
প্রাক্তন প্রেমিকা যখন নবজাতক এনে বলে
"যদিও বাচ্চাটি তোমার হওয়ার কথা ছিল
কিন্তু আমাদের প্রেম গিয়েছিল চলে"
রাস্তায় দাঁড়িয়ে সঙ্গম রত কুকুর জোড়ার কথা মনে হয়,
একে একে চারটি বছর গেলে-
১ ভুলতে অনেক কষ্ট হয়।
২ ধুর ছাই সিগারেটের ধোয়া ফুরিয়ে যায়।
৩ হঠাৎ তোমার সাথে দেখা হয়। ভালোবাসা।
৪ মনে পড়ে ভালোবাসাযুক্ত আমি নই।
তার পড় সময়ের ব্যবধানে মায়ার বাঁধন যায় চোলে।
বলা যায় তোমার খোপায় অন্য কেউ যখন হাত দেয়
মনে মনে খিস্তি করে বলে,
"ধ্যাত! ব্যবহৃত প্রিয় চুল"
তোমার ঠোঁটে যখন চুমু খায় যদি জেনে থাকেন কবিদের সাথেও প্রেম হয়,
"শালার! ঠোঁটে লেখা হয়েছে নাম বহু আগে"
এবং সঙ্গম কালে তার নিজের কাছে অসহায় লাগে
মনে মনে তোমাকে বলে "হাত বদলে পাওয়া যৌবন"
আমি অন্ধকারে বসে থাকি
সিগারেটে তোমার নাম লিখে পুড়িয়ে খাই,
আর শীতের রাতে যখন তোমার নেশা উঠে —ব্রোথেলে যাই
স্তনে ঠোঁট রেখে মদের পেয়ালা উঠাই,
তোমাকে বলি নরকে স্বাগতম প্রিয়,
বলে ছিলে। আমার আরো ভালোবাসা চাই।
*
হাতবদল || তাসফিক হোসাইন রেইযা ||
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



