মেসির বছর সেরা হওয়ার এই লড়াইটা হচ্ছে বার্সা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা ও রিয়াল মাদ্রিদের প্রবল প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। দীর্ঘ অপেক্ষার পর আজই শেষ হচ্ছে। ফিফার কার্যালয় জুরিখে আজ রাতে নির্ধারিত হবে এই পুরস্কার মেসি, রোনালদোর না ইনিয়েস্তার।
ফুটবল দুনিয়ার এখনো পর্যন্ত তিনটি ব্যালন ডি’অর জিতেছেন তিনজন। তাদের মধ্যে একজন ফরাসি, দুজন ডাচ। ফ্রান্সের মিশেল প্লাতিনির সঙ্গে আছেন দুই ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ ও মার্কো ফন বাহেমশন। এবার মেসিকে আলাদা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমী ভক্তরা। প্রতিযোগিতায় আলো ছড়াচ্ছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তাও।
এ বছরটি কোনোদিনই হয়তো ভুলে যাবেন না লিওনেল মেসি। গোটা বছরই তিনি গোল করে গেছেন অবলীলায়। ৯১ গোল করে জার্ড মুলারের ৪০ বছর অক্ষত থাকা এক বছরে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ভেঙেছেন খুব সহজেই। এখন পর্যন্ত স্প্যানিশ লা লিগায় ২৫ গোল করে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে। রোনালদো তার চেয়ে এখনো ১১ গোল পিছিয়ে। ক্লাবে পেয়েছেন মাত্র ৪৬ গোল। এটা মেসির জন্য প্লাস পয়েন্ট। কিন্তু লা লিগা রিয়ালে কেবল তার জন্যই। এটা রোনালদোর পক্ষে। অবশ্য, মেসির বছরটিতে রয়েছে দেশের পক্ষে সাউথ আমেরিকান ফিফা ক্লাব বিশ্বকাপের যোগ্যতা অর্জন। দেশের পক্ষে আন্তর্জাতিক প্রীতিম্যাচ ও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তার গোল রয়েছে। নয় ম্যাচে করেছেন ১২টি গোল। যেখানে রোনালদোর মাত্র ৫টি গোল। এর মধ্যে ইউরোতে নেদারল্যান্ডসের বিপক্ষে জোড়া গোল। এরপর ইউরোতে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে সেমিফাইনালে নাম লেখানোর কারণে মেসির চেয়ে রোনালদোর বিবেচনা হতে পারে অন্য দৃষ্টিতে। এবার দেশের পক্ষে ইনিয়েস্তা করেছেন মাত্র একটি গোল। তবে চারটি গোল তার ক্রসে পেয়েছে স্পেন। আর ইউরো-বিশ্বকাপ-ইউরো এই ত্রয়ী শিরোপা স্পেন কেবল জিতেছে ইনিয়েস্তার জন্য। আন্তর্জাতিক প্রীতি ও বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স তার।
এতো বড় পুরস্কারের হাতছানি সামনে নিয়েও লিওনেল মেসি কিন্তু নির্বিকারই আছেন। নিজে এই ব্যালন ডি’অরের সবচেয়ে বড় প্রার্থী হওয়ার পরও আপাতত সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তার সম্ভাবনাই তার মনে সবচেয়ে বেশি পুলক জাগিয়ে তুলছে। মেসি মনে করেন, পুরস্কারটি ইনিয়েস্তা পেলে তার পরিশ্রম ও ফুটবলে তার অবদানের প্রতিই সুবিচার করা হবে। স্পেন ইন্টারন্যাশনাল ব্যালন ডি’অর পেলে তা হবে বার্সা ড্রেসিং রুমেরই।
মেসি ফুটবলকে কতোটা ভালোবাসেন সেটা ভিলানোভাই ভালো বলতে পারেন। নিজের অভিজ্ঞতা থেকে একটা সনদও তিনি দিয়েছেন এই সুপারস্টারকে। ভিলানোভা মনে করেন, ফুটবলের প্রতি মেসির টান, মেসির ভালোবাসাটা এখনো শিশুসুলভ পর্যায়ে আছে। একটি শিশু হাতে বল পেলে যেমন খুশি হয়ে ওঠে, ফুটবল নিয়ে মেসির আনন্দটাও অনেকটা সেরকম। ভিলানোভা বলেন, ‘মেসির সবচেয়ে বড় গুণ, ফুটবলটা মেসি অন্তর দিয়ে খেলাকে উপভোগ করেন। খেলার প্রতি তার মনোভাব অনেকটা শিশুদের। তাই এবারের ব্যালন ডি’অর মেসিই জিততে যাচ্ছে। এ ব্যাপারে সন্দেহের কোনোই অবকাশ নেই।’ ব্যালন ডি’অর পাওয়ার ব্যাপারে অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের আরেক সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির বিরোধিরা রোনালদোকে এই পুরস্কারের বড় দাবিদার বললেও ‘সিআর-৭’ মনে করেন, পুরস্কার না পেলে দুনিয়া উল্টে যাওয়ার মতো কোনো ব্যাপার ঘটবে না। তিনি টুইটারে জানান, ‘পুরস্কার পেলে কে না খুশি হয়। ব্যালন ডি’অ আমাকেও আনন্দে ভাসাবে। কিন্তু এর মানে এই না যে আমি পুরস্কারটি না পেলে দুনিয়া উল্টে যাবে, সাংঘাতিক কিছু ঘটে যাবে।
সূত্র :: prothomnews.com
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




