবেষকরা।
সূত্র :: http://prothomnews.com
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




